Home আঞ্চলিক নগরীতে অস্ত্র-গুলি সহ নিলয় গ্রেফতার

নগরীতে অস্ত্র-গুলি সহ নিলয় গ্রেফতার

41


স্টাফ রিপোর্টার।।

খুলনায় অস্ত্র এবং গুলিসহ চার মামলার আসামি তানভীর ইসলাম নিলয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তাকে নগরীর খুলনা থানাধীন রূপসা স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নিলয় ওই এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম নিলয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ইউনুস নামের অপর এক যুবককে চাঁদার দাবিতে স্টান্ড রোডে নিয়ে মারধর করতে থাকে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং ঘটনাস্থল ভিকটিম ইউনুসকে উদ্ধার করে।

এ সময় পুলিশ নিলয়কে হাতেনাতে আটক করে। পরবর্তীতে স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে একটি সুটার গান এবং একটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।