খুলনার আদালত প্রাঙ্গণ ও জেলা আইনজীবী সমিতিতে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম সঠিকভাবে প্রতিপালনের দাবি
খবর বিজ্ঞপ্তি
বর্তমান বৈশ্বিক করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষার জন্য খুলনার আদালত প্রাঙ্গণ ও জেলা আইনজীবী সমিতিতে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম সঠিকভাবে পালনের দাবি উঠেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র ফেলো এ্যাডঃ কামরুন নাহার হেনা এবং তার সহযোগী মোসাঃ শাপলা সুলতানা এ দাবি জানান। একই সঙ্গে তিনি এ কার্যক্রমের মাধ্যমে আইনজীবীবৃন্দ এবং বিচার প্রার্থীদের ভাইরাসমুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধির ওপরও জোরদেন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ্যাডঃ কামরুন নাহার হেনা উল্লেখ করেন- খুলনার আদালত প্রাঙ্গণ ও জেলা আইনজীবী সমিতিতে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম সঠিকভাবে প্রতি পালনের লক্ষে তারা সমিতির কার্যালয় এবং আদালতের প্রবেশ মুখে সেনিটাইজ করার পর্যাপ্ত সরঞ্জাম সংরক্ষিত রাখার বিষয়ে পরিকল্পনা ও উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে আদালত প্রাঙ্গনে এবং আইনজীবি সমিতিতে আগতদের সঙ্গে সচেতনতামুলক আলোচনা করে গণস্বাক্ষর গ্রহণ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মো. সাইফুল ইসলামের সঙ্গে আলোচনা এবং স্বারকলিপি প্রদান করা হয়। এর প্রেক্ষিতে সমিতির সভাপতি নিজ উদ্যোগের পাশাপাশি সং্িশ্লষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। কিন্তু কোভিড-১৯’র কারণে দীর্ঘ প্রায় পাঁচ মাস আদালত বন্ধ থাকায় বিচার কার্যক্রম স্থগিত ছিল। তবে, বর্তমানে আদালত প্রাঙ্গনে লোক সমাগম অনেক বেশি হওয়ায় স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে এ বিষয়ে সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
ভার্চ্যুয়াল এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- খুলনা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ মো. সাইফুল ইসলাম, খুলনা মহানগর জাসাস সভাপতি মেহেদী হাসান দিপু, খুলনা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেগম হোসনে আরা চম্পা, খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মদ খান জবা এবং খুলনা মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক চৌধুরী হাসানুর রেজা মিরাজ।
সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জন্মভূমির চীফ রিপোর্টার মো. সোহরাব হোসেন, সাংবাদিক এহতেশামুল হক শাওন, দৈনিক আলোকিত বাংলাদেশ’র ব্যুরো প্রধান মুহাম্মদ নূরুজ্জামান, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিলন, স্পন্দনের তাপস কুমার বিশ্বাস, দৈনিক সময়ের কথা’র পক্ষে সেকেন্দার আলী এবং এস,এম জাকির হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে অতিথিবৃন্দ সকলের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করার উপর গুরুত্বারোপ করেন।
মণিরামপুরে কারেন্ট জাল ধ্বংস,জরিমানা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আট কেজি কারেন্ট জাল ধ্বংস ও এক দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার দুপুরে ইউএনও সৈয়দ জাকির হাসান রাজগঞ্জ বাজারে এই অভিযান চালান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা(এনএটিপি-২) তন্ময় চক্রবর্তী, ক্ষেত্রসহকারী অসিত বরণ মিস্ত্রী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্জ সহকারী সাইফুল ইসলাম বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৪ক (১) ও ৫ (২)(ক) ধারায় কারেন্ট জাল রাখা ও বিক্রির অপরাধে আদালত রাজগঞ্জ বাজারের দোকানি অর্জুন কুমারকে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় অর্জুনের হেফাজতে থাকা অনুমান আট কেজি কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।
মোংলায় হাতেনাতে মটরসাইকেল চোর আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় এক মটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। পৌর শহরের কেওড়াতলা এলাকার একটি বাড়ী থেকে গাড়ীটি নিয়ে পালিয়ে যাওয়ার পথিমধ্যে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের পর মটর সাইকেল চোরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে জানা যায়, পৌর শহরের কেওড়াতওলা এলাকার মৃত পিয়ার আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আল মামুনের বাড়ীর উঠানে থাকা কালো রংয়ের একটি হিরো হুন্ডা সোমবারা রাত সোয়া ১১টার দিকে চুরি করে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। পরে বাড়ীর লোকজন উঠানে মটর সাইকেলটি দেখতে না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানার এসআই জাহাঙ্গীর আলম ও কার্তিক চন্দ্র পাল তাৎক্ষনিক অভিযান চালিয়ে কেওড়াতলার বটতলা জিরোপয়েন্ট এলাকা থেকে মটর সাইকেলসহ এক চোরকে আটক করে। এ সময় অপর দুই চোর পালিয়ে যায়। মটর সাইকেলসহ হাতেনাতে আটক চোরের নাম হলো নুরনবী হোসেন ওরফে আল আমিন (২০)। নুরনবী ওরফে আল আমিন সিগনাল টাওয়ার এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় নুরনবী ওরফে আল আমিনসহ পলাতক দুইজনকে আসামী করা হয়েছে। পলাতক দুই আসামী হলেন সিগনাল টাওয়ার এলাকার আলমগীরের ছেলে বাবু হোসেন (২০) ও আন্ধারিয়ার তরিক ইসলামের ছেলে জুয়েল শেখ (১৯)।
আজ খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে গড়নরষব চযড়হব বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আজ ১৬ সেপ্টেম্বর, বুধবার বেলা ১২.৩০ টায় জেলা প্রশাসক, খুলনা’র সম্মেলন কক্ষে করোনাকালীন পরিস্থিতিতে ঙহষরহব শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসন, খুলনা’র উদ্যোগে দরিদ্র্য শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা সামগ্রী হিসেবে গড়নরষব চযড়হব বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তড়ড়স অঢ়ঢ় এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে তড়ড়স অঢ়ঢ় এর মাধ্যমে আরো সংযুক্ত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মোঃ আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ এবং বিভাগীয় কমিশনার, খুলনা জনাব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।
ফকিরহাটে বসতবাড়ি জবরদখলের হুমকি: আদালতের স্মরনাপন্ন হয়েছেন ভুক্তভোগী
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
