Home আঞ্চলিক পাইকগাছায় নিঃসন্তান দম্পতির প্রায় কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ

পাইকগাছায় নিঃসন্তান দম্পতির প্রায় কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ

27

পাইকগাছা প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় এক নিঃসন্তান ব্যবসায়ী দম্পতির দেখ ভালের সুযোগে দোকান, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আত্মীয়দের বিরুদ্ধে। এদিকে ওয়ারেশগণ ব্যবসা প্রতিষ্ঠানসহ সম্পত্তি ফিরে পেতে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছে।


জানাগেছে, উপজেলার মেলেক পুরাইকাটি গ্রামের মৃত রাধাপদ সাধুর বড় ছেলে অরবিন্দু সাধু দেশ স্বধীনের আগে থেকে কপিলমুনি বাজারে কাপড়ের ব্যবসা করতেন। বাজারের পেরিফেরি জায়গায় ১২*৫ হাত আয়তনের একটি দোকান ঘর বরাদ্ধ পান। পরবর্তিতে তিনি অসুস্থ হলে দোকানটি দেবব্রত সাধু ও সুব্রত দাশ নামে দুই ব্যক্তির নিকট ভাড়া প্রদান করে সে নিজ বাড়িতে স্ত্রীকে সাথে নিয়ে পাইকারী কাপড়ের ব্যবসা করতেন।


গত ২৩ সালে অরবেন্দু সাধু মারা গেলে দোকান থেকে তার স্ত্রী গায়েত্রী সাধু দোকান ভাড়া নিতেন এবং বাড়িতে কাপড়ের ব্যবসা পরিচালনা করতেন। এ সময় গায়েত্রী সাধুর সুচতুর ছোট ভাই শ্রীবাস সাধু ও ছোট ভাইয়ের বউ সীমা সাধু তাকে দেখাশোনা করতে থাকে। সুযোগ বুঝে নগদ কয়েক লক্ষ টাকা, ৭/৮ ভরি স্বর্ণ, জমির কাগজপত্র, ব্যবসায়ীক মালামাল ও বাকি বিক্রয়ের হিসাবের খাতা পত্র হাতিয়ে নেন। এছাড়াও ছেলে সুফল সাধুর নামে লিখে নেন দোকানের একটি পজিশন। গায়েত্রী সাধু ব্রেইন স্টোক করে গত ২২ এপ্রিল ২৫ সালে মৃত্যুবরন করলে স্বর্ণালংকার, বাড়ির গরু, আসবাবপত্র ও যাবতীয় মালামাল বয়ে নিজের বাড়িতে নিয়ে যান।

দোকানের ভাড়াটিয়া দেবব্রত সাধু জানান, আমি অরবিন্দু সাধুর নিকট থেকে দোকান ভাড়া নেই। পরবর্তীতে তিনি দোকান তার স্ত্রীকে লিখে দেন। আমি তার স্ত্রী গায়েত্রী সাধুর নিকট থেকে চার শাটারের মধ্যে থেকে দুই শাটারের দোকান কিনে নেই।

গায়েত্রী সাধুর অপর এক ভাইয়ের ছেলে উৎপল সাধু জানান, গায়েত্রী পিসির নগদ টাকা ও স্বর্ণালংকার ছোট কাকি সীমা সাধু নিয়েছে। পিসির টাকা পয়সা কম ছিলনা তবুও অসুস্থ হওয়ার পরে তাকে চিকিৎসা করেনি। সে চিকিৎসার অভাবে মারা গেছে।

শ্রীবাস সাধুর ভাই অচিন্ত সাধু জানান, বোন গায়েত্রী সাধুর সমস্ত নগদ টাকা, স্বর্ণালংকার, ব্যবসায়িক মালপত্রসহ সব সম্পদ আমার ছোটভাই ও তার স্ত্রী সীমা সাধু আত্মসাৎ করেছ।

অরবেন্দু সাধুর ভাই পঞ্চানন সাধু বলেন, আমার বড় দাদা হঠাৎ হৃদরোগ জনিত কারনে অসুস্থ হলে আমার বৌদি গায়েত্রী সাধু দাদার স্বাক্ষর নকল ও জাল জালিয়াতি করে কপিলমুনি বাজারের দোকান ঘর দুটি নিজের নামে লিখে নেন। দাদার মৃত্যুর পর বৌদিকে দেখা শোনার নামে তার সুচতুর ছোট ভাই শ্রীবাস সাধু তার স্ত্রী সীমা সাধু, ছেলে সুফল সাধুর নামে একটি দোকান লিখে নেন। অপর দোকানটি ভাড়াটিয়া দেব্রত সাধুর নিকট বিক্রি করেন। আমার জানামতে দাদা কোন সম্পদ হস্তান্তর করেননি।

শ্রীবাস সাধুর স্ত্রী সীমা রানী সাধু জানান, আমার ননদ গায়েত্রী সাধু নিঃসন্তান ছিল। তার স্বামী অসুস্থ থাকাকালীন থেকে আমি তাদের দেখভাল করতাম। তার ২টি দোকান ছিল। একটা দোকান বিক্রি করেছে আরেকটি আমার ছেলেকে দিয়ে গেছে। দোকান বিক্রি করার টাকা ব্যাংকে রাখা ছিল। সেই টাকা থেকে (গায়েত্রী) তার চিকিৎসা করা হয়েছে। বাকি টাকা থেকে শ্রাদ্ধশান্তি জন্য খরচ করা হয়েছে।

কপিলমুনি বনিক সমিতির সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বলেন, অরবিন্দ সাধুর দোকান দুটি তার মৃত্যুর আগে স্ত্রীর নামে লিখে দেন। গায়েত্রী সাধু একটি দেব্রত সাধুর নিকট বিক্রি করেছ। অন্যটি ভাইপো সুফল সাধুর নামে লিখে দেন। আমরা একটি অভিযোগ পেয়েছি। শালিশ চলমান। উভয় পক্ষের কাগজপত্র দেখে সঠিক সিদ্ধান্ত নিব।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।