Home আঞ্চলিক নগরীর গ্রান্ড প্লাসিড হোটেলে শিশু বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আদালতে বাদীর সাক্ষাৎ আজ

নগরীর গ্রান্ড প্লাসিড হোটেলে শিশু বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আদালতে বাদীর সাক্ষাৎ আজ

25


স্টাফ রিপোর্টার
নগরীর শের-এ-বাংলা রোডের গ্রান্ড প্লাসিড হোটেলের সুইমিংপুলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফালাক নামের ৫বছরের এক শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় পরিবারের সাধারন ডায়েরীর সুত্রে আদালত বাদীকে নোটিশ প্রদান করেছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, আপানার জিডির তদন্তের জন্য আদালতে আবেদন করলে আদালত আপনাকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নন জিআরও এর মাধ্যমে উপস্থিত হতে হবে। আহত ফালাক সোনাডাঙ্গা আল আকসা রোডের মো. ফারুক আকনের ছেলে। জিডির পর ঘটনার তদন্ত শুরু করতে আদালতের দ্বারস্থ হন এএসআই মো. তুহিন মিয়া। তার আবেদনে আদালত উক্ত নোটিশ জারী করেছেন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল মঙ্গলবার রাত ১০ টায় ফালাক তার বাবা মায়ের সাথে শের-এ- বাংলা রোডে গ্রান্ড প্লাসিড হোটেলে খাবার খেতে যায় শিশুটি। খাবার অর্ডার করে দেরি হওয়ায় সুইমিংপুলে ঘুরতে যায় পরিবারের সকলে। ওই পুলের রেলিংয়ে জড়ানো ছিলো বিদ্যুতের লাইটিং তার। ফালাক ছবি তুলতে রেলিংয়ে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট এর কারনে ফালাকের ডান হাতের নিচের একাংশ পুরে খত হয়ে যায়। শিশুটির বাবা-মা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ফারুক আকন খুলনা সদর থানায় হোটেল দা গ্রান্ড প্লাসিড এর নামে সাধারণ ডায়েরী করেন যার নং-১৬২।