Home Lead নগরীতে চাঁদা না পেয়ে তেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গুলি লক্ষ্যভ্রষ্ট

নগরীতে চাঁদা না পেয়ে তেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গুলি লক্ষ্যভ্রষ্ট

429

স্টাফ রিপোর্টার।।

নগরীতে চাঁদার দাবিতে তেল বিক্রেতা মোস্তাকিন লনি (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে। শনিবার রাতে নগরীর আমতলা মোড়ের হাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আহত লনিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন ধরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নামে একটি ভূয়া সংগঠনের নাম ব্যবহার করে ওই সংগঠনের সভাপতি  জহিরুল ইসলাম বাপ্পী ওরফে ট্যারা বাপ্পী ও সাধারণ সম্পাদক অহিদুজজামান  আরিফসহ কিছু চিহ্নিত সন্ত্রাসী তেল বিক্রেতা মোস্তাকিন লনির কাছে ১০ হাজার চাঁদা দাবি করেন। কিন্তু ওই চাঁদা দিতে রাজি না হওয়ায় শনিবার (১৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টায় দুর্বৃত্তরা লনিকে প্রথমে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দুর্বৃত্তরা  তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

লনির বড়ভাই জনি জানান, চাঁদা না দেওয়ার কারণে শনিবার বাপ্পী ও অহিদুজ্জামানের নেতৃত্বে  ৮-১০ টি মোটরসাইকেল যোগে হত্যার উদ্দেশ্যে লনির ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে লনিকে লক্ষ্য করে গুলি করে। সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তারা দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কোপ দেয়। গুলিটি গেটের সামনে লাগে।

তিনি আরও জানান, নগরীর লবণচড়া থানা দিন সবুজবাগ ইসলামবাগ এলাকার বাসিন্দা জালালের ছেলে হাজীবাড়ি এলাকার আরিফ, সবুজবাগের বাসিন্দা  মুহিদ, নাজিরঘাট এলাকার বাসিন্দা  আরিফিনসহ ১০/ ১২ জন এ ঘটনা ঘটায়।

নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম টিপু  জানান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নামে বিএনপির কোন অংগসংগঠন নেই। কেউ এই নাম ব্যাবহার করে কোথাও কোন অপকর্ম করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করার আহবান জানান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন মাসুম  জানান, কে বা কারা গুলি ও কুপিয়ে চলে যায়। পুলিশের টিম কাজ করছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। আহত লনিকে গুরুতর আহত অবস্থায়  খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।