Home আঞ্চলিক খুমেক ল্যাবে ২৪ জনের করোনা শনাক্ত

খুমেক ল্যাবে ২৪ জনের করোনা শনাক্ত

8

স্টাফ রিপোর্টার

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় আরও ২৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ২০ জনই খুলনা জেলা ও মহানগরীর। গতকাল শনিবার খুমেকের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।

খুমেকের উপাধ্য ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে গতকাল শনিবার মোট ২৩৭ জনের নমুনা পরীা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ১২৪টি। এদের মধ্যে মোট ২৪ জনের নমুনা পরীার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ২০জন খুলনার এবং বাগেরহাটে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।