বিনোদন ডেস্ক।।
সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় যা ঘটছে তা গণহত্যার চেয়ে কম কিছু নয়। আমি ভয় পাচ্ছি। এটি ভয়ঙ্কর, যা ঘটছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি আমার এবং আমাদের সবার সন্তানের জন্য আতঙ্কিত।









































