Home জাতীয় খুলনাসহ ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

খুলনাসহ ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

18


ঢাকা অফিস
দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এ জন্য এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার আবহওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ সতর্কবার্তা দিয়েছে।
এতে বলা হয়েছে, রবিবার বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।