ফকিরহাটের কাটাখালীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে বিশাল এক মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ র্মাচ) সন্ধ্যায় কাটাখালী বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরাতে শিশু আছিয়া সহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষন এবং নির্যাতনের বিরুদ্ধে এই মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় একটি মিছিল কাটাখালী বাসস্ট্যান্ড চত্তর প্রদিক্ষন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, মোঃ খালিদ হোসেন, ইবাদাত আলী বাঁধন, বিএনপি নেতা শেখ শরিফুল ইসলাম, আব্দুল বারিক মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজি মঈন উদ্দিন মেরু, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রহমান, শেখ ইকবাল হোসেন, জেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাহাংগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রবি ফকির, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ মিরাজ হোসেন, শেখ সবুজ, জয়নাল আবেদীন, সুমন তরফদার, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কলেজ ছাত্রদল নেতা সাব্বির হোসেন, আবু হুরায়রা, আশিক, শ্রমিকদল নেতা বাসারাত হোসেন, ইউনিয়ন যুবদল নেতা মুস্তাহিদুর রহমান সুমন ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা শেখ মোঃ পারভেজসহ বিভিন্ন ব্যক্তিবগ।
দোল পূর্ণিমায় বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি কারণে শনিবার সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, ভারতীয় পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন থেকে পত্র দিয়ে জানিয়েছে ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গতকাল (শনিবার) সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। আগমীকাল রবিবার (১৬ মার্চ) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এই উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে আজ এ বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, দোল পূর্ণিমায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় গতকাল শনিবার এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে। আগামীকাল রবিবার সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
কালিয়ায় দু’গ্রুপের সংঘের্ষ নিহত ১, অস্ত্র ও গুলিসহ আটক ২
কালিয়া প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় হাসিম মোল্যা (৩৮) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে ওয়ান সুটারগান ও গুলিসহ সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার (৫৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার দুপুরে হাসিম মোল্যা নামে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পক্ষীয় গ্রুপের হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের সিরাজ মোল্যার বাড়ি থেকে ওয়ানসুটার গান ও গুলিসহ দুজনকে আটক করা হয়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হাসিম মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা। এছাড়া অস্ত্র ও গুলিসহ আটককৃতরা হলেন- ওই গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যার লোকজন প্রতিপক্ষ জনি মোল্যাসহ তার লোকজনের উপর হামলা করে এঘটনায় ঠেকাতে গিয়ে দুইজন পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়। এ ঘটনায় দুপুরে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা নামে এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সকালে হামলার শিকার হয়ে জনি গ্রুপের লোকজন পাল্টা হামলার প্রস্তুতি নেয়ার সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে জনি গ্রুপের দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমদানি কমলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় বেনাপোল কাস্টমসে
বেনাপোল প্রতিনিধি
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে পণ্য আমদানি কমে গেছে। তবে আমদানি কমলেও রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে । রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বেড়েছে ১৩ দশমিক ১৯ শতাংশ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দু-দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ।
