Home Lead তীব্র জোয়ারে বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

তীব্র জোয়ারে বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

15

স্টাফ রিপোর্টার।।


খুলনার দাকোপের বটবুনিয়ায় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বটবুনিয়া বাজারের পাশে বাঁধের ২৫ কিলোমিটার এলাকায় এ ভাঙন দেখা যায়।

স্থানীয়রা জানান, রাতে জোয়ারের চাপে বাজারের পাশে মুহূর্তেই ঢাকি নদীসংলগ্ন বাঁধ ভেঙে যায়। আগে থেকেই জায়গাটি ভঙ্গুর অবস্থায় ছিলো। দীর্ঘদিন ধরে দাবির সত্ত্বেও স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় প্রায় সময় এই ধরনের ক্ষতির মুখে পড়তে হয় বলে জানান তারা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ‘ভেঙে যাওয়া অংশে আগে থেকেই জিও টিউব দেয়া ছিলো। তবে ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ায় জোয়ারের প্রচণ্ড চাপে ২৫ মিটারের মত জায়গায় বাঁধ ভেঙে যায়। নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে। আশাকরি দ্রুত বাঁধটি মেরামত হয়ে যাবে।’