ফকিরহাটে বসতবাড়ীসহ জমি দখলের হুমকির মুখে আদালতের স্মরণাপন্ন হয়েছে ভুক্তভোগী।ক্রয়কৃত জমিতে দেড়যুগ ধরে বসবাস করার পর এমন পরিস্থিতিতে আতংকগ্রস্থ হয়ে তিনি ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারায় বাগেরহাটের বিগ্গঃ অতিঃ ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদনের মাধ্যমে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলার ব্রাম্মনরাকদিয়া গ্রামের শেখ আঃ গফফার। সূত্রে প্রকাশ,শেখ আঃ গফফার ফকিরহাটের আট্টাকী গ্রামের আমেনা বেগমের কাছ থেকে এবং তার মৃত্যুর পর তার দুই ছেলে আনোয়ার ও আতিয়ারের কাছ থেকে কবলা মুলে রেজিঃ দলিলে জমি কিনে বসতবাড়ী নির্মাণ করে নিজে বসত করে আসছেন। ওই জমিতে বর্তমানে তার পাঁচটি ভাড়াটিয়া আছে এবং বর্তমান জরিপে ওই জমি তার নামে বি,আর,এস খতিয়ানে রেকর্ডও হয়েছে।
জমি বিক্রেতা আনোয়ার হোসেন ও বাদল শেখ,সোহাগ শেখ গত ১৩সেপ্টেম্বর সকাল দশটার দিকে বাধার মুখে তপশীলি জমি জবরদখলে ব্যর্থ হইয়া শাসিয়ে যায় যে, সময় সুযোগ মত উহা দখল করা হবে। ভুক্তভোগী শেখ আঃ গফফার ফকিরহাট উপজেলার ব্রাম্মন রাকদিয়া গ্রামের এজার উদ্দিনের ছেলে। ক্রয়ের পর বিশ্বরোড সংলগ্ন ওই জমিতেই তিনি বসতবাড়ি গড়ে বসবাস করে আসছেন।
তথ্য অধিকার আইন নিয়ে কর্মশালা
তথ্য বিবরণী
‘সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন’ বিষয়ে খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র তাদের মিলনায়তনে মঙ্গলবার দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। কর্মশালার সমাপনীতে খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জনগণকে জানার সুযোগ দিতে হবে। জানার সুযোগ তৈরি হলে জনসাধারণ সহসী হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। মডারেটরের দায়িত্ব পালন করেন খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোঃ তবিবুর রহমান। এর আগে সকালে অনলাইনে যুক্ত হয়ে ঢাকা হতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেন ঢাকা, খুলনা, চট্রগ্রাম ও রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে একই বিষয়ের ওপর অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনকালে রেক্টর বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে সরকারি-বেসরকারি সংস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। কর্মশালায় খুলনার বিভিন্ন সরকারি দপ্তরের ২৬ কর্মকর্তা অংশ নিয়ে তথ্য অধিকার আইনের ওপর সুপারিশমালা তৈরি করেন।
ঝিনাইদহে অবসর প্রাপ্ত বিজিবি সদস্য হত্যার ঘটনায় ৩ কিশোর গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামান হত্যা মামলায় ৩ কিশোরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যার পর লুট হওয়া মালামাল। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো:হাসানুজ্জামান (পিপিএম)।
পুলিশ জানায়, গত বছরের ৯ সেপ্টেম্বর শহরের হামদহ দাসপাড়ায় নিজ বাড়ীতে খুন হয় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামান। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর দীর্ঘ ১ বছর তদন্ত শেষে গত রোববার আরাফাত নামের এক কিশোরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাতে সদরের রতনহাট ও হামদহ এলাকা থেকে হত্যায় অংশ নেওয়া নিশান ও মিরাজকে আটক করে পুলিশ। সোমবার হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে গ্রেফতারকৃতরা।
অবরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামানের সাথে হত্যাকারী আরাফাতের সমকামীতার সম্পর্ক ছিল। হত্যার দিন রাতে আরাফাত ও তার দুই সহযোগী সমকামিতায় লিপ্ত হয়। রাত সাড়ে ১১ টার দিকে নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মালামাল লুট করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে। নিহতের পুত্র আল-আমিন জানায়, গতকাল (মঙ্গলবার) সকাল ১১টার দিকে তার মা রেনু বেগম (৫০) শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি মটর সাইকেল তাকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়। পথচারীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও ১ঘন্টা পর হাসপাতালেই তার মৃত্যু হয়। নিহত রেনু বেগম মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী গ্রামের কাঠমিস্ত্রী আঃ শহিদ শেখের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে শরণখোলায় ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিলেন। এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ জানান, গুরুতর আহত ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলেও আহতের পরিবার দেরী করায় তার মৃত্যু হয়েছে। শরণখোলা থানা অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল-সাইদ জানান, চালক সহ মটর সাইকেল শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবার মামলা দিলে নেয়া হবে।
বানৌপক সংঘ খুলনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা, ১৫ সেপ্টে¤¦র ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বানৌপক) খুলনা শাখা ও বিএন স্কুল এন্ড কলেজ মংলার ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর জীবনীর উপর অনলাইনে (ভার্চুয়াল পদ্ধতিতে) রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম সম্পর্কে সঙ্গতিপূর্ণ কবিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বিএন স্কুল এবং শিশু নিকেতনের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফুর্তভাবে অনলাইনে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মোড়েলগঞ্জে মৃত্যু দাবির চেক হস্তান্তর করল রূপালী লাইফ ইন্স্যুরেন্স
খবর বিজ্ঞপ্তি
মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের এক গ্রাহকের নমিনীর নিকট মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় কালিবাড়ি গ্রামের মৃত গ্রাহক মহারানী হালদারের (নমিনী) ছেলে উজ্জল কুমার হালদারের হাতে ১৯ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। চেক হস্তার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী লাইফের খুলনা বিভাগীয় কর্মকর্তা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রেস কাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম ও বিভাগীয় সমন্বয়কারি মো. গোলাম কিবরিয়া। সভাপতিত্ব করেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স এর জিউধরা অফিস কর্মকর্তা মো. আলমগীর হোসেন। গ্রহকদের মধ্যে আলোচনা করেন শিক্ষক নিভৃতি রঞ্জণ হালদার, রিপন হালদার ও চম্পা রানী হালদার।
উল্লেখ্য, কালিবাড়ি গ্রামের দরিদ্র কৃষক শৈলেন হালদারের স্ত্রী মহারানী হালদার বাৎসরিক বোনাস বীমা প্রকল্পের গ্রাহক হয়ে ৩ বছরে ৬ হাজার টাকা জমা দেওয়ার পরে তিনি মারা যান।
মোড়েলগঞ্জে ৮ ঘন্টার ব্যবধানে ৪৫ টাকার পিয়াজ এখন ৭০!
