স্টাফ রিপোর্টার।।
নতুনভাবে চলচ্চিত্রে ফিরতে চান সাদিকা পারভীন পপি। গত শুক্রবার বিকালে তিনি বলেন, অভিনয়ে ফিরবো না এটা পুরোপুরি নিশ্চিত। তবে, পুরনো কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করবো। এরপর আমি নিজের মতো করে ফিরবো। আমি সিনেমা প্রযোজনা করবো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা নতুন কিছু নয়।









































