Home আঞ্চলিক সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্যার মায়ের ইন্তেকাল: বিভিন্নমহলের শোক

সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্যার মায়ের ইন্তেকাল: বিভিন্নমহলের শোক

12

খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সদস্য, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েৎ হোসেন মোল্লার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
সাংবাদিক মো. হেদায়েৎ হোসেন মোল্লার মা হেলেনা বেগম(৭১) সোমবার বেলা দেড়টায় দিকে ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি———রাজিউন)। মরহুমার মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি মাদারীপুরে নেয়া হয়। সেখানে জানাজা শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
অপরদিকে বিএফইউজে- বাংরাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম- মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্যার আম্মার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার প্রমুখ।