Home আঞ্চলিক কারাগারে থাকা মহিলা লীগ নেত্রী তন্দ্রা অন্য মামলায় শ্যোন এ্যারেস্ট

কারাগারে থাকা মহিলা লীগ নেত্রী তন্দ্রা অন্য মামলায় শ্যোন এ্যারেস্ট

105


স্টাফ রিপোর্টার
নগরীর রয়েল মোড়ে ‘ফ্যাশন জোন বাই লিন্ডা’ প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ তন্দ্রাকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল প্রচারণা শেষে তার বাড়ি যান। এসময় আওয়ামী লীগের নেতাকর্মিরা গাড়ি ভাঙচুর, গুলি বর্ষণ করেন। এ মামলায় শ্যোণ এরেস্ট দেখিয়েছে আদালত। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা শ্যোণ এরেস্টের আবেদন করেন আদালতে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আল আমিন শ্যোণ এরেস্ট দেখানোর আদেশ প্রদান করেছেন।
গত ২৬ মে কেএমপি গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে তাকে আটক করে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ। পরে তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়। ২৭ মে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তন্দ্রা খুলনা মহানগর যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি একই সংগঠনের সোনাডাঙ্গা থানা শাখার প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে পুলিশ মঙ্গলবার আদালতে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে তন্দ্রাকে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদিকা হিসেবে উল্লেখ করা হয়েছে। সোমবার তন্দ্রা মালয়েশিয়া থেকে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। ২৮ মে চট্টগ্রাম থেকে তন্দ্রার ইতালির ভিসা সংগ্রহ করার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির গোয়েন্দা পুলিশ বিষয়টি ঢাকার বিমানবন্দর থানাকে অবহিত করলে তাকে আটক করা হয়।