Home আঞ্চলিক মামলা তুলে না নেওয়ায় বাদীকে কুপিয়ে জখম

মামলা তুলে না নেওয়ায় বাদীকে কুপিয়ে জখম

18


ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় মামলা তুলে না নেওয়ায় বাদীকে কুপিয়ে জখম করেছে আসামীরা। এ ঘটনায় ৭জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার সাহস জয়খালি গ্রামের মৃত আব্দুল ওহাব সরদারের ছেলে মোঃ কামরুল সরদার প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের মিজান শেখ, শাহাদ সরদার, মাহাবুব সরদার, হাবিবুর সরদার, রাকিব শেখ, বাবু শেখ, তৈয়েবুর সরদার বিবাদীদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে । তারই জের গত বছর ২২ মে আমাকে কুপিয়ে জখম করে বিবাদীরা। আমাকে কুপিয়ে জখম করার ঘটনায় আমার ভাই শহিদুল সরদার বাদী হয়ে জি আর-১০০/২৪ নং একটি মামলা করেন। এই মামলা তুলে নিতে বিবাদীরা বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে আসছে এবং বিভিন্ন ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে আসছে। মামলা প্রত্যাহার না করায় তারই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে চলতি বছরের ২২ মে সন্ধ্যা ৬টার দিকে তার ভাই শহিদুল সরদার সাহস জয়খালি গ্রামস্থ জনৈক মফিজুল গাজীর চায়ের দোকানের সামনে দিয়ে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বিবাদীরাসহ আরো ৩/৪জন দা, লোহার রড, শাবল ও বাঁশের লাঠি এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এব্যাপারে আহত শহিদুল সরদার বলেন, আকাম উদ্দিন শেখের ছেলে জয়নাল আবেদীন শেখের নেতৃত্বে তার উপর হামলা করা হয়েছে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগ হয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।