।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সদর থানার অর্ন্তগত ২১নং ওয়ার্ড বিএনপির সদস্য রুহুল আমিন সুমনের বহিস্কার আদেশ প্রত্যাহার করেছেন সদর থানা বিএনপি। মঙ্গলবার (২৫ নভেম্বর) সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ স্বাক্ষরিত পত্রে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।











































