Home আঞ্চলিক সুন্দরবন ১০৬ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

সুন্দরবন ১০৬ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

13

স্টাফ রিপোর্টার।।


সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

শনিবার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এদিন বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি অভিযানিক দল সুন্দরবন সংলগ্ন নলিয়ান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ১০৬ কেজি হরিণের মাংস ও প্রায় ২০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ একজন শিকারিকে আটক করা হয়।

জব্দ হরিণের মাংস, ফাঁদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

তিনি বলেন, ‘বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’