Home আঞ্চলিক ওপারে শুধুমাত্র আটকে থাকা পেয়াজের ট্রাক গুলো বাংলাদেশে রফতানির অনুমতি

ওপারে শুধুমাত্র আটকে থাকা পেয়াজের ট্রাক গুলো বাংলাদেশে রফতানির অনুমতি

18

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরের ওপারে শুধুমাত্র আটকে থাকা পেয়াজের ট্রাক গুলো বাংলাদেশে রফতানির অনুমতি দিয়েছে ভারতীয় বানিজ্য মন্ত্রনায়। নিতিশ সুরী ডেপুটি ডিজিএফটি (এক্সপোর্ট) স্বাক্ষরিত চিঠি গতরাতে ইমেইলে পেট্রপোল কাস্টস কর্তৃপক্ষের কাছে এসে পৌছেছে। ফলে আজ শনিবার আটকে থাকা পেয়াজের ট্রাক বাংরাদেশে রফতানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে  আটকে থাকা ট্রাকের পেয়াজ পচন ধরতে শুরু করেছে। বৃহস্পতিবার ও শুক্রবার আটকে থাকা ১৫০টি পেয়াজ বোঝাই ট্রাক রফতানিকারকরা ফিরিয়ে নিয়ে গেছে। অনেকে আবার বিভিন্ন আড়তে বিক্রি করে দিয়েছে কম দামে।

তকে সর্বশেষ খবর নিয়ে জানা যায়, ওপারের বনগাও এলাকায় ৩৫ টি পিয়াজ বোঝাই ট্রাক গতরাতে ঘোজাডাংগা বন্দর থেকে ফিরিয়ে আনা হয়েছে পেট্রাপোল বন্দর দিয়ে রফতানির জণ্য ।

ওপারে পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ  এসোসিয়েশনের সাধারন  সম্পাদক শ্রী কার্তীক চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার পূর্ব ঘোষনা ছাড়াই বাংলাদেশে পেয়াজ রফতানি বন্ধ করে দেয়। ফলে ওপারের পেট্রাপোল বন্দর এলাকায় আটকে যায় ১৫০ টি পেয়াজের ট্রাক।

প্রচন্ড গরম এবং বৃষ্টিতে প্রায় ২৫ ভাগ পেঁয়াজ পচন ধরেছে বলে মহির ঘোষ, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জেলার পেঁয়াজ রফতানিকারক নিশ্চিত করেছেন।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি চালু রয়েছে। পেয়াজ আমদানি হলে দ্রুত খালাশের জণ্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।