এম.পলাশ শরীফ মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে মাত্র ৮ ঘন্টার ব্যবধানে ৪৫ টাকার পিয়াজ ৭০ টাকা বিক্রি হচ্ছে। ক্রেতারা হতাশ। ব্যবসায়ীরা বললেন আমদানি বন্ধ শুল্ক বৃদ্ধি কারনে এ প্রভাব পড়েছে দৈনন্দিন বাজারে। মঙ্গলবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, পৌর শহরের কাঁচা বাজার, মুদি পট্টি পিয়াজের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। সবার হাতে হাতে দেখা গেছে পিয়াজ। সোমবার যেখানে ভারতীয় পিয়াজ খুচরা বিক্রি হয়েছে প্রতিকেজি ৪৫ থেকে ৫০ টাকা। রাত ১০টার পর থেকেই সে পিয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা। দেশি পিয়াজ এক দিন পূর্বে প্রতিকেজি বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা সে পিয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা। এক শ্রেনীর মজুদারি ব্যবসায়ীরা খুলনা বড় বাজারে পিয়াজের দাম বৃদ্ধি এ অজুহাত দেখিয়ে ক্রেতাদের কাজ থেকে বিভিন্ন দরে বিক্রি করছে খুচরা পিয়াজ। আবার অনেকে বলছে পিয়াজ নেই।
কথা হয় ক্রেতা সন্ন্যাসী গ্রামের জামাল শেখ (৫৫), সদর ইউনিয়নের বাসিন্দা আব্দুল রাজ্জাক(৩৫), বাসগারি গ্রামের মেহেরুন নেছা (৩৮), ভাইজোড়া গ্রামের সাইফুল ইসলাম কবির (৪৫), সানকিভাঙ্গা গ্রামের আল-আমিন হাওলাদার(৪২)সহ একাধিক ক্রেতারা বলেন, হঠাৎ করে ২০ থেকে ২৫ টাকা প্রতিকেজি পিয়াজের দাম বৃদ্ধি হয়েছে। আরো নাকি বাড়বে। তাই বেশি করে পিয়াজ কিনছেন তারা।
মা বাবার দোয়া ফল ভান্ডার পিয়াজ আড়ৎদার আব্বাস উদ্দিন হাওলাদার বলেন, গতকাল তারা পাইকারি দরে ভারতীয় পিয়াজ বিক্রি করেছে ৪৩/৪৫ টাকা। আজকে বিক্রি করেছে ৫৮/৬০ টাকা। ভোমরা বন্দরে আমদামি বন্ধ। যেখানে ২৫০ ডলার এলসি ছিলো সেখানে ৭৫০ ডলার বৃদ্ধি পেয়েছে। তাই আডৎদাররা পিয়াজ ছারাতে পারছে না। এর প্রভাব বাজারে পড়েছে বলে তারা দাবি করেন। তবে, কবে নাগাদ স্বাভাবিক হবে তা সঠিকভাবে বলতে পারেন নি তিনি।
এ ব্যাপারে বাজার মনিটারিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, বাজার দর নিয়ন্ত্রন রাখতে ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা করা হয়েছে। কোন ভাবেই বাজারে অস্থিতিতিশীল পরিবেশ হতে দেওয়া যাবে না। সিন্ডিকেট ব্যবসায়ীদের সনাক্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। প্রয়োজনে মাইকিং করে সর্তক করা হবে।
শিরোমণি ও বাদামতলা সড়কে অবৈধ স্থাপনা ও গাড়ী পার্কিং : দুর্ঘটনার আশঙ্কা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা শিরোমণি খানজাহাণ আলী কলেজ সড়ক ও বাদামতলা বিঅরটিএ, কেবল সড়কের পাশ্বে গড়ে ওঠেছে আবারো অবৈধ স্থাপনা ও সড়কের উপর এলোমেলো ভাবে দির্ঘ্যদিন ধরে ভারী যানবাহন গুলো অবৈধভাবে পার্কিং করেই চলেছে।
শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ট্রাকে গ্যাসভর্তি সিলিন্ডার এবং মাহেন্দ্রা, সিএনজি,ইজিবাইকের অবৈধধ পার্কিং থাকাতে চলাচলরত যাত্রীবাহী যানবাহনের ভোগান্তি এবং দূর্ঘটনার আশঙ্কা। শিরোমণি শিল্পাঞ্চলের গুরুত্বপুর্ণ এই সড়কটি দিয়ে শিরোমণি খানজাহান আলী কলেজ, খানজাহান আলী থানা, খুলনা জেলা পুলিশ লাইন, বিএনসিসি, খুলনা জেলা পুলিশ ফায়ারিং সেন্টার, গফ্ফার ফুড লিঃ, পল্লিবিদ্যুতায়ন বোর্ড। বাদামতলা বিঅরটিএ, কেবল সড়কের খুলনা বিএনএসবি চক্ষুপাসপাতাল, বিআরটিএ অফিস, বিএসআরএম এর গোডাউন, বাংলাদেশ কেবলস্ শিল্প, টেলিফোন ট্রেনিং সেন্টার, বিএডিসি সার গোডাউন, পিসিএল,আরএফএল এর গোডাউন, মহাসেন জুট মিলস্ লিঃ, বাংলাদেশ কারিগরি শিল্প সহায়তা কেন্দ্র(বিটাক)সহ এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র যোগাযোগ ব্যবস্থার মাধ্যম এই সড়ক দু’টিতে অবৈধ স্থাপনা গড়ে ওঠা, ফুটপাত দখল এবং সড়কের উপর অবৈধভাবে বিভিন্ন প্রকার যানবাহন রাখায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে, এবিষয়ে অতি দ্রুত আইনী পদক্ষেপ না নিলে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বিভিন্ন পত্র পত্রিকায় এসংক্রান্ত নিউজ কয়েকবার প্রকাশিত হওয়ায় খুলনা সিটি মেয়রের নজরে আসার পর কেএমপি’র পক্ষ থেকে খানজাহান আলী থানার পুলিশের নেতৃত্বে গত জানুয়ারীতে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা বন্ধ করে দেয়া হলেও পুনরায় আবার অবৈধ দখলদারদের হেফাযতে রয়েছে। এলাকাবাসীর দাবী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা।
ফকিরহাটে গো-খাদ্র সামগ্রীর মূল্য বৃদ্ধি ও সংকটের কারণে র্ফাম মালিকরা দিশেহারা
পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটে দেশী ও বিদেশী জাতের গো-খাদ্রের তীব্র সংকট ও র্ফামের খাদ্র উপকরণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারনে র্ফাম মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। মাংশ ও দুধের চাহিদা পূরনে র্ফাম মালিকরা এঅঞ্চলে অগ্রনী ভুমিকা পালন করলেও সরকারী পৃষ্টপোষকতার অভাবে গবাদী পশু চাষিরা পথে বসার উপক্রম হয়েছে। মাংশ ও দুধের চাহিদা পূরনে র্ফাম মালিক ও চাষিদের স্বল্প সুদে ঋণ ভুত্তকি ও প্রনোদনার ব্যাবস্থা গ্রহন করলে তাঁরা গবাদী পশু চাষে আরো উৎসাহী হবেন।
জানা গেছে, গত কয়েক মাসের করোনা পরিস্থিতির কারনে দেশী জাতের গবাদী পশুর খাদ্র সংকট চরম আকার ধারন করে। কোথাও খড়কুটা বিছালী এমনকি ঘাস পর্যান্ত সংগ্রহ করা দুরুহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। এঅবস্থায় গবাদী পশু চাষিরা খড়কুটা ও বিছালীর অভাবে দিশেহারা হয়ে পড়েছেন। কোন কোন স্থানে খড়কুটা ও বিছালী ম্যানেজ করা গেলেও আকাশ ছোয়া দামের কারনে তারা চরম অসহায় হয়ে পড়েছেন। গবাদী পশুচাষিরা জানিয়েছেন,কয়েক মাস আগে যে বিছালীর কাউন (১৬পোনে ১কাউন) ছিল ২/৩হাজার টাকা, তা এখন বেড়ে দাড়িয়ে ৬/৭হাজার টাকায়। আগে ১বস্তা কুড়োর মুল্য ছিল ৫৬০টাকা, তা এখন বেড়ে দড়িয়েছে ৭২০টাকা, পালিশ কুড়ার মূল্য ছিল ১১শত টাকা তা এখন বেড়ে দাড়িয়েছে ১৫শত টাকায়, খৈলের কেজি ছিল ৩০টাকা তা এখন বেড়ে দাড়িয়েছে ৪০টাকায়। এই ভাবে দিনের পর দিন বাজার ব্যাবস্থাপনার কোন সঠিক মনিটরিং না থাকায় যে যার ইচ্ছামত দাম বসানোর ফলে গবাদী পশু পালনে তারা দিশেহারা হয়ে পড়েছেন। বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ডেয়ারী র্ফাম মালিক মোঃ আব্দুল হান্নান, মোঃ আলমগীর শিকারী ও রামপ্রসাদ শীল সহ একাধিক চাষির সাথে আলাপ করা হলে তাঁরা বলেন,বর্তমানে বাজারে গো-খাদ্রের তীব্র সংকট দেখা দিয়েছে। খড়কুটা বিছালী কুড়া ভুষি খৈল ও অন্যান্য জিনিসের মূল্য বৃদ্ধি পাওয়ায় গবাদী পশু পালন করা দুরুহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। বাজারে দুধের মূল্য কম হওয়ায় তারা নানান সমস্যায় পড়েছেন। গো-খাদ্রের মূল্য বৃদ্ধি হলেও গবাদী পশু ও দুধের মূল্য অনেক কম থাকায় তারা পশু পালনে উৎসাহ হারিয়ে ফেলেছেন। এঅবস্থায় সরকারী প্রনোদনা দেওয়ার আহবানও জানান তাঁরা। এব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ পুষ্পেন কুমার শিকদার এর সাথে আলাপ করা হলে তিনি বলেন,আমরা উপজেলা প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন খামারীদের মধ্যে নগত অর্থ প্রদানের জন্য বিভিন্ন ইউনিয়নে তালিকা করার কাজ করছি। সেই তালিকা মোতাবেক তাদের ব্যাংক একাউন্ড সহ ফার্ম মালিক ও চাষিদের নামের তালিকা মোতাবেক সরকার তাদের প্রনোদনার ব্যাবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান।
