স্টাফ রিপোর্টার
খুলনা জেলার পাইকগাছা থানার গড়ইখালী খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির দু’টি তক্ষকসহ ৫ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড । গতকাল বুধবার জব্দকৃত তক্ষক দু’টি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
৫ চোরাকারবারী হলেন খুলনার পাইকগাছার মঠবাটি এলাকার হাকিম মোড়লের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০), একই এলাকার গদাইপুরের বেচুয়া এলাকার রশিদ দপ্তরীর ছেলে জিয়াউল (৩০), সাহাবুদ্দিনের ছেলে রুবেল (২৫), কাতুলি গ্রামের লিয়াকত আলীর ছেলে রশিদ (২৬) ও মঠবাড়িয়া ইসা বিশ্বাসের ছেলে জয়নাল (৩০)।
কোস্টগার্ড সূত্র জানিয়েছেন, জব্দকৃত তক্ষক দু’টির আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত তক্ষক দু’টি পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে পাইকগাছা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। আটককৃতদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়।











































