Home আঞ্চলিক সাতক্ষীরায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ৩

সাতক্ষীরায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ৩

17


সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটছে। এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল কালীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। এদিকে, গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ভুক্তভোগী শিশুটির মা জানান, গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। এরপর তারা একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে পাশের বাড়িতে গিয়ে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনে দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। তিনি মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসেন। পরে শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি অভিযোগ করেন, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এদিকে যারা তার অবুঝ ছোট্ট মেয়েকে নিষ্ঠুর ক্ষতি করেছে তাদের হয়ে উপজেলার প্রভাবশালীরা কথা বলতে নিষেধ করছে। ভয় দেখাচ্ছে।

হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ জানান, ধর্ষণের (যৌন নিপীড়নের) ঘটনা নিয়ে শিশুটিকে রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি অনেক অসুস্থ।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।