ইসলামী যুব আন্দোলন এর আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বিকাল ৪ টায় ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখা সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় নগর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শায়েখ ফজলুল করীম রহ. ছিলেন বহুগুণে গুণান্বিত একজন ব্যাক্তিত্ব, তিনি ছিলেন সমাজ সংস্কারক, যেমনি ভাবে তিনি একই আধ্যাতিকতা, শিক্ষা, জনসেবা, রাজনীতি ও ইসলামের সঠিক দাওয়াত নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমৃত্যু কাজ করে গেছেন। আমি যুব আন্দোলন এর দায়িত্বশীল ভাইদের প্রতি আহবান করবো, আমরা যেন তার দেখানো পথে আন্দোলন, সংগ্রাম করে তার সপ্নকে বাস্তবায়িত করবো। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দীন, ইমরান হোসেন মিয়া, আব্দুল্লাহ নোমান, মুফতী আঃ রহমান মিয়াজী, মোঃ মেহেদি হাসান, মোঃ আব্দুর রশিদ, ফেরদাউস গাজী সুমন, আমজাদ হোসেন, আব্দুর সবুর, শিমুল ব্যাপারী, হাবিবুল্লাহ গাজী, নাসিব ইসলাম, আরিফুল ইসলাম, হুসাইন মোহাম্মাদ হালিম, সাইফুল ইসলাম, মুফতী আমানুল্লাহ মাদানি, জামাল হোসেন, সহ প্রমূখ নেতৃবৃন্দ।
ডুমুরিয়ায় ট্রাক দুর্ঘটনায় চালক-হেলপার গুরুতর আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া ট্রাক দুর্ঘটনায় গাড়ীর চালক-হেলপার দু’জনই গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার গুটুদিয়ার মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভির্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,ঘটনার সময়ে খুলনা-সাতক্ষীরা সড়কের গুটুদিয়ার মোড়ে সাতক্ষীরা ট ১১-০৬১৭ এবং খুলনা মেট্রো ট ১১-১৪৬৪ নং দুটি ট্রাক পাশ কাটানোর সময় (সাতক্ষীরা ট ১১-০৬১৭) নং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে।এতে গাড়ীর চালক আরাজি সাজিয়াড়া গ্রামে মহিদুল ইসলাম (৪৫) ও হেলপার নাজমুল কাগজি (৩০) গুরুতর আহত হয়।পওে তাদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া ও পওে খুমেক হাসপাতালে প্রেরন করা হয়।ঘটনা প্রসংগে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা যুগোল রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি হেলপার আহতবস্থায় পড়ে আছে এবং ড্রাইভার ভিতরে বসার সিট ও সামনের কভারের সাথে আটকে আছে।পওে মেশিন দিয়ে লোহার রড কেটে তাকে উদ্ধার করা হয়।থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানান, দুর্ঘটনায় আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নগর মহিলা আ’লীগের বর্ধিত সভায় এমডিএ বাবুল রানা: মহামারী মোকাবেলায় শেখ হাসিনার প্রয়াসকে এগিয়ে নিতে হবে
খবর বিজ্ঞপ্তি
বৈশ্বিক এই মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে বিশ্বের উন্নত দেশগুলো এই মহামারি মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সেখানে জননেত্রী শেখ হাসিনা বৈশ্বিক এই মহামারিতে বিপদগ্রস্থ অর্থনীতি চাঙ্গা করতে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে হবে। মঙ্গলবার বাদ আসর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এই বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, দল পূর্ণগঠনের কাজ চলছে। এক্ষেত্রে দূর্ণীতি গ্রস্থদের দল থেকে ছাটাই করে প্রকৃত ত্যাগী নেতা কর্মীদের নিয়ে দল গঠন করতে হবে। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা ড. জিন্নাত আরা। নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা রুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুন্নেছা লুৎফার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মুক্তি রায়, আঞ্জুমান আরা, লিভানা পারভীন, মমতাজ বেগম, রেহানা গাজী, জাহানারা সিরাজ, খাদিজা কবির তুলি, মানসুরা জাকীর খুকুমনি, জেসমিন সুলতানা, রহিমা আক্তার হেনা, রুমা খন্দকার মুন্নি, পারভীন হাশমত, এ্যাডঃ সাহারা ইরানী পিয়া, পারভীন ইলিয়াশ, নুরুীনা রহমান বিউটি, নূর জাহান রুমী, মোর্শেদা দেলোয়ার মলি, কাউন্সিলর কনিকা সাহা, শাহানুর দুলাল, শিরীনা হান্নান, ফেরদাউস আলম রীতা, ফেরদাউসী সাথী, রিজওনা প্রধান, কণিকা সাহা প্রমূখ।
আ’লীগ নেতার পুত্র ও ছাত্রলীগ নেতার দাদীর মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডঃ কাজী আব্দুস সালামের একমাত্র পুত্র কাজী জিল্লুর রহমান ছিদ্দিক জুয়েল ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুবরন করেন। এছাড়াও খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোহান হোসেন শাওন এর দাদী সাহেরা বেগম (১০০) মৃত্যু বরন করেছেন। তাদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
॥ শেখ হেলাল উদ্দিন এমপি’র শোক ॥
কাজী জিল্লুর রহমান ও সাহেরা বেগম এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
॥ সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি’র শোক ॥
কাজী জিল্লুর রহমান ও সাহেরা বেগম এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল।
॥ এস এম কামাল হোসেন ॥
কাজী জিল্লুর রহমান ও সাহেরা বেগম এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
॥ শেখ সোহেল ॥
কাজী জিল্লুর রহমান ও সাহেরা বেগম এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল।
জেলা ও মহানগর যুব ইউনিয়নের উদ্যোগে মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে আজ নগরীতে মাস্ক বিতরণ করা হয়। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নারী সেল জেলা সমন্বয়কারী সুতপা বেদজ্ঞ, খুলনা জেলা যুব ইউনিয়ন সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুব ইউনিয়ন নেতা ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, শ্রমিক নেতা সুজিত সাহা প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় সকলকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করার আহ্বান জানান।
হরিঢালীতে বনায়নের বৃক্ষ কর্তনকারীদের বিরুদ্ধে উপকার ভোগীদের ডাকা সমাবেশ বন্ধ করে দিয়েছে পুলিশ
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
হরিঢালী সামাজিক বনায়নের বৃক্ষ কর্তনকারীদের বিরুদ্ধে উপকার ভোগী ও এলাকাবাসীর ডাকা সমাবেশ বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল বিকাল ৪ টায় হরিঢালী পোদ্দার পাড়ায় সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ করার ঘোষানা ছিল। এর আগে সমাবেশের উদ্দেশ্যে উপকারভোগীরা এলাকায় ব্যাপক মাইকিং করে প্রচার করেন। কিন্তু সমাবেশ শুরুর একটু আগে হরিঢালী ফাঁড়ি পুলিশ সমাবেশ বন্ধ করতে সমাবেশ কারীদের নির্দেশ দিলে তা বন্ধ হয়ে যায়। সমাবেশ বন্ধের কারণ জানতে চাইলে হরিঢালীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুজ্জামান হাজরা জানান, ‘করোনার কারনে স্বাস্থ্য ঝুঁকির আশংকা ও প্রশাসনের অনুমতি না নেওয়ায় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ এ সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছে।’ উপজেলার হরিঢালী ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে উপকারভোগী সদস্যসহ এলাকাবাসী পূর্ব ঘোষিত সমায়ের আগেই ওই প্রাইমারী স্কুল মাঠে আসতে শুরু করে। কিন্তু সমাবেশ শুরুর আগেই সমাবেশটি পুলিশ বন্ধ করে দেয়।
