Home খেলাধুলা মেসি-আলবা নেই অল স্টার ম্যাচে, শাস্তির মুখে আর্জেন্টাইন মহাতারকা

মেসি-আলবা নেই অল স্টার ম্যাচে, শাস্তির মুখে আর্জেন্টাইন মহাতারকা

12


স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসির নাম নেই এবারের অল স্টার ম্যাচের দলে। তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাও থাকছেন না মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে এই বহুল আলোচিত ম্যাচে।

এমএলএস অল স্টার দলের প্রাথমিক তালিকায় মায়ামির হয়ে কেবল মেসি ও আলবার নাম ছিল। তবে শেষ পর্যন্ত দুজনেই নাম প্রত্যাহার করে নিয়েছেন।

নিয়ম অনুযায়ী, ইনজুরি ছাড়া কোনো খেলোয়াড় অল স্টার ম্যাচে না খেললে পরবর্তী এমএলএস ম্যাচে তাকে নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। তাই আসছে শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসিকে বাইরে থাকতে হতে পারে। এখন পর্যন্ত আর্জেন্টাইন ফরোয়ার্ডের কোনো চোটের খবর জানায়নি ইন্টার মায়ামি, ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞার সম্ভাবনা জোরালো।

চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়দের একজন মেসি, আর তাই তার অনুপস্থিতি মায়ামির জন্য বড় ধাক্কা হতে পারে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় টেক্সাসে শুরু হবে এমএলএস অল স্টার বনাম লিগা এমএক্স অল স্টার ম্যাচটি।