স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৭ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশী মদ, ২৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর ৪৯, প্লটিনাম ২নং গেটের সিরাজুল হক এর ছেলে মো. ফিরোজ (৩৫) ও আবুল কাশেম এর ছেলে মো. শফিকুল ইসলাম (২৩), উত্তর কাশিপুর, ৭নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশের বাসিন্দা আল মাহমুদ এর ছেলে মো. রানা শেখ (২০), সোনাডাঙ্গা ১৯ ফ্যামিলি আদর্শ পল্লীর মাগরেব গাজীর ছেলে সাইফুল গাজী (২৯), সোনাডাঙ্গা হাফিজনগরের জামাল শিকদার এর ছেলে সাজ্জাত শিকদার (২৮), ১৪, খানজাহান নগর খালাশী মাদ্রাসা রোডস্থ নবী নগরের নুর মোহাম্মদ শেখের ছেলে কাওছার শেখ (২৬), ৬৩/৩, দক্ষিণ টুটপাড়া বাইতুল আমান মহল্লার মৃত. আব্দুল হাই খানের ছেলে মো. আছাদুজ্জামান ওরফে হিরন (৩৪) ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার খামারপাড়ার মো. আফসার গাজীর ছেলে মো. রানা হোসেন (২০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৬৭ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশী মদ, ২৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৬টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।











































