Home আঞ্চলিক নগরীতে শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আটক

নগরীতে শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আটক

27


স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর ২৮ নং ওয়ার্ডের শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মোঃ সেলিম খান (৪৫) কে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকা থেকে রাত ৮ টার দিকে আটক করা হয়। মোঃ সেলিম খুলনা সদর থানাধীন মিয়াপাড়া প্রাইমারি স্কুল গলি (আব্দুল্লার বাড়ীর ভাড়াটিয়া) মৃত খায়রুল আলম খান এর পুত্র।
খুলনা থানার সাব ইন্সপেক্টর হাসান জানান, নগরীর ২৮ নং ওয়ার্ড থেকে সাড়ে ৭ টার দিকে সেন্ট্রাল রোডস্থ একজন বাসিন্দা ফোন দিয়ে বলে একজন আওয়ামী লীগ নেতা ধরে রেখেছে। ঘটনাস্থলে যেয়ে দেখা যায় ওই এলাকার বেশ কিছু সাধারণ জনগণ ২৮ নং ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মোঃ সেলিম খান কে ধরে রেখেছে। তাদের দাবি মোঃ সেলিম খান বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এলাকার সকল খারাপ কাজের সাথে জড়িত ছিল। রাজনৈতিক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে লুটপাট রাহাজানি করেছে। তাই তাকে শ্রমিক লীগ নেতা হিসেবে আটক করা হয়েছে। তবে খতিয়ে দেখা হচ্ছে মোঃ সেলিম খান এর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে।