Home আঞ্চলিক ৩০নং ওয়ার্ডের টিসিবি ফ্যামেলি স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন

৩০নং ওয়ার্ডের টিসিবি ফ্যামেলি স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন

31


খবর বিজ্ঞপ্তি
শনিবার কেসিসি’র ৩০নং ওয়ার্ডের টিসিবি ফ্যামেলি স্মার্ট কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর এ্যাড.শফিকুল আলম মনা।
এসময় ৩০নং ওয়ার্ড কাউন্সিলর ও কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, ৩০নং ওয়ার্ড ইমাম পরিষদ সভাপতি ও বায়তুন নাযাদ জামে মসজিদ (রূপসা মাছ বাজার) ইমাম মো:রফিকুল ইসলাম নোমানীসহ উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সওগাতুল আলম সগীর,জামায়াতে ইসলামী বাংলাদেশ ওয়ার্ড সাধারণ সম্পাদক আল-আমীন জোমাদ্দার, ৩১নং ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী আফসার উদ্দীন মাস্টার, ৩০ নং বিএনপি ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লিটন,মহিলা দল সভাপতি শায়লা পারভীন রিক্তা,ওয়ার্ড বিএনপির আরও উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব নাসিম শেখ ,মোল্লা আব্দুল্লাহ,রাহাত আলী লাচ্চু, মো:নজরুল ইসলাম, সাইদুর রহমান সাইদ, জামায়াতের আব্দুল্লাহ লিটন, ছাত্র প্রতিনিধি যথাক্রমে মাহিন ইসলাম আবিদ, নাহিদ হাসান, শারমিন রিতু, নেহা ওয়ার্ড সচিব এসকে রবিউল আলম ফিরোজ, বার্থ রেজিস্ট্রার আফতাব হোসেন,ইব্রাহীম হোসেন মিন্টু,গোলাম মোস্তফা উপস্থিত অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে স্মার্ট ফ্যামেলী কার্ড বিতরণ করেন
তিনি পুরাতন কার্ডের সথে নতুন ফ্যামেলি কার্ড ইস্যু করায় সরকারকে ধন্যবাদ এবং অপেক্ষারত বাদবাকি সকল ওয়ার্ডের কার্ড যাতে দ্রুত সময়ের মধ্যে উপকারভোগীরা পেতে পারেন সে জন্য সংশ্লিষ্ট টিসিবি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ সভায় উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।