Home আঞ্চলিক কুরবানির মাংস কাটার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন

কুরবানির মাংস কাটার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন

9

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগরে ঈদুল আজহার প্রথম দিনে পশু কুরবানি ও মাংস কাটতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) দুপুর একটার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে এই ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম আব্দুল হাই শেখ (৪৩)। তিনি একই এলাকার গোলাপ শেখের ছেলে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, শনিবার সকালে আব্দুল হাই চাঁদনীমুখা ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রতিবেশী খালিদ হোসেনের ডাকে সাড়া দিয়ে তার পশু কুরবানিতে অংশ নেয়। চামড়া ছাড়ানো শেষ হলে তিনি মাংস কাটার একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। তবে সাতক্ষীরা পৌঁছানোর আগেই পথিমধ্যে আব্দুল হাইয়ের মৃত্যু হয়।

চেয়ারম্যান মাসুদুল আলম আরও জানান, দুই ছেলে ও কন্যার জনক আব্দুল হাইকে শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।