২০২৪-২৫ অর্থ বছরের (জুলাই থেকে ফেব্রুয়ারি) ৮ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেনাপোল দিয়ে পণ্য আমদানি কমেছে ১৯ হাজার ২০ দশমিক ৮২ মেট্রিক টন। তবে পন্য আমদানি কমলেও চলতি অর্থবছরের ৮ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২০৮.৬১ কোটি টাকা বেশী রাজস্ব আদায় হয়েছে । এছাড়া রপ্তানি বানিজ্যের ক্ষেত্রে অর্থবছরের প্রথম ৮ মাসে রপ্তানি পণ্যর পরিমান বিগত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮৯ শতাংশ কমলেও রপ্তানি পন্যের মূল্য ২৮ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ বন্দরে আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশু খাদ্য, মাছ, কেমিকেলসহ বিভিন্ন ধরনের পণ্য। আর রফতানি পণ্যের মধ্যে পাট,পাটের তৈরি পণ্য, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিকেল, টিস্যু পেপার, মেলামাইন ও মাছ উল্লেখযোগ্য। দেশের মোট ২৪টি স্থলবন্দরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য হয় ১৬ টি বন্দরের। এর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল – পেট্রাপোল বন্দরের মধ্যে।
বন্দর সুত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরের (জুলাই থেকে ফেব্রুয়ারী) প্রথম ৮ মাসে ভারত থেকে মোট ২৭ লাখ ৪০ হাজার ৯৯ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারী) প্রথম ৮ মাসে মোট ২৯ লাখ ৪৩ হাজার ৭১ মেট্রিক টন পন্য রপ্তানি হয়েছিল। যা গত অর্থবছরের তুলনায় একই সময়ে ২০ হাজার ২’শ ৭১ মেট্রিক টন পণ্য কম রপ্তানি হয়েছে। তবে রপ্তানি কম হলেও রপ্তানি মূল্য বৃদ্ধি পেয়েছে ২৮ দশমিক ০৭ শতাংশ।
২০২৪-২৫ অর্থ বছরের (জুলাই থেকে ফেব্রুয়ারী) প্রথম ৮ মাসে ভারত থেকে মোট ১১ লাখ ৩৩ হাজার ৭৪৬ দশমিক ২৯ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারী) প্রথম ৮ মাসে মোট ১১ লাখ ৫২ হাজার ৭৬৭ দশমিক ২৯ মেট্রিক টন পন্য আমদানি হয়েছিল। যা গত অর্থবছরের তুলনায় একই সময়ে ১৯ হাজার ২০ দশমিক ৮২ মেট্রিক টন কম আমদানি হয়েছে।
কাস্টমস সূত্রে জানা যায়, পণ্য আমদানি কমলেও চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে লক্ষ্যমাত্রার চেয়েও ২০৮.৬১ কোটি টাকা বেশী রাজস্ব আদায় হয়েছে । বেনাপোল কাস্টম হাউসে চলতি (২০২৪-২৫) অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৭০৫ কোটি টাকা। সেই আলোকে অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪,৪৫৩.৩১ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে ৪,৬৬১.৯২ কোটি টাকা। যার মধ্যে জুলাই মাসে ৪১৩.২২ কোটি টাকা,আগষ্ট মাসে ৪০১.৫৫ কোটি টাকা সেপ্টেম্বর মাসে ৪৮৯.১১ কোটি টাকা,অক্টোবর মাসে ৫২৪.৬৩ কোটি টাকা,নভেম্বর মাসে ৬১৪.৭১,ডিসেম্বর মাসে ৭৭৮.৯৫ কোটি টাকা,জানুযারী মাসে ৬২১.৬৩ কোটি টাকা ও ফেব্রুয়ারী মাসে ৮১৮.০৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দু-দেশের রাজনৈতিক টানাপোড়েন থাকার কারনে ভারত থেকে আমদানি কিছুটা কমলেও যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেশিরভাগ আমদানিকারকরা বেনাপোল বন্দর ব্যবহারে আগ্রহী। তবে বেনাপোল কাষ্টম্স কর্তৃপক্ষ রাজস্ব ফাঁকিরোধে কড়াকড়ি আরোপ করায় অসাধু ব্যাবসায়ীরা বিপাকে পড়েছে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব গ্রহনের পর বাণিজ্য সম্প্রসারণে নানান উদ্যোগ নিয়েছে। গত দুই মাসে বেনাপোল বন্দরের শূন্য রেখায় চালু করা হয় বন্দর কার্গোভেহিকেল টার্মিনাল ও বন্দরে বসানো হয় স্ক্যানিং মেশিন। দ্রুত পণ্য খালাস ও বাণিজ্য সম্প্রসারণে জাতীয় রাজস্ব বোডের্র উদ্যোগে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ রাজস্ব ফাঁকিরোধে ও বানিজ্য সহজীকরনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। এতে বর্তমানে বাণিজ্যে অনেকটা গতি ফিরে হয়রানি কমেছে। যা সামনের দিনে প্রতিবন্ধকতা কাটিয়ে আমদানি-রপ্তানি বাড়াতে বড় ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, বিগত সরকারের শেষ সময়ে পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যাচ্ছিল না। এ কারণে সেসময় পর্যাপ্ত এলসি খোলা সম্ভব ছিল না। কিন্তু বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার দায়িত নেওয়ার পর ধীরে ধীরে ডলার সংকট কেটে গেছে। এখন আর আমদানি কারকদের এলসি খুলতে সমস্যা হচ্ছে না।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন জানান, ব্যবসা-বানিজ্যের প্রসার ঘটানোর জন্য বেনাপোল স্থলবন্দরের পক্ষ থেকে সার্বক্ষনিক বন্দর খোলা রাখার ব্যাবস্থা করা হয়েছে। সপ্তাহে ৭দিন ২৪ ঘন্টা বন্দরে পণ্য লোড-আনলোড এবং আমদানি-রপ্তানি কার্য্যক্রম চালু রাখার ব্যাবস্থা করা হয়েছে। এছাড়া বন্দরে নতুন করে অবকামো উন্নয়নের কাজ চলছে। এসব কাজ শেষ হলে বানিজ্য সম্প্রসারণে বড় ভুমিকা রাখবে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান জানান, বৈধ আমদানি-রপ্তানি বানিজ্য সহজীকরণের জন্য সময়োপযোগী প্রয়োজনীয় সংস্কার কার্য্যক্রম গ্রহন করা হয়েছে। এতে বেনাপোলে সার্বিক আমদানি কমলেও রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ফেব্রুয়ারী/২০২৫ পর্যন্ত ২০৮.