স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর গ্রীণল্যান্ড আবাসন এ ব্লক এর আশরাফ হাওলাদারের ছেলে মানিক হাওলাদার (২২), দক্ষিণ টুটপাড়া মহির বাড়ীর ছোট খালপাড়ের নুরাল মৃধার ছেলে মো. বাপ্পি মৃধা (২৭), দৌলতপুর সেনপাড়ার মোফাজ্জেল হোসেনের ছেলে, মো. মনির হোসেন (৪২), উত্তর কাশিপুর, বালুর চর তিন রাস্তার মাথার মো. আব্দুল হাকিমের ছেলে মো. দ্বীন ইসলাম ওরফে দিলু (২৬) ও উত্তর কাশিপুর বাইতিপাড়া রোডস্থ জান্নাতি লন্ড্রির পিছনের বাসিন্দা মো. রফিক শেখের ছেলে, মো. সোহেল রানা (২৭)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২৭ পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৪টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।











































