সৈয়দ রানা কবির ও রাজু হাওলাদার।।
শেখ হাসিনার পদত্যাগ ও আত্মগোপনে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সমর্থিত দেশের সবকটি সিটি করপোরেশনের কাউন্সিলররা ও আত্মগোপনে চলে গেছে। একইভাবে খুলনার সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত দুই ডজন কাউন্সিলরাও গা ঢাকা দিয়েছেন। অবশ্য আত্মগোপনে গেলেও কাউন্সিলরদের কেউ কেউ মুঠোফোন সচল (হোয়াটসঅ্যাপ চালু) রেখেছেন। তারা তাদের অনুসারীদের দিচ্ছেন নানা রকম নির্দশনা। ৫ আগস্ট ছাত্র-জনতা আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করে।
আত্মগোপনে থেকে কয়েকজন আওয়ামী লীগের কাউন্সিলরা তাদের অনুসারীদের দিয়ে খুলনাকে অশান্ত করতে নানা রকম দিকনির্দেশনা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের সংগঠনের সকল নেতাকর্মীর বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা থাকলেও এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে নেই কোন তৎপরতা। যার ফলে অনেকটা আতঙ্কে রয়েছে অনেকে। খুলনার সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের কাউন্সিলরদের অনেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যাদের নেতৃত্বে গড়ে ওঠে ওয়ার্ডে ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, টেন্ডারবাজি এবং কিশোর গ্যাং।
সুত্র জানিয়েছে ধরা ছোয়ার বাইরে ২ নম্বর ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান মুকুল, ৩ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম মাস্টার, ৫ নম্বর ওয়ার্ডে শেখ মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ডে শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৮ নম্বর ওয়ার্ডে সাহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডে মাহফুজুর রহমান লিটন, ১০ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম প্রিন্স, ১১ নম্বর ওয়ার্ডে নাইমুল ইসলাম খালেদ, ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা, ১৪ নম্বর ওয়ার্ডে মফিজুর রহমান পলাশ, ১৫ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুন্না, ১৭ নম্বর ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান হাফিজ, ১৮ নম্বর ওয়ার্ডে রাজুল হাসান রাজু, ২০ নম্বর ওয়ার্ডে শেখ মো. গাউসুল আজম, ২১ নম্বর ওয়ার্ডে ইমরুল হাসান, ২২ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ বিকু, ২৩ নম্বর ওয়ার্ডে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন, ২৫ নম্বর ওয়ার্ডে আলী আকবর টিপু, ২৬ নম্বর ওয়ার্ডে গোলাম মাওলা শানু, ২৮ নম্বর ওয়ার্ডে জিয়াউল আহসান টিটো, ২৯ নম্বর ওয়ার্ডে ফকির সাইফুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ডে মোজাফফার রশিদী রেজা এবং ৩১ নম্বর ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু।
এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ডে মনিরা আকতার, ২ নম্বর ওয়ার্ডে সাহিদা আকতার, ৩ নম্বর ওয়ার্ডে রাফিজা আকতার, ৪ নম্বর খাদিজা সুলতানা, ৫ নম্বর ওয়ার্ডে মেমরী সুফিয়া রহমান শুনু, ৬ নম্বর ওয়ার্ডে রোজি ইসলাম নদী, ৭ নম্বর ওয়ার্ডে মাহামুদা বেগম। ইতিমধ্যে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কক্সবাজারের খুন হয়েছেন। ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনা শাহাদত মৃধা, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ খালিদ আহম্মেদ, ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর কনিকা সাহাসহ কয়েকজন কাউন্সিলর ইতিমধ্যে ডিবির হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
আওয়ামী লীগের কাউন্সিলররা ৫ আগষ্টের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল পুলিশ সদস্যদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণদের বাড়ি বাড়িশি অভিযান চালিয়েছে। ৫ আগষ্টের পর তাদের বিরুদ্ধে একধিক মামলাও হয়েছে। একাধিক মামলা থাকা সত্ত্বেও রয়েছে ধরা ছোয়ার বাইরে। তবে সাধারণ কাউন্সিলরদের মধ্যে বিরোধী রাজনৈতিকের সাথে সম্পৃক্ত ২ জন। তাদের মধ্যে ১২ নং ওয়ার্ডের মাস্টার শফিকুল ইসলাম জামায়াত নেতা ও মাজেদা খাতুন বিএনপি ঘরোনার। তবে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা আত্মগোপনে চলে গেলেও বিরোধী সমর্থিত কাউন্সিলররা এলাকাতেই আছেন।
অবশ্য বিরোধী রাজনৈতিক দলের কেসিসির ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাস্টার শফিকুল ইসলাম ও সংরক্ষিত (২৪, ২৭ ও ২৮ নং) ওয়ার্ডের মাজেদা খাতুন বলেন, তারা এমন কোনো অপকর্ম করেননি যে তাদের এলাকা ছাড়তে হবে। যারা মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তারা নিজেদের বাঁচাতে এলাকা ছেড়েছে।
কেএমপি সুত্রে জানা যায়, সকল অপরাধীদের ধরার প্রক্রিয়া চালানো হচ্ছে একে একে সকলকে আইনের আওতায় এনে কঠোর বিচারের কাঠ গড়ায় দাড় করানো হবে। ( চলবে)











