সমাবেশের উদ্দেশ্যে আসা উপকার ভোগী গোলক ঘোষ, অমিয় চন্দ্র ও গোপাল শীল জানান, ‘সমাবেশের একদিন আগেই মাইকিং হয়েছে সে দিন বন্ধের নির্দেশ দিলে হরিঢালীর প্রত্যন্ত এলাকা থেকে কষ্ট করে মানুষ সমাবেশে আসত না। এলাকার সমাজ সেবক নির্মল দত্ত বলেন, হরিঢালীর সমাজিক বনায়নের বৃক্ষ কেটে অর্থ হরিলুটের ঘটনার বিরুদ্ধে এ সমাবেশটি ছিল এলাকাবাসীর একটি যৌক্তিক অধিকার। আ’লীগ নেতা দেবু প্রসাদ বলেন, ‘সমিতির গুটিকয়েক ব্যক্তির কারসাজিতে এ বনায়ন ধ্বংস করে গাছ বিক্রির টাকা ভাগাভাগি করে নিয়েছে।’ উপকারভোগী সদস্য মোহাম্মদ গাজী, গোপাল শীল ও সোনা গাজী বলেন, বিপুল অংকের টাকা গাছ বিক্রি করলেও আমাদের ভাগ্যে জুটেছে মাত্র ১৮০ টাকা।’ এ রকম বহু উপকারভোগীদের অভিযোগ গাছ বিক্রির টাকার ন্যায্য হিস্যা থেকে কেন তাদের বঞ্চিত করা হলো। এর সাথে জড়িতদের দৃষন্তমূলক শাস্তির দাবীর পাশাপাশি বিধি বর্হিরভূতভাবে গাছ কাটার প্রতিকার চান তারা।
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সোহান হোসেন শাওনের দাদী সাহেরা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল এক শোক বিবৃতিতে খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, সাহেরা বেগমের মৃত্যুতে আমরা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত, আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। উল্লেখ্য যে, মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সোহান হোসেন শাওনের দাদী সাহেরা বেগম (১০০) গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর শেখ পাড়াস্থ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যু বরন করেন (ইন্নাল্লিলাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর গোপালগঞ্জের ডুঙ্গিয়া মানিয়া গ্রামে মরহুমার যানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
সাগরদাঁড়ি ইউনিয়ন বাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে সাগরদাঁড়ি, চিংড়া, মির্জাপুর, মেহেরপুর, গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, কেশবপুর সাগরদাঁড়ী ইউনিয়নের অর্ন্তগত ধানদিয়া খেয়া ঘাটে কপোতাক্ষ নদের উপর ব্রিজ । কেশবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান কাজি মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা যশোর জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলামের একান্ত প্রচেষ্টায় যশোর ৬ কেশবপুর আসনের নির্বাচিত এম পি ও যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক শাহীন চাকলাদার এর সহযোগিতায় খুব শিগগিরই এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। মঙ্গলবার সকালে ব্রিজ নির্মানের জন্য মাপ দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মনিরুজ্জামান মনি, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত,ইউপি সদস্য আব্দুল হামিদ প্রমুখ।
বাগেরহাটে বিদ্যালয় মেরামতের অর্থ লোপাট
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় একাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য সরকারী বরাদ্দের লাখ লাখ টাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষক সহ স্কুল ম্যানেজিং কমিটির যোগসাজসে লোপাটের অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টরা সরকারী লাখ লাখ টাকা তুলে বিদ্যালয়ের ভবন মেরামতের তেমন কোন কাজ করেননি । স্কুল ভবনে রং-তুলির সামান্য আচড় দিয়ে, কোথাও আবার ছিটে ফোঁটা কাজ দেখিয়ে বাকী অর্থ ভুয়া ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান সহ ম্যানেজিং কমিটির সভাপতি এবং সংশ্লিষ্টদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ রয়েছে। তবে, এসব অভিযোগ ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শরনখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সুত্র জানায়, ২০১৯-২০ অর্থ বছরে (পিডিপি-৪) প্রকল্পের আওতায় বিদ্যালয়ের ভবন ক্ষুদ্র মেরামতের জন্য স্কুল প্রতি দুই লাখ টাকা করে উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকার ৪৪টি বিদ্যালয়ের অনুকুলে ৮৮লাখ টাকা বরাদ্দ দেয় প্রাথমিক ও গনশিক্ষা শিক্ষা মন্ত্রনালয়। কিন্তু উক্ত কাজ সম্পন্ন করতে গিয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েন সংশ্লিষ্টরা। সম্প্রতি ক্ষুদ্র মেরামতের অনিয়ম তুলে ধরে উপজেলা সদর রায়েন্দা বাজারের বাসিন্দা একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং এনজিও কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মীরু সরকারী অর্থ লোপাট কারীদের বিরুদ্বে ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়ে ,খুলনা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাগেরহাট জেলা প্রসাশক সহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দাখিল করেন ।
অনুসন্ধানে জানাগেছে , উপজেলার ৪১নং উত্তর কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় , দক্ষিণ আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় , ৪৯ নং উত্তর সোনাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় , ৯৭নং কৈইয়ার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় , লাকুর তলা সরকারী প্রাথমিক বিদ্যালয় , ১৫নং রাজৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোন্তাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪০নং পশ্চিম খোন্তাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩৯ নং মধ্য বানিয়াখলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৮০নং সোনাতলা আহম্মদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪৫নং ছোট রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩৪নং ধানসাগর ইউনাইটেট সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫৯নং তালতলী উল্লাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বরাদ্দ পাওয়া ৪৪টি বিদ্যালয়ের মেরমত কাজের চিত্র প্রায় একই ।
তবে, ভবন মেরামতের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে, উপজেলার কদমতলা এলাকার এক সমাজ সেবক বলেন, সরকারী ভাবে দুই লাখ বরাদ্দ পেয়ে আমাদের ৪১নং উত্তর কদমতলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান, নি¤œ মানের কাঠ দিয়ে সামন্য একটি খুপড়ি ঘর তুলে বাকী টাকা আতœসাত করেছেন। তবে, শিক্ষক আব্দুর রহমান বলেন, স্কুলে কাস রুম সংকট থাকায় ওই ঘরটি নির্মান করা হয়েছে। সরকারী ভাবে যে টাকা বরাদ্দ পেয়েছি তার চেয়েও অনেক বেশি টাকা ইতিমধ্যে ব্যায় হয়ে গেছে। এছাড়া উপজেলার অন্য কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকরা বলেন, সরকারী অর্থ লোপাটের বিষয়টি সম্পুর্ন কাল্পনিক। তবে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে অনেক স্থানে নানা রকম খরচ দিতে হয়েছে। এছাড়া ম্যানেজিং কমিটির সাথে কথা বলে মেরামত কাজ করা হয়েছে। অন্যদিকে, বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির কয়েকজন সভাপতি বলেন, ক্ষুদ্র মেরামতের বরাদ্দ সহ বিদ্যালয়ের অনেক বরাদ্দের খবর আমরা জানিনা। স্কুল উন্নয়নের অনেক কাজ প্রধান শিক্ষকরা তাদের খেয়াল খুশি মতো করে থাকেন । আমরা আছি শুধু কাগজে কলমে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম তার যোগ সাজশের বিষয়টি কাল্পনিক দাবী করে বলেন , সরকারী অর্থ ব্যাবহারে কোন প্রতিষ্ঠান প্রধান অনিয়ম করে থাকলে ওই সকল বিদ্যালয়ের প্রধানদের কাছে কৈফিয়ত চাওয়া হবে। এছাড়া অনিয় প্রমানিত হলে তাদের বিরুদ্বে বিধিগত ব্যাবস্থা নেওয়া হবে ।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, সরকারী অর্থ লোপাট সহ মেরামত কাজের কোন অনিয়মের অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে ।