৬১ কোটি টাকা বেশী আদায় হয়েছে। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১৯ শতাংশ। এরুপ পরিস্থিতি বিরাজ করলে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এছাড়া রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অর্থবছরের প্রথম ৮ মাসে রপ্তানি পণ্যের পরিমান ৬ দশমিক ৮৯ শতাংশ কমলেও রপ্তানি পণ্যের মূল্য ২৮ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিএল কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে ইংরেজি ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর স্থানীয় একটি হোটেলে এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. ইকবাল হোসেন, অধ্যাপক মো. তৌহিদুজ্জামান, অধ্যাপক মো. আব্দুল্লাহ হাবিব, সহযোগী অধ্যাপক সীমা চৌধুরী। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক বিভূতিভূষণ মন্ডল, মো. ইমরুল কায়েস, মো. শফিউল আজম হীরন, মো. রবিউল ইসলাম লিটন, মো. রফিক-উল-ইসলাম রনি, লস্কর সোহেল রানা, মো. আনসারুজ্জামান, মো. সাফারুল ইসলাম, দেব প্রসাদ বিশ্বাস, মো. মুর্শিদুল ইসলাম রাজীব, রিপন বৈরাগী, সৈয়দ নুরুজ্জামান, মো. ফয়সাল হোসেন খান শুভ, মো. ইমরান হোসেন, ফারজানা ইয়াসমিন মুক্তা, সালাউদ্দিন আহমেদ তুহিন, মো. মাহাফুজুর রহমান বাপ্পী, জিএম মিজানুর রহমান, আবির হাসান সুইট সহ আরো অনেকে।
অনুষ্ঠানের এক পর্যায়ে ০৫-০৬ সেশনের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জিএম মিজানুর রহমানের লেখা ‘শখ, শোক ও সুখের গল্প’ বইটি তিনি সবার হাতে তুলে দেন। তার বইটি এবছর বই মেলায় প্রকাশিত হয়।
খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ রমজান উপলক্ষে খুলনা মহানগরীর বয়রা খানজাহান আলী নূরানী একাডেমিতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল হক। জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ যোবায়ের এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর খেলাফত মজলিসের সভাপতি এফ এম হারুনর রশীদ, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আবু সাঈদ আল মাহমুদ, মাওলানা জাকারিয়া, মাষ্টার মো. মামুনুর রশীদ, মাওলানা মাহমুদ আলী, মাওলানা মোস্তাফিজুর রহমান, মো. মিজানুর রহমান, মো. সাকিবুর রহমান, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হান, মাষ্টার হাবিবুল্লাহ প্রমুখ।
বজ্রপাত রোধে ‘গাছপাগল’ জহির রায়হানের ব্যতিক্রমী উদ্যোগ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের পরিবেশপ্রেমী ও ‘গাছপাগল’ নামে পরিচিত জহির রায়হান দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গাছ লাগানো, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি প্রকৃতির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। এবার বজ্রপাত প্রতিরোধে এক নতুন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় তালবীজ রোপণ করেছেন, যা বজ্রপাত কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, গত কয়েক বছরে তিনি সদর উপজেলার আঠারো মাইল থেকে সাহেব বাজার, কৃষ্ণপুর থেকে বেতাই, নগরবাথান থেকে ডেফলবাড়ীয়া সড়কসহ বিভিন্ন সড়কে অন্তত ১৫ হাজার তালবীজ রোপণ করেছেন। তার এই প্রচেষ্টায় ইতোমধ্যে অনেক গাছ বড় হয়ে উঠেছে এবং এলাকায় সবুজের আবরণ সৃষ্টি হয়েছে।
সদর উপজেলার গান্না গ্রামের লিটন মাহমুদ বলেন, জহির রায়হানের মতো আমাদের প্রত্যেককেই পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। বজ্রপাত প্রতিরোধে তালগাছ বেশি করে লাগানোর পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। তবেই আমরা প্রকৃতির ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করতে পারব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারব।
কুমড়াবাড়ীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন-অর রশীদ বলেন, জহির রায়হান শুধু তালবীজই রোপন করেন নি, তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় খেজুর গাছ, আম, জাম, বাবলাসহ নানা জাতের গাছের চারা রোপন করেছেন। তার এই উদ্যোগ আমরা সকলে গ্রহণ করলে পরিবেশটা আরও সুন্দর হতো।
