বিনোদন ডেস্ক
দীর্ঘদিন ধরে সিনেমার পর্দা ও জনসমক্ষে অনুপস্থিত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশল এবং ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর বা নভেম্বরের দিকে মাতৃত্বের স্বাদ অনুভব করতে যাচ্ছেন ক্যাটরিনা। এ ছাড়া, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাবেন, যাতে তিনি সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেন।











































