Home আঞ্চলিক ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সেনা সদস্য লাঞ্ছিতের অভিযোগ

ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সেনা সদস্য লাঞ্ছিতের অভিযোগ

28


সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা তালার ইসলামকাটি ইউপি চেয়ারম্যান ও জামায়েত নেতা গোলাম ফারুকের হাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য রজব আলীর লাঞ্ছিতর ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য রজব আলী সাংবাদিকদের জানান, আমি সোমবার সকাল ১০টায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদে স্ব-শরীরে হাজির হয়ে প্রত্যায়নের জন্য চেয়ারম্যান গোলাম ফারুকের কাছে মৌখিকভাবে আবেদন করি। চেয়ারম্যান বলেন, আপনার আইডি কার্ড তো আমার ইউনিয়নের না, আপনি তো আমার এখানকার নাগরিক না, অতএব আপনাকে প্রত্যয়ন দিতে পারবো না। পরে আমি তাকে বিনয়ের সাথে বলি আমি তো ইসলামকাটি ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা চাকুরীর সুবাদে চট্টগ্রামে আইডি কার্ড করেছি। চেয়ারম্যানের সাথে আমার কথা কাটাকাটির একপর্যায়ে তিনি রাগান্বিত হয়ে আমাকে তার অফিস থেকে মারতে মারতে বাইরে নিয়ে আসে। চেয়ারম্যান প্রত্যয়ন দিবে না কিন্তু তিনি তো আমার গায়ে হাত দিতে পারেন না! ইউনিয়ন পরিষদের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে এবং সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা দেখেছে। অবসরের পরে আমি সেনা কল্যাণ সংস্থায় চাকুরিতে কর্মরত আছি। আমার স্যারকে জানিয়েছি। আমি এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি জানাচ্ছি।
এ ঘটনায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়েত নেতা গোলাম ফারুক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।