Home বিনোদন জমলো না ‘সিকান্দার’

জমলো না ‘সিকান্দার’

46


বিনোদন ডেস্ক

টানা ছয়দিন কেটে গেলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি সালমান খানের ঈদের সিনেমা ‘সিকান্দার’। ভারতে এই ছবির ব্যবসা ধীরে ধীরে ১০০ কোটির দিকে এগোচ্ছে। ষষ্ঠ দিনে ছবিটি দেশের বাজারে মাত্র ৩.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। সবমিলিয়ে এখন পর্যন্ত এই ছবির আয় মাত্র ৯৪ কোটি। একাধিক হল থেকে কমিয়ে দেয়া হয়েছে ‘সিকান্দার’-এর শো। ঈদে রিলিজের দিন দেশ জুড়ে ৮০০০ শো পেয়েছিল ‘সিকান্দার’। এখন তা কমে ৬২০০ হয়ে
গেছে। শুধু মুম্বইয়ে রিলিজের সময় এই সিনেমাটিকে ১৩০০ শো দেয়া হলেও এখন তা কমে দাঁড়িয়েছে ৮২০। এদিকে, বিশ্ব জুড়ে এই ছবিটি এখন পর্যন্ত ১৬৯.৭৮ কোটি টাকা আয় করেছে। শুক্রবার ছবির নির্মাতারা আয় নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিল। জানা যায়, ছবিটি ভারতে পঞ্চম দিনে আয় করেছিল ৬ কোটি। কিন্তু নির্মাতাদের দাবি, এই আয়ের পরিমাণ ৮.২৮ কোটি। দর্শক বলছেন, ছবিটি ঈদে একেবারেই জমেনি।
পরিচালক এআর মুরুগাদোস স্ক্রিপ্টের ওপর কোনো গুরুত্ব না দিয়ে শুধুমাত্র সালমানের স্টার ভ্যালুকেই প্রাধান্য দিয়ে বক্স অফিস কাঁপাতে চেয়েছিলেন। কারণ এই ছবিতে তেমন কোনো গল্প নেই। তাই স্বাভাবিকভাবেই অনেক প্রত্যাশা থাকলেও ‘সিকান্দার’ বক্স অফিস চাঙ্গা করতে পারেনি।