।। খবর বিজ্ঞপ্তি।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগরীর অর্ন্তগত খানজাহান আলী থানা মহিলা দলের সদস্য সচিব রেশমী সুলতানা, খুলনা মহানগর মহিলাদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাথী আমীন ও খালিশপুর থানা মহিলা দলের সদস্য শারমিন আক্তারকে বহিস্কার করা হয়েছে।
রবিবার (৪ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন এর বরাত দিয়ে জানিয়েছেন বহিস্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে বহিস্কার পত্রে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন।











