এছাড়া বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ইতোমধ্যে ৭ টি বিদ্যালয় পরিদর্শন করেছি অনিয়মের কোন নমুনা পাইনি । বাকি বিদ্যালয়ের মেরামত কাজ সরেজমিনে দেখে বিল দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তবে, বিদ্যালয়ের আর্থিক অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগের অনুলিপি আমি পেয়েছি। #
বাগেরহাটে শিশু পাচার রোধে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
“শিশু সুরক্ষা নিশ্চিত করুণ, পাচার মুক্ত বাংলাদেশ গড়ুন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসকাবের সামনে ইনসিডিন বাংলাদেশের সহযোগিতায় উদয়ন বাংলাদেশের বাস্তবায়নে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেসকাবের সভাপতি এ্যাড মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আছাদসহ সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশু ও মানব পাচার প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে স্ব-স্ব জায়গা থেকে সচেতন হয়ে কাজ করতে হবে। যাতে গ্রাম অঞ্চলের দরীদ্র মানুষরাও বুঝতে পারেন মানব পাচার একটি বড় অপরাধ। পাচারের শিকার শিশু বা যেকোন মানুষের জীবনে অন্ধকার নেমে আসে। তারা স্বাভাবিক জীবন যাপন থেকে বঞ্চিত হয়।তাই মানব পাচারের বিরুদ্ধে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
দেবহাটায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামী আটক
কে.এম রেজাউল করিম, দেবহাটা প্রতিনিধি
দেবহাটা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামী আটক হয়েছে। আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। আটককৃত আসাীদের মধ্যে ১ জন দেবহাটা থানায় পারিঃ জারিঃ এর ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী এবং অপরজন জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-১৫/০৯/২০২০ তারিখ এএসআই(নিঃ)/ সুজিত বিশ্বাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় পারিঃ জারিঃ-০৪/২০(দেবহাটা) এর ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী ১। মোঃ নুরনবী, পিতা- মোঃ নুর আলী মোল্লা, সাং-সখিপুর, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা এবং এসআই (নিঃ) আসিফ মাহমুদ সঙ্গীয় এএসআই(নিঃ)/ পূর্ণানন্দ হরি এর সহায়তায় জিআর-৫২/১৮ এবং জিআর-১১৮/১৬ এর আসামি ২। মোর্শেদ আলী সরদার, পিতা- মৃত ফজর আলী সরদার, সাং- নারিকেলি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীদেরকে মঙ্গলবার বিচারার্থে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দেবহাটার সখিপুরে চায়নায় কাঁকড়া রপ্তানির দাবি জানিয়ে জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির মানববন্ধন
দেবহাটা (সাতক্ষিরা) প্রতিনিধি
দেবহাটার সখিপুরে জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সাতক্ষীরা- কালিগঞ্জ প্রধান সড়কে সখিপুরস্থ সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। এ জেলায় মাছ, কাঁকড়া ও কুচে বিদেশে রপ্তানী করে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে ৩মাসের অধিক সময় ধরে কাঁকড়া রপ্তানি বন্ধ থাকায় এলাকার উৎপাদিত কাঁকড়া চাষী ও ব্যবসায়ীরা চরম বিপাকে। বিশেষ করে চায়নায় কাঁকড়া রপ্তানী বন্ধ থাকার কারনে প্রায় লক্ষাধিক কাঁকড়া চাষী ও ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছে। তাই যাতে অতি শিঘ্রই চায়নায় কাঁকড়া রপ্তানী হয় তার ব্যবস্থা করার জন্য বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় ৪০ মেট্রিক টন কাঁকড়া বিদেশে রপ্তানী হয়। যার মধ্যে শুধু মাত্র সাতক্ষীরা জেলা থেকে প্রতিদিন ৬ মেট্রিক টন কাঁকড়া বিদেশে রপ্তানী হয়। আর এ রপ্তানীকৃত থেকে প্রতিবছর প্রায় ২ হাজার কোটি টাকা উপার্জন করে বাংলাদেশ তথা সাতক্ষীরা জেলার কাঁকড়া ব্যবসায়ী ও চাষীরা। তাছাড়া যাতে চীনে দ্রুত কাঁকড়া রপ্তানী হয় তার জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা। এদিকে এ মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু। জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি পরিতোষ কুমার মন্ডল, কোষাধাক্ষ্য ও ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, ব্যবসায়ী মামনি এন্টার প্রাইজের স্বত্বাধীকারী অশোক কুমার দাস গনেশ, বাসুদেব, আনারুল ইসলাম, জিয়াউর রহমান প্রমুখ। এছাড়া মানববন্ধনে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশত কাঁকড়া ব্যবসায়ী ও চাষীরা অংশগ্রহণ করেন।
ফুলতলায় মুজিববর্ষের ৫০ হাজার বৃক্ষ রোপনের উদ্বোধন
ফুলতলা প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে গ্রিণ বেল্ট ফেইস-২ প্রকল্পের আওতায় দেশব্যাপী ১৯ লক্ষ ২০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৫০ হাজার বৃক্ষরোপন কর্মক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন এবং ইউএনও সাদিয়া আফরিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবুল বাশার, আওয়ামীগ নেতা মোঃ আসলাম খান, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, জান্নাতুল ফেরদৌস, রিসোর্স ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, তথ্য কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাধারণ সম্পাদক বিমান নন্দী, প্রধান শিক্ষক মনিরা পারভীন, মহাসিন বিশ্বাস, তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান, বন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা অফিসার, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
ফুলতলায় চাষী কল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভা
ফুলতলা প্রতিনিধি
বাংলাদেশ চাষী কল্যাণ ট্রাষ্ট ফুলতলা প্রজেক্ট এর উদ্যোগে ট্রাষ্টের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কিত এক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে সাড়ে ৭টায় আইডিয়াল স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রজেক্ট প্রতিনিধি আবুল হোসেন মোড়লের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, মুন্সী আঃ সামাদ, আঃ জলিল জমাদ্দার, প্রভাষক মোস্তফা আল মুজাহিদ, ইউপি সদস্য আঃ রহমান সরদার, মোল্যা রবিউল ইসলাম, আঃ রাজ্জাক মোল্যা প্রমুখ। সভায় নেতৃবৃন্দ ট্রাষ্টের জমিতে বে-সরকারী হাসপাতাল, পলিকেটনিক ইন্সটিটিউট ও প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার পরামর্শ প্রদান করেন।
ফুলতলায় এন্ড্রয়েড ফোন না পাওয়ার অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা
ফুলতলা প্রতিনিধি
দাবিকৃত এন্ড্রয়েড মোবাইল সেট না পেয়ে ভ্যান চালক পিতার উপর অভিমান করে ৯ম শ্রেণিতে পড়–য়া ওমর বিশ্বাস (১৫) নমে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটে সোমবার দিবাগত রাতে ফুলতলার আলকা কারিকরপাড়া এলাকায়। সে ঐ গ্রামের বাসিন্দা ভ্যানচালক আলাউদ্দিন বিশ্বাসের পুত্র এবং আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসি জানায়, স্কুল শিক্ষার্থী ওমর বেশ কয়েকদিন ধরে ফ্রি-ফায়ার গেম খেলার জন্য তার পিতার কাছে এন্ড্রয়েড ফোনের দাবি করে আসছিল। কিন্তু তার দরিদ্র পিতা অর্থাভাবে সময় ক্ষেপন করছিলেন। সোমবার দিবাগত গভীর রাতের কোন এক সময় অভিমানী ওমর বিশ্বাস নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বটিয়াঘাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা
