Home আঞ্চলিক বৃদ্ধা নারীকে নতুন ঘর উপহার দিলেন খুলনা রেঞ্জ ডিআইজি

বৃদ্ধা নারীকে নতুন ঘর উপহার দিলেন খুলনা রেঞ্জ ডিআইজি

27


রূপসা প্রতিনিধি
রূপসা ২ নং শ্রীফলতলা ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামে ১টি টিনের ঘরে হালিমা বেগম (৬৮) বসবাস করতেন। আর্থিক দৈন্যদশার কারণে বিভিন্ন সময় মানুষের বাসায় ও অন্যের জমিতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ১৯ মার্চ সকাল অনুমান ৭টায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে মাধ্যমে আগুন লেগে তার একমাত্র সম্বল টিনের ঘরটি পুড়ে যায়। বৃদ্ধা হালিমা বেগমের মানেবতর জীবনযাপনের ঘটনাটি খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম এর দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক রেঞ্জ ডিআইজির নির্দেশনায় ঘরটি পুনরায় মেরামত করে দেওয়ার ব্যবস্থা করা হয়।
নতুন ঘরটি হালিমা বেগমের কাছে ১৬ এপ্রিল বুধবার বিকালে খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক (পিপিএম) হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ।