স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার লোহাগড়া থানাধিন পাচুড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬০০গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ১৪ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুড়িয়া গ্রামের মৃত. রোস্তম শরীফের ছেলে মো. কাদের শরীফ (৫৮)।
র্যাব-৬ জানায়, ১৪ সেপ্টেম্বর রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধিন পাচুড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় কবির মুন্সির বাড়ির পাশ থেকে ৬০০গ্রাম গাঁজাসহ কাদের শরীফকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৬০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলা সদরের বৈচনা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬০বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ১৪ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের বৈচনা এলাকার মো. রেজাউল করিমের ছেলে মো. ইব্রাহিম হোসেন (২৬)।
র্যাব-৬ জানায়, ১৪ সেপ্টেম্বর রাতে সাতক্ষীরা জেলা সদরের বৈচনা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বৈচনা গ্রামের ইউনুসের মোড়স্থ আবিদ এন্টারপ্রাইজের সামনে থেকে ৬০বোতল ফেন্সিডিলসহ ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।








































