Home আঞ্চলিক কেএমপি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১২

কেএমপি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১২

11

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল, ৫৩ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ১২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বুড়ো মৌলভী দরগা রোডের খোকন খাঁর ছেলে রাজু খাঁ (২৮), খালিশপুর ৭৬০, বিআইডসি রোডস্থ লালগেট এলাকার মৃত. সোহরাব হোসেনের ছেলে মো. মাহফুজ আহম্মেদ (৩০), খালিশপুর কাস্টম অফিস রেল বস্তির মো. নাসির উদ্দিনের ছেলে মো. মনির হোসেন (৩০), একই এলাকার মৃত. আমজাদ শেখের ছেলে সোহাগ শেখ (২৭), বয়রা ক্রস রোডের মো. শহিদ শেখের ছেলে মো. বেলাল হোসেন সাগর (২৩), সোনাডাঙ্গা মদিনা মসজিদের পাশের বাসিন্দা মো. লাল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫), ১৭, গোবরচাকা হাজী বাড়ি লেনের শেখ আব্দুল মান্নানের ছেলে শেখ শাহাজাদা হোসেন লিটন (৩১), দিঘলিয়া থানার সেনের বাজার এলাকার শহিদুল ইসলাম দুলুর ছেলে মাহমুদুল হাসান ইমন (২৫),  বরিশাল জেলার আগৈলঝারা থানার আম্বুলা পয়সারহাট গ্রামের আলমগীর হোসেনের ছেলে তরিকুল ইসলাম ওরফে আরিফ (২২), বাগেরহাট জেলার ফকিরহাট থানার সৈয়দ মহল্লা গ্রামের সৈয়দ কেরামত আলির ছেলে সৈয়দ আশিকুর রহমান (৩৮), একই এলাকার মৃত. গাজী সোলায়মানের ছেলে মো. কাজী শামীম হাসান (৩২), বাগেরহাট জেলা সদরের মুনিগঞ্জ এলাকার মৃত. গোবিন্দ কুমার বিশ্বাসের ছেলে আশিক কুমার বিশ্বাস (২৭),

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৪০ বোতল ফেন্সিডিল, ৫৩ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ১২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৯টি মাদক মামলা রুজু করা হয়েছে।