Home আলোচিত সংবাদ নারীর দুই হাতের রগ কাটা, মরদেহ পোড়ানো, যা বলছে পুলিশ

নারীর দুই হাতের রগ কাটা, মরদেহ পোড়ানো, যা বলছে পুলিশ

32


স্টাফ রিপোর্টার।।

খুলনার ডুমুরিয়ায় হাতের রগ কাটা ও শরীরের কিছু অংশ পোড়া অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁঠালতলা বাজারের কাছে পরিত্যক্ত একটি টিনশেড ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারীর দুই হাতের রগ কাটা এবং শরীরের কিছু অংশ এসিড অথবা আগুনে পোড়ানো। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, বিকেলে পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।