Home আঞ্চলিক ২৫নং ওয়ার্ড বিএনপিরপ্রস্তুতি সভা অনুষ্ঠিত

২৫নং ওয়ার্ড বিএনপিরপ্রস্তুতি সভা অনুষ্ঠিত

16


।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছেন ২৫নং ওয়ার্ড বিএনপি।


শনিবার (২৪ মে) সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রনুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন একরামুল কবীর মিল্টনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সভা থেকে সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়।