Home আঞ্চলিক খুলনায় জুট মিল শ্রমিক ইব্রাহিম হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন

খুলনায় জুট মিল শ্রমিক ইব্রাহিম হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন

16

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার ফুলতলা থানার দামোদর কারিকর পাড়ার সুপার জুট মিলের শ্রমিক ইব্রাহিম বিশ্বাস (২৩) হত্যা মামলার তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেছেন। দ-প্রাপ্ত আসামিরা হলেন, ফুলতলা থানার দামোদর কারিকর পাড়ার মৃত. আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে মো. কামাল হোসেন বিশ্বাস (৪০), আলকা মধ্যপাড়ার ওসমান শেখের ছেলে  মো. পারভেজ (২৩) ও একই গ্রামের আমজাদ মোল্লার  ছেলে আরিফুল ইসলাম দিপু (২২)। এ মামলার অপর ৩আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন ফুলতলা থানার দামোদর কারিকর পাড়ার মৃত. আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে মো. সোহেল বিশ্বাস (২৫), আলকা মধ্যপাড়ার মৃত. মুন্তাজ মন্ডলের ছেলে মাসুদুর রহমান (২১) ও  আব্দুল জব্বারের ছেলে জুবায়ের হাসান বনি (৩৫)। রায় ঘোষণাকালে পারভেজ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু পলাতক রয়েছেন।  

আদালতের বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহীন নথীর বরাত দিয়ে জানান,  ২০১৫ সালের ২২ ডিসেম্বর দুপুর ৩টার দিকে ফুলতলা উপজেলার দামোদর কারিকরপাড়া গ্রামের মৃত. ছাবের আলি বিশ্বাসের ছেলে ইব্রাহিম দুপুরের ভাত খেয়ে বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। দীর্ঘ ২৫ দিন পর ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের বাইতুর রহমত জামে মসজিদের সেফটি ট্যাঙ্কের মধ্য থেকে পুলিশ তার  লাশ উদ্ধার করে। এই ঘটনায় ওই দিন নিহতের পিতা ইসমাইল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-৫। ইব্রাহিম সুপার জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করতো এবং ওই গ্রামের সবুজ-মনিরুল বাহিনীর সন্ত্রাসী কামাল ও পারভেজগনের সাথে ঘোরা ফেরা করতো। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই  মো. বজলুর রহমান বিশ্বাস ওই বছরের ১৪ অক্টোবর ৬জনকে অভিযুক্ত করে আদালতে চার্জট দাখিল করেন। দলের বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের অর্থের ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে । মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।