খবর বিজ্ঞপ্তি
খুলনা, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে দরিদ্র, অসহায়, ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বিএসও খুলনা কর্তৃক খুলনা নগরীর দৌলতপুর, নিউমার্কেট, শিববাড়ি মোড়, রেলওয়ে স্টেশন ও ময়লাপোতা এলাকায় এতিম, দুস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে রাতের খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। দরিদ্র জনগণ এসব সহায়তা পেয়ে নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।










































