Home আঞ্চলিক মাদক বিক্রিতে অস্বীকৃতি জানানোয় যুবককে হাতুড়িপেটা

মাদক বিক্রিতে অস্বীকৃতি জানানোয় যুবককে হাতুড়িপেটা

12


স্টাফ রিপোর্টার
খুলনার রূপসায় মাদক বিক্রিতে অস্বীকৃতি জানানোর কারণে একজন দিনমজুর যুবককে হাতুড়িপেটা করে গুরুতর যখন করেছে সন্ত্রাসীরা। আহত ওই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে রুপসা উপজেলার কিসমত রূপসার খোরার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম সজীব (২৪)।
হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক ও তার পরিবার জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে রূপসার মুছা, খাইরুল, আনাস, জাহিদ ও মুসা নামের পাঁচজন ওই যুবককে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর ওই এলাকার একটি ঘেরের ভেড়িতে নিয়ে তার দিয়ে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে ওই যুবকের মা-বাবা ঘটনাস্থলে গিয়ে অনেক অনুনয় বিনয় করে সন্তানকে ছাড়াতে পারেনি। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে। তবে এ ঘটনায় অভিযুক্ত কাউকে এখনো পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি।
ভুক্তভোগী পরিবার জানায়, সজীবকে দিয়ে মাদকদ্রব্য বিক্রি করাতে না পারায় ওই সন্ত্রাসী গ্রুপটি ক্ষিপ্ত হয়ে তাকে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে মারপিট করেছে। এ ঘটনা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
এ বিষয়ের রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভিকটিম পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।