Home আঞ্চলিক বটিয়াঘাটার তেঁতুলতলায় দিনে-দুপুরে গুলাগুলি

বটিয়াঘাটার তেঁতুলতলায় দিনে-দুপুরে গুলাগুলি

63


বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় মোবাইল টাওয়ার সংলগ্ন হুজাইফা এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় অজ্ঞাতনামা ৮/৯ জনের একটি কিশোর গ্যাং এর সদস্যরা আগ্নেয়াস্ত্র দিয়ে দোকানের মালিক মোঃ সোহাগ ইসলাম (৪২)কে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলতলা এলাকার হুজাইফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ সোহাগ দোকানে থাকা অবস্থায় ৮/৯ জনের একটি কিশোর গ্যাং এর সদস্যরা মোটরসাইকেল যোগে আগ্নেয়াস্ত্র নিয়ে ভিকটিমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগের গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে। তখন ভিকটিম প্রতিরোধ গড়ে তুলে ধাক্কা দিলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এসময় দোকানের সামনে উপস্থিত কর্মচারী তেঁতুলতলা এলাকার আরশাদ আলী সরদারের পুত্র মোঃ গোলাম রসুল (৪২) এগিয়ে এলে তার পায়ে গুলি করে দুষ্কৃতিকারীরা। তাৎক্ষনিক পা সরিয়ে নিলে গুলি রাস্তায় লাগে। পরে সন্ত্রাসীরা দোকানের ক্যাশ বাক্স থেকে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছে।