Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার দুই

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার দুই

5

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর গোবরচাকা নবীনগরের মৃত. আব্বাস আলী খান এর ছেলে মো. মামুন হোসেন খান (৩৫) ও শিল্প ব্যাংকের পিছনে রেলওয়ে  জায়গার ঘরের মো. সানু মিয়ার ছেলে হিরা মিয়া (৩২)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১৩৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ২টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।