স্টাফ রিপোর্টার
চলতি বছর ফেব্রুয়ারিতে আসছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ওসিডি’। গতকাল সিনেমাটির পোস্টার শেয়ার করে জয়া লিখেন, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। সৌকর্য ঘোষালের পরিচালনায় সিনেমাটিতে জয়ার চরিত্রের নাম শ্বেতা, যিনি একজন মানসিক ভারসাম্যহীন চিকিৎসক। এ ছাড়া, এটি জয়ার প্রযোজনায় কলকাতার প্রথম ছবি। করোনাকালে লকডাউনের পর নির্মিত হলেও অবশেষে ছবিটি মুক্তির আলো দেখতে চলেছে।











































