Home স্বাস্থ্য যে খাবার ফেরাবে চুলের হারানো উজ্জ্বলতা

যে খাবার ফেরাবে চুলের হারানো উজ্জ্বলতা

7


মিলি রহমান
আমাদের মধ্যে অনেকেরই ভুল জীবনযাপনের ফলে চুল শুষ্ক, প্রাণহীন ও দুর্বল হয়ে পড়েছে। আবার অনেকে চুল পড়া ও চুল বৃদ্ধির সমস্যায় ভুগছেন। এর সবচেয়ে বড় কারণ হতে পারে বায়োটিনের ঘাটতি। বায়োটিন ভিটামিন বি৭ নামেও পরিচিত।
আমাদের চুল, ত্বক ও নখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি চুলের গোড়া মজবুত করে, চুলের বৃদ্ধি বাড়ায় এবং হারানো উজ্জ্বলতা পুনরুদ্ধারে সাহায্য করে। ভালো দিক হলো খাদ্য তালিকায় কিছু বায়োটিনসমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করে সহজেই আপনার চুলকে আবার সুস্থ করে তুলতে পারে। কী সেই খাবার, তা জানুন এই প্রতিবেদনে।
বাদাম ও আখরোট : বাদাম ও আখরোট কেবল মস্তিষ্কের জন্যই নয়, চুলের জন্যও বিশেষভাবে উপকারী। এগুলোতে প্রচুর পরিমাণে বায়োটিন, ভিটামিন-ই এবং ওমেগা-৩ ফ্যাটি এসিড রয়েছে, যা চুল পড়া রোধ করে এবং চুলকে শক্তিশালী করে। প্রতিদিন ৫-৬টি ভেজানো বাদাম ও ২-৩টি আখরোট খান।
ডিম : যদি মজবুত ও ঘন চুল পেতে চান তবে ডিম চুলের জন্য উপকারী। ডিমের কুসুমে প্রচুর পরিমাণে বায়োটিন থাকে। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া ডিমে প্রোটিন ও অ্যামিনো এসিড থাকে, যা ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে সাহায্য করে। প্রতিদিন ১-২টি সিদ্ধ ডিম অথবা অমলেট করেও খেতে পারেন।
অ্যাভোকাডো : অ্যাভোকাডো একটি সুপারফুড, যা চুলের আর্দ্রতা ধরে রাখতে এবং চকচকে করতে সাহায্য করে। এতে বায়োটিন স্বাস্থ্যকর চর্বি ও ভিটামিন-ই রয়েছে। যা মাথার ত্বককে সুস্থ রাখে এবং চুল পড়া রোধ করে। এটি স্মুদি, সালাদ বা স্যান্ডউইচে যোগ করুন।
সূর্যমুখী বীজ : আপনি যদি চুলের স্বাস্থ্য উন্নত করতে চান, তাহলে অবশ্যই সূর্যমুখী বীজ খান। এগুলোতে বায়োটিন, জিংক ও ভিটামিন বি৬ রয়েছে। যা চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। ব্রেকফাস্টে হিসেবে ১-২ টেবিল চামচ সূর্যমুখী বীজ খান অথবা সালাদে যোগ করুন।
মিষ্টি আলু : মিষ্টি আলুতে বায়োটিনের পাশাপাশি বিটা-ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা চুল পড়া রোধ করে এবং চুলের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। সিদ্ধ বা ভাজা মিষ্টি আলু খান অথবা চাট তৈরি করে খান। সূত্র : ইটিভি