Home আঞ্চলিক খুলনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ২

খুলনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ২

7

স্টাফ রিপোর্টার।।


খুলনার তেরখাদা উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার লস্করপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. নাজমুল মোল্যা (৫০) ও মোসা. রহিমা বেগম (৫০)। মঙ্গলবার (২৫ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর ভুক্তভোগী শিশুটির খালা রহিমা বেগম ভিকটিমকে নিয়ে ভুক্তভোগীকে নানার বাড়িতে যায়। শিশুটি তার নানার বাড়িতে থাকা অবস্থায় খালার সহায়তায় মো. নাজমুল মোল্যা ওইদিন রাতে ও পরদিন রাতে শিশুটিকে ধর্ষণ করে। দুইদিন পরে শিশুটি নিজের বাড়ি ফিরে মাকে সব ঘটনা খুলে বলে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা পরদিন ২৩ নভেম্বর তেরখাদা থানায় মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ দু’জনকেই গ্রেফতার করে। ভুক্তভোগী শিশুটি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, মামলার পর অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। আসামিদের আদালকে প্রেরণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে।