Home Lead খুলনায় সন্ত্রাসীদের গুলিতে হত্যা মামলার আসামী খুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে হত্যা মামলার আসামী খুন

573

স্টাফ রিপোর্টার।।
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শাহীনুর রহমান ওরফে শাহীন (৩৮) ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাগমারা এলাকার মারকাজুল উলুম মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। শাহীনুর রহমান ওরফে শাহীন দৌলতপুর থানার কার্তিককুল এলাকার আব্দুর রশিদের পুত্র।


পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা অজ্ঞাত ওই ব্যক্তিকে পিছন থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে পুলিশ খবর পেয়ে রাস্তায় পড়ে থাকার মৃতদেহটি উদ্ধার করে। শাহিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।


খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। লাশটির ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যা ঘটনার তদন্তে কাজ করছে।