স্টাফ রিপোর্টার

মিছিল-সমাবেশ এমনকি হরতালও হয়েছে খুলনায় আধুনিক শিল্পকলা একাডেমি নির্মাণের দাবীতে। অবশেষে খুলনাবাসির দাবির ফসল নগরীর শেরেবাংলা রোডে শিল্পকলা একাডেমি কমপ্লেক্স তৈরি হয়েছে।

আধুনিক স্থাপত্যশৈলীর বিভিন্ন উপকরণ ব্যবহার করে দৃষ্টিনন্দন এই একাডেমিতে পানির ওপর মুক্তমঞ্চ
এবং চার তলা প্রশাসনিক ভবন, ৫০০ আসনের মিলনায়তন, আর্ট গ্যালারি, লিংক করিডোরসহ কি কি নেই এখানে।

স্থাপনায় সৌন্দর্যবর্ধনের জন্য কোথাও মাটির টালি, কোথাও মার্বেল, কোথাও গ্রানাইট বসানো হয়েছে।

২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত শিল্পকলা একাডেমি তার সৌন্দর্য হারাতে বসেছে স্থানীয় বখাটে যুবক ও বস্তির মানুষের কারনে।

মুক্তমঞ্চের নিচে পানিতে সকাল থেকে সন্ধ্যা অবধি চলে স্থানীয় বস্তির পোলাপানের জলক্রীড়া।
এছাড়া বাউন্ডারীর ভিতরে এক শ্রেনীর নেশাগ্রস্থ যুবকদের আড্ডা চলে প্রতিদিন। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পকলা একাডেমিক একজন জানান,

করোনার কারনে একাডেমি ভবনটি সংশ্লিষ্ট ঠিকাদার এখনও হস্তান্তর করেননি। এছাড়া লোকবল না থাকায় অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে ভবনটি।












