বটিয়াঘাটা প্রতিনিধি
“চালু হলো ই-নামজারী, দালাল, বাটপারদের মাথায় বাড়ি” এই স্লোগানকে বাস্তবে রূপদান দিতে বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামান গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় স্থানীয় জলমা তহশীল অফিসে দালাল বাটপারদের বিরুদ্ধে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই জন দালালকে ২ শত টাকা করে ৪ শত টাকা জরিমানা আদায় করেন। এসময় মূল দালাল সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা যায়। উক্ত ইউনিয়ন ভূমি অফিসের জনবল কম হবার সুযোগ কাজে লাগিয়ে সহকারী তহশীলদার মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ এর নেতৃত্ব গড়ে তুলেছেন বিশাল দালাল সিনিন্ডকেট। কোন ভূক্তভোগীর খতিয়ানে সামান্য ভিপি আছে, কিন্তু বাকী সম্পত্তি ব্যক্তিমালিকের নামে রেকর্ড রয়েছে সে ক্ষেত্রে দাখিলা কাটা উর্ধ্বতন কতৃপক্ষের নাম ভাঙ্গিয়ে প্রথমে ফেরত দেয়। পরবর্তীতে দালালদের মাধ্যমে ১০ হাজার টাকা থেকে লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দাখিলা বইতে সরকারী রাজস্ব খাতে ৫ শত থেকে ৫ হাজার টাকা লেখে। আবার সাধারণ ভূক্তভোগী সকাল ৯ টা থেকে সিরিয়াল দিয়ে ২ থেকে ৫ দিন পর্যন্ত না খেয়ে দাড়িয়ে থেকেও দাখিলা পাচ্ছে না। অপর দিকে দালালরা সকালে দিয়ে রাতে দাখিলা পেয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গত রবিবার সন্ধ্যায় সরেজমিনে জলমা তহশীল অফিসে যায় এবং সত্যতা পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ মৌখিক অভিযোগ আমলে নিয়ে গতকাল মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামান উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এব্যাপারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল- কে জিজ্ঞাসা করলে এ প্রতিেিবদকে জানান, জলমা তহশীল অফিসে চরম দূর্ণীতি হচ্ছে। দালাল ছাড়া গেলে দুই টাকা শতকের দাখিলা শতক ২০ টাকা করে নিচ্ছে। যদি খতিয়ান ভিপি থাকে তাহলে তো আর কোন কথা নেই। সে ভূক্তভোগী দালালদের খপ্পরে পড়ে একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে। আমি কর্তৃপক্ষকে মৌখিকভাবে এ ব্যাপারে অবগত করেছি।
বটিয়াঘাটা প্রতিনিধি
মুজিবর্ষ উদযাপন উপলক্ষে ওআইএসকা (ঙওঝঈঅ) ইন্টারন্যাশানাল জাপান বাংলাদেশ এর আয়োজনে ও রূপসা সংস্থা খুলনার সহযোগীতায় বটিয়াঘাটা ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচির শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হেলাল হোসেনের নির্দ্দেশে খুলনা জেলায় ১৯ লক্ষ ২০ হাজার গাছের চারা রোপন কর্মসূচি বাস্তবে রূপদান দিতে গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় স্থানীয় কাতিয়ানাংলা এলাকায় কাজীবাছা নদীর উপকূলে বরণপাড়া থেকে শৈলমারী নদীর ব্রিজ পর্যন্ত ১ লক্ষ সুন্দরবনের সুন্দরী, পশুর, বাইন, কাকড়া, গজারী, গরান, কেওড়া, গোলপাতা সহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন। উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ হাদী-উজ্জামান-হাদী, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ওআইএসকা (ঙওঝঈঅ) ইন্টারন্যাশানাল জাপান বাংলাদেশ এর ঢাকা কর্মকর্তা জেসমিন নাহার শ্রাবন্তী, ওআইএসকার সহকারী ফিল্ড অফিসার মোঃ হামিদুল হক মানিক, রূপসা সংস্থা খুলনার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল ও ওআইএসকার মনিটরিং অফিসার শেখ মোহাম্মদ টুটুল, উপজেলা সমন্বয়কারী কানন মল্লিক। এ সময় ম্যানগ্রোভ প্রজাতির চারা রোপন করে কর্মসূচির শুভ উদ্ভোধন করেন।
কাঁকড়া রপ্তানীর দাবীতে সাতক্ষীরায় ব্যবসায়ী ও খামারীদের মানববন্ধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার কাঁকড়া ব্যবসায়ী ও খামারীরা চীনে কাঁকড়া রপ্তানীর প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসনের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে । জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, কাঁকড়া ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি পরিতোষ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনন্দ ঘোষ, কোষাধ্যক্ষ পরিতোষ বিশ্বাস, কাঁকড়া খামারী আনারুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরাা জেলা থেকে প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকা মুল্যের কাঁকড়া চীন দেশে রপ্তানী হলেও বর্তমানে মহামারী করোনা ভাইরাসের কারনে টানা প্রায় ৫ মাসের অধিক সময় চীনে কাকড়া ও কুঁচে রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে একদিকে যেমন সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কাঁকড়া শিল্পের সাথে সম্পৃক্ত জেলার লক্ষাধিক পরিবার। রপ্তানী কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংক ঋনের চাপ আর পরিবার পরিজন নিয়ে রীতিমত তারা হিমসিম খাচ্ছেন।
বক্তারা এ সময় কাঁকড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং সংশ্লিষ্ট লক্ষ লক্ষ ব্যবসায়ী ও খামারীদের জীবন জীবিকা স্বাভাবিক করতে অবিলম্বে চীন দেশে কাঁকড়া রপ্তানী কার্যক্রম চালুর দাবীতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।
সাতক্ষীরার ভোমরা বন্দরে গত সোমবার থেকে পেঁয়াজ রফতানি বন্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দুই দিন যাবত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। এ দুই দিন ভারতীয় কোনো পেঁয়াজের ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে দেখা যায়নি। তবে পেঁয়াজ রফতানি বন্ধের রাখার ব্যাপারে ভারতীয় ঘোজাডাঙ্গা কাষ্টমস ও সিএন্ডএফ কর্তৃপক্ষ লিখিত ভাবে কিছু জানাননি বলে জানান ভোমরা স্থল কাষ্টমস ও সিএন্ডএফ নেতারা। তবে, পেয়াজ রপ্তানী বন্ধ হলেও অন্যান্য পন্যবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করছে।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত দুই দিন যাবত হঠাৎ করেই পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। ভারতীয় ঘোজাডাঙ্গা কাষ্টমস ও সিএন্ডএফ কর্তৃপক্ষ পেঁয়াজ রফতানি বন্ধ রাখার ব্যাপারে ভোমরা কাষ্টমস ও সিএন্ডএফ নিতৃবৃন্দকে এখনও পর্যন্ত কোন কিছু লিখিত ভাবে জানাননি।
সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান বলেন, গত ১৩ তারিখ পর্যন্ত ভারতীয় রফতানিকারকরা ২৫০ থেকে ৩০০ ডলারে পেঁয়াজ রফতানি করছেন সেটিতে তাদের লোকসান হওয়ায় তারা পেয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে। তবে, পেঁয়াজের রপ্তানী মূল্য বৃদ্ধি করে তারা খুব দ্রুতই আবারো পেঁয়াজ রপ্তানী করবে বলে তিনি আরো জানান।
ভোমরা স্থলবন্দরের শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে (গত ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত) ৫৩৩ টি ট্রাক যোগে মোট পেঁয়াজ আমদানি হয়েছে ১২ হাজার ৪৩৭ মেট্রিক টন। তিনি আরো জানান, গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এখনও কোন ভারতীয় পেঁয়াজের ট্রাক বন্দর দিয়ে প্রবেশ করেনি এবং পেঁয়াজ রফতানি বন্ধের ব্যাপরে তারা লিখিতভাবে এখনও পর্যন্ত তাদের কিছু জানাননি।
ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার, সরঞ্জামাদি উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। এসময় উদ্ধার করা হয়েছে তার কাছে থাকা বিভিন্ন সরঞ্জামাদি। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক পিয়ার উদ্দিন জানান, ঝিনাইদহ শহরের এইচ এস এস সড়কের আজাদ রেষ্ট হাউজের ২য় তলায় ৪ নং কক্ষে এক প্রতারক চক্র অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য বকুল মোল্লাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে টাকা দ্বিগুন করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। প্রতারক বকুল মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার আলী কদর মোল্লার ছেলে। তিনি আরও জানান, প্রতারক বকুল দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে টাকা দ্বিগুন করে দেওয়ার নামে মানুষকে ঠকিয়ে আসছে। অভিযানে ছিলেন ডিবি পুলিশের এস আই সেলিম রেজা, এ এস আই আব্দুল আলিমসহ সঙ্গীয় ফোর্স। এব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি প্রতারণা মামলা হয়েছে।
ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে অনলাইন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে অনলাইন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রাঙ্গণে জেলা প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার জানান, অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এর মধ্যে চ্যম্পিয়ান লাভ করে বংকিরা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় মধুপুর মাধ্যমিক বিদ্যালয়।
আশাশুনির পাউবো’র ক্ষতিগ্রস্ত সকল বেড়িবাঁধের সংস্কার কাজ শীঘ্রই শুরু হবে: পাউবো’র মহা-পরিচালক মোতাহার হোসেন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে পাউবো’র মহাপরিচালক (পরিকল্পনা) মোতাহার হোসেন বলেন, নদীর পানি রক্ষা বাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সকল বেড়িবাঁধের সংস্কার প্রকল্পের দুই হাজার কোটি টাকার কাজ শীঘ্রই শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অনেক নদীর বাঁধ ভাঙ্গন এলাকা ও বাঁধ নির্মান পরিস্থিতি পর্যবেক্ষন করছেন। তার নির্দেশনায় টেকসই বেড়ী বাঁধ নির্মান করে নদী পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা হবে। বাঁধকে টেকসই করতে বেড়িবাঁধে বনায়ন ও নদী সংলগ্ন খালগুলো খনন করে পানি নিস্কাশন ব্যবস্থা সহজ করে জলাবদ্ধতা দুর করা হবে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী বেড়িবাঁধের ভাঙ্গন এলাকা পরিদর্শণ কালে তিনি এসব কথা বলেন।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিক ও জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখার এক পর্যায়ে তিনি হাজরাখালী থেকে মাড়িয়ালা হয়ে কোলাঘোলা পর্যন্ত সাড়ে ৬ কি.মি. বিকল্প রিং বাঁধ নির্মান করে খোলপেটুয়া নদীর জোয়ারের পানি আটকানোর জন্য ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিল, সম সেলিম রেজা মিলন সহ সকল জনপ্রতিনিধি ও কাজের সাথে জড়িতদের ধন্যবাদ জানান। এ সময় পাউবো’র খুলনা রেঞ্জের চীফ প্রকেীশলী রফিক উল্লাহ, এক্সিকিউটিভ ইঞ্জিঃ আবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরা-২ সুধাংশু শেখর, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে অনুদানের চেক বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার থ্যালাসেমিয়া রোগি, স্বেচ্ছাসেবী সংগঠন ও ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ৪ জন থ্যালাসেমিয়া রোগিকে চিকিৎসা সহায়তা বাবদ ৫০ হাজার টাকা করে ২ লক্ষ টাকা, ৮টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০ হাজার টাকা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা এবং ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারকে ৪০০০ টাকা করে ১ লক্ষ ৭৬ হাজার সর্বমোট ৫ লক্ষ ৩৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
আশাশুনি উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা খাদ্য বান্ধব কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, কৃষি অফিসার রাজিবুল হাসান, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মন্ডল, আশাশুনি প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় দরগাহপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শেখ শামিনুর হোসেন ইন্তেকাল করায় গত ১৩ আগষ্ট ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ডিলার হওয়ার জন্য ৪ জন আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে শেখ মাহমুদ ইসলাম এর সকল কাগজপত্র সঠিক থাকায় সভায় সর্বসম্মতভাবে তাকে ডিলার হিসাবে মনোনীত করা হয়।
আশাশুনিতে শ্রেষ্ঠ সিপিপি সদস্য নির্বাচন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ সিপিপি সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলার সকল ইউনিয়নে ও ওয়ার্ড পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি রয়েছে। এসব কমিটির সদস্য ও লিডাররা ঘূর্ণিঝড়সহ দুর্যোগকালীন সময়ে মাঠ পর্যায়ে মানুষকে সুরক্ষার্থে দায়িত্ব পালন করে থাকেন। তাদের কার্যক্রম পর্যালোচনা ও মৌখিক পরীক্ষা গ্রহনের মাধ্যমে শ্রেষ্ঠ সদস্য নির্বাচন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নেতৃত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম মৌখিক পরীক্ষা গ্রহণ করেন। এসময় সিপিপি খুলনা বিভাগ খুলনার পরিচালক গোলাম কিবরিয়া, উপজেলা টিম লীডার আঃ জলিল উপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে আশাশুনি উপজেলার শ্রেষ্ট সিপিপি স্বেচ্ছাসেবক হিসাবে বুধহাটা ইউনিয়ন টিম লীডার ফারুক হোসেন লেলিন ও শ্রেষ্ঠ মহিলা টিম লীডার শোভনালী ইউনিয়ন টীম লীডার আসমা খাতুনকে নির্বাচিত করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা গোয়ালখালী মাদ্রাসার কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭ টায় গোয়ালখালী জা’মিয়ার মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের গোয়ালখালি মাদ্রাসার শাখার কমিটি গঠন সভা মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর, অত্র জা’মিআর মুহতামিম অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান। সভাপতি মাওলানা রশিদ আহমাদ, সহ সভাপতি মুফতি আব্দুর রহিম, মাওলানা আব্দুস সামাদ, সেক্রেটারি মুফতি মুশতাক আহমাদ। সভায় উপস্থিত মাওলানা আরিফ বিল্লাহ, মুফতি আব্দুল আজিজ, মুফতি নাইমুর রহমান, মুফতি নাজমুল ইসলাম, মুফতি আব্দর রহমান মিয়াজি, মাওলানা আব্দুল মান্নান, মুফতি আনোয়ার, মাওলানা আরিফুর রহমান, মুফতি সালাউদ্দিন, মুফতি হুসাইন আহমাদ, মাওলানা রইচ, মুফতি আবু রায়হান, হাফেজ ইসমাঈল, মাওলানা জাকারিয়া, মৌলভী হারুন অর রশিদ, হাফেজ মাহাবুব, মাওলানা আব্দুর কাদের প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি সভাপতি হিসেবে মাওলানা রশিদ আহমাদ, সহ সভাপতি হিসেবে মুফতি আব্দুর রহিম, মাওলানা আব্দুস সামাদ ও মুফতি মুশতাক আহমাদকে সেক্রেটারী করে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়ালখালী মাদ্রাসা শাখার কমিটির নাম ঘোষণা করেন।











































