Home আঞ্চলিক প্রধান শিক্ষক বাবলুর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির তদন্ত শুরু

প্রধান শিক্ষক বাবলুর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির তদন্ত শুরু

45


কালীগঞ্জ প্রতিনিধি
অর্ধ কোটি টাকার নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি, ছাত্রীদের যৌন হয়রানি, নিজ কক্ষকে দলীয় অফিস বানানো সহ নানাবিধ দুর্নীতির ঘটনায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের বহুল আলোচিত সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা, প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে ছাত্র-ছাত্রী ,অভিভাবক ,এলাকাবাসীর অভিযোগের তদন্ত শুরু। গত ১/২/২০২৫ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা বিভাগীয় উপ -পরিচালকের নিকট অভিযোগের প্রেক্ষিতে গত ২৩/৩/২৫ ইং তারিখে খুলনা বিভাগীয় মাধ্যমিক উচ্চ শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান স্বাক্ষরিত ৩৭.২০.৪৭০০.০০০.০১.০০১.০১.২৫-৪০৪৬ নং স্মারকে ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ থাকলেও রহস্যজনক কারণে ৬ মাস পর অবশেষে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালকের নির্দেশে গত রবিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় বিদ্যালয় ভবনে তদন্তকারী দলের আহবায়ক কালিগঞ্জ উপজেলার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবুল হাসান ও সদস্য শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শাহাদাত হোসেন নানান তালবাহানার পর এ তদন্ত কার্যক্রম শুরু করেন। ঘটনার পরপরই উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের গঠিত প্রাথমিক তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন গত (২৬ মে) মোটা অংকের টাকা ঘুষ নিয়ে যৌন হন্তারক, দুর্নীতিবাজ প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুকে বাঁচাতে তার পক্ষে প্রতিবেদন দেওয়ার গুঞ্জন কে কেন্দ্র করে এলাকায় ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে । এ বিষয়ে সত্য ঘটনা আড়াল করার চেষ্টা করা হলে আবারো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী। যে কারণে গত শনিবার দিনভর নিরপেক্ষ তদন্তের দাবিতে এলাকাবাসী মাইকিং করে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। তদন্ত কার্যক্রমের সময় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিজদের পুর গ্রামে অবস্থিত উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের যৌন হয়রানির শিকার ভুক্তভোগী আছিয়া , মরিয়ম ,লামিয়া, সহ নিয়োগে ঘুষ প্রদানকারী ভুক্তভোগী নিরাপত্তা কর্মী মনিরুল ইসলাম, পরিচ্ছন্ন কর্মী ফরিদ উদ্দিন ,অফিস সহায়ক আজিজুর রহমান ,নৈশ প্রহরী ইয়াসিন এবং সহ প্রধান শিক্ষক বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুন্নবী ছাড়াও অএ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য ইউপি সদস্য আবু তাহের, ভুক্তভোগী শিক্ষক মুস্তাহিদুল ইসলাম লিটন, হাফিজুর রহমান আব্দুল কবির, স্বপন কুমার বর্মন, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান সহ অভিভাবক ,এলাকাবাসী ,সুধী ,সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে তদন্ত কর্মকর্তা দের সম্মুখে প্রধান শিক্ষকের নানান দুর্নীতি ,নারী কেলেঙ্কারি ও ছাত্রীদের যৌন হয়রানির বিষয়টি তুলে ধরে লিখিত জবানবন্দি দাখিল সহ প্রমাণস্বরূপ পেনড্রাইভে ছবি , ভিডিও তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। তদন্ত কার্যক্রম শেষে উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং সাংবাদিকদের উদ্দেশ্যে তদন্ত কর্মকর্তা আবুল হাসান বলেন প্রকৃত সত্য ঘটনা উদঘাটন করে প্রতিবেদন দাখিল করা হবে। তবে আরো কিছু তদন্তের কাজ বাকি আছে সেটা তদন্ত করে পূর্ণ প্রতিবেদন দাখিল করবো।