বিনোদন ডেস্ক।।
শত বাধা অতিক্রম করে নিজেকে সফলতার চূড়ায় উন্মোচন করেছেন প্রিয়াংকা চোপড়া। বহু চড়াই-উৎরাই পার করে উত্থানের দেখা পেয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউডে যাত্রার শুরুর দিককার অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বললেন গ্লোবাল এই তারকা। সেই অনুষ্ঠানে তিনি জানান, সিনেমা শিল্পে নতুনদের জন্য জায়গা পাওয়া একসময় ছিল ভীষণ কঠিন। আর এই অভিজ্ঞতাই তাকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলতে অনুপ্রাণিত করে। ২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতায় জিতে বিনোদন জগতে প্রবেশ করেন প্রিয়াংকা।
২০০২ সালে হিন্দি ও তামিল সিনেমায় অভিনয় শুরু করলেও বলিউডে টিকে থাকা সহজ ছিল না। এ বিষয়ে তিনি বলেন, ?বলিউড একসময় বাইরের লোকদের জন্য একেবারেই বন্ধ ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিনেতা, পরিচালক, প্রযোজকরা কাজ করে আসছিলেন। কোনো সম্পর্ক বা পরিচয় না থাকলে সুযোগ পাওয়া দুঃসাধ্য ছিল। তবুও আমি হাল ছাড়িনি। আমি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম, ব্যর্থতা মেনে নিতে চাইনি, তাই লেগে থেকেছি। এই সংগ্রামের অভিজ্ঞতা থেকেই ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন পার্পল পেবল পিকচার্স। প্রতিষ্ঠানটি নিয়ে প্রিয়াংকা বলেন, আমি যে জায়গা পাইনি, সেই জায়গা অন্যদের দেয়ার জন্যই এই প্রতিষ্ঠানটি গড়েছিলাম। অনেক মেধাবী নির্মাতা ও লেখক আছেন, যারা সুযোগ পান না। তাদের পাশে দাঁড়াতে চেয়েছি।











































