Home আঞ্চলিক আ.লীগ নেতা শফিকুলের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র, দুর্নীতির পাহাড়সম অভিযোগ

আ.লীগ নেতা শফিকুলের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র, দুর্নীতির পাহাড়সম অভিযোগ

64


কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জে আওয়ামী লীগ নেতা ডেভিল শফিকুল ইসলামের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র নাশকতা ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ।
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও আওয়ামী লীগ নেতা ও কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের একাধিক ভয়াবহ অভিযোগ উঠেছে। রাজনীতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নেতাকর্মীদের সংগঠিত করে সরকার বিরোধী অপপ্রচার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায় মৃত আব্দুল আজিজ কলুর পুত্র শফিকুল ইসলাম টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি বাহিনী গঠন করে যা স্থায়ীভাবে পরিচিতি মাস্টারদা বাহিনী নামে এই বাহিনীর নেতৃত্বে তিনি চাঁদাবাজি অগ্নি সংযোগ লুটপাট ভূমি দখল মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানি সহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন বলে দাবি করেছেন বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতারা।
ভুয়া নিয়োগ অর্থ আত্মসাৎ ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক দুর্নীতি। কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক হিসাবে দায়িত্ব থেকে শফিকুল ইসলাম স্কুলে কর্মচারী নিয়োগ নামে প্রার্থী প্রতি ৭ লাখ টাকা করে মোট ২১ লাখ টাকা আত্মসাত করেছেন এমন অভিযোগ রয়েছে। এছাড়া স্কুলের উন্নয়ন প্রকল্প ও এমপিও ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও স্কুল ফান্ডের টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
অতীতে অপকর্মে লিপ্ত থাকা অভিযোগ বিএনপি ও জামায়াত পন্থী নেতা কর্মীদের অভিযোগ এক দলীয় নির্বাচনকে ঘিরে শফিকুল ইসলাম কালীগঞ্জে বিরোধী দলীয় নেতা কর্মীদের ঘরবাড়ি লুট, পুলিশের মাধ্যমে হয়রানি জমি দখল চাঁদা আদায় ও নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। নির্বাচনী সময়ের ভোট জালিয়াতিতে সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে শফিকুল ইসলামের বিরুদ্ধে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বলেন, আমার পরিবার ও আমি নিজে মাস্টারদা বাহিনী প্রধান আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের রাজনৈতিক প্রতিশোধের শিকার হয়েছি। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।