Home আন্তর্জাতিক ইউক্রেন ভূখণ্ড ছাড়বে না: জেলেনস্কি

ইউক্রেন ভূখণ্ড ছাড়বে না: জেলেনস্কি

9


অনলাইন ডেস্ক।।
ইউক্রেন ভূখণ্ড ছাড়বে না বলে সাফ জানিয় দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠক নিয়ে তিনি বলেন, ইউক্রেনকে ছাড়া শান্তি আলোচনায় কিছুই অর্জন হবে না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, এর আগে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দিতে হবে বলে ইঙ্গিত দেন ট্রাম্প। তার ওই মন্তব্যের পর জেলেনস্কি বলেন, ইউক্রেন ভূখণ্ড ছাড়বে না। ২০১৯ সালের পর থেকে সরাসরি কোনো বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন।নির্বাচিত কলাম

এদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনের খারকিভ এবং ডিনিপ্রো অঞ্চলের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।