Home আন্তর্জাতিক পাকিস্তানের একাধিক শহরে ভূমিকম্প

পাকিস্তানের একাধিক শহরে ভূমিকম্প

20


আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ভূমিকম্প হয়েছে।রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। শনিবার সকালে এই দুই শহরের আগে ভূমিকম্প হয় পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশেও। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটর উত্তর পশ্চিমাঞ্চলের ছিল এর উৎপত্তি। কেন্দ্র ১২ কিলোমিটার গভীরে।

পাঞ্জাবের অ্যাটক ও চকাল শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। খাইবার পাখতুনখোয়ার পেশওয়ার, মারদান, মোহমান্দ, সোয়াবি, নওশেরা, লক্কি মারওয়াতেও ভূমিকম্প হয়েছে।