এ বিষয়ে জহির রায়হান বলেন, প্রতি বছর বজ্রপাতে বহু মানুষ মারা যায়। আমি চাই প্রকৃতিকে সহায়তা করে মানুষের জীবন রক্ষা করতে। তাই তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছি। স্থানীয়রাও এতে আগ্রহ দেখাচ্ছেন, যা আমাকে আরও উৎসাহিত করছে।
তার এই উদ্যোগ ইতোমধ্যে ঝিনাইদহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, এই প্রচেষ্টা ভবিষ্যতে বজ্রপাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ব্যাপারে ঝিনাইদহ সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, বজ্রপাত বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানি বেড়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, তাল, নারকেল, সুপারি ও খেজুরগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। জহির রায়হানের এই উদ্যোগ শুধু ঝিনাইদহ নয়, দেশের অন্যান্য অঞ্চলেও অনুসরণ করা উচিত। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং মানুষের জানমাল নিরাপদ থাকবে।
দখিনা’র আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জন ও সমাজকল্যাণ মূলক সংগঠন দখিনা’র পক্ষ থেকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল শনিবার বিকাল সোয়া ৫টায় খুলনাস্থ আলবাব একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দখিনা’র কার্য-নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ড. মোঃ হারুনর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার এর পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), খুলনা মহানগর সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বিকেকেবি খুলনার পরিচালক মোঃ শাহীনুজ্জামান (উপ-সচিব), খুলনা ওয়াসার পরিচালক শেখ দিদারুল আলম, খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, প্রভাষক ড. জি.এম শফিকুল ইসলাম, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, বিশিষ্ট চিকিৎসাক ডাঃ মোঃ তোরাব আলী, ডাঃ মুহাম্মাদ কাওসার আলী গাজী, দখিনার সহ-সভাপতি যথাক্রমে অধ্যক্ষ এ কে এম গোলাম আযম, আলহাজ¦ খুরশিদ আলম কাগজি, এস এম আকবর হোসেন, আলবাব একাডেমির চেয়ারম্যান রোটাঃ এস এম মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় জি, এম, ইউনুস আলী, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক জি এম মইন উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক খোকন, সমাজকল্যাণ সম্পাদক এমডি আশরাফ হোসেন, মহিলা সম্পাদিক এ্যাডঃ শারমিন মারিয়া মুক্তি, মানবাধিকার সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, ক্রীড়া সম্পাদক জি, এম রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে রোটাঃ এ্যাড. হেমন্ত সরকার, জি এম নজরুল ইসলাম, কৃষিবিদ জিএমএ গফুর, এলজিইডি খুলনার এএমই মোঃ জহুরুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এ্যাড. আওছাফুর রহমান, সাংবাদিক কাজি তারিক আহম্মেদ, ১৯ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ১৮ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ কাদের মল্লিক, আব্দুল্লাহ আল জোবায়ের মার্সি, ডিবিডিং সোসাইটির পরিচালক এএইচএম জামাল উদ্দিন, খুলনা ডাইজেস্টের নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম শামীম, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, ইঞ্জি: বুলবুল আহমেদ, কবি ও গবেষক শেখ মনিরুজ্জামান, দৌলতপুর মহসীন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, গভ: ল্যাবরোটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, আলবাব একাডেমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল রাজি, মানবাধিকার ব্যক্তিত্ব বিমল মল্লিক, কাজী আমিনুল ইসলাম, ব্যাংকার মোঃ মাহফুজুর রহমান, এ্যাড. হেলাল উদ্দিন, শেখ মইনুল ইসলাম জুয়েল, ইঞ্জি: আব্দুল্লাহ আল ফাহাদ, গাজী হামিম আহমেদ প্রমুখ, দোয়া পরিচালনা করেন প্রভাষক ড. জি.এম শফিকুল ইসলাম।
রমজানের ওপর আলোচনা আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশনের
খবর বিজ্ঞপ্তি
আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন খুলনার উদ্যোগে ‘সংযম-সাধনা ও আত্মশুদ্ধির মাস মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা এবং বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার নগরীর মুজগুন্নী আর্ট ইয়ার্ড ক্যাফেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। কারণ আল্লাহ মানুষকে জ্ঞান এবং বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। সেই বিবেক এবং জ্ঞানের মাধ্যমে আল্লাহর সৌন্দর্য পৃথিবীতে বিকশিত করতে হবে।
আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, খুলনার ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আলহাজ্ব মাওলানা মোহাম্মাদ গোলজার হোসাইন। তিনি দোয়াও পরিচালনা করেন। আলোচনা সভায় স্বাগত বক্তৃব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ। অন্যান্যরে মধ্যে আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার জিএম লুৎফর রহমান, নাগরিক নেতা মানবাধিকার কর্মী সরদার আবু তাহের ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রিনি খাতুন।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন মুজগুন্নী বায়তুল আযীম জামে মসজিদের ইমাম মাওলানা মোহা. আলমগীর হুসাইন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৯ টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও থ্যালাসিমিয়ায় আক্রান্ত একজন কিশোরকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং ডুমুরিয়ার রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির টাকা হস্তান্তর করা হয়।
খুলনাঞ্চল সম্পাদক মিলটনের শাশুড়ি’র ইন্তেকালে বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক, খুলনা প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটির সদস্য, সংবাদপত্র পরিষদ খুলনার সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপি’র মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটনের শাশুড়ি জবেদা খাতুন (৮৫) বার্ধক্যজনিত কারনে শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার জোহরবাদ নিরালা তাবলিগ মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বিএনপি নেতা মিজানুর রহমান মিলটনের শ্বাশুড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার মাগফেরাত কামনা করেছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম প্রমুখ।।
শ্যামনগরে ভারতীয় পণ্যসহ ৩ অনুপ্রবেশকারী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ভারতীয় পণ্যসহ ৩ জন অবৈধ অনুপ্রবেশকারী আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৫ মার্চ ২০২৫) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকেল ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন ৩ জন মহিলাকে আটক করা হয়। নারী পুলিশের সহায়তায় আটককৃত মহিলাদের ও তাদের সাথে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।
আটককৃতরা হলেন মোছাঃ শাহনেওয়াজ বেগম (৩৯) (ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন) এবং মোছাঃ রোজিনা খান (২৬) ও মোছাঃ জুলি (২৮) (ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানিয়েছেন)। আটককৃত মহিলারা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন বলে জানা যায়। তাদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশকারীদের এবং জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ সিয়াম-উল-হক।
সুবিধা বঞ্চিত শিশুদের সিইউসির পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনার প্রাণকেন্দ্র ৬১ সাউথ সেন্টাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটালের পাশে শনিবার বিকাল ৪টায় সিইউসি সংগঠনের এর সভাপতি মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুফতি সাজিদুর রহমান ।
প্রধান অতিথি ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খুলনা মোঃ আক্তার হোসেন, অবসরপ্রাপ্ত এসপি খুলনা নুরুল ইসলাম, সানফ্লাওয়ার স্কুলের পরিচালক রেহানা ঈসা ,সিইউসির প্রধান উপদেষ্টা ও নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনার এমডি ডাক্তার কাজী আরিফ উদ্দিন আহমেদ, উপদেষ্টা সিইউসি ও সভাপতি ইফতেখার আলী বাবু, উপদেষ্টা শিকদার রুহুল আমীন, সর্দার আবু তাহের, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সিনিয়র শিক্ষক মোঃ শিহাব উদ্দিন, শহীদুল্লাহ শহীদ। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করেন প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী প্রধান শিক্ষক কারিমা আক্তার, মিম আক্তার মনিকা , চিত্রশিল্পী মিলন বিশ্বাস, শিক্ষক ধনঞ্জয় রায়, আরিফা আক্তার খুকুমণি প্রমুখ।
সভায় ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
খুলনা সদর থানা বিএনপি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা সদর থানার সদস্য শাহীনুল ইসলামের পিতার উপর যোহরের নামাযের পর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা সদর থানা বিএনপি’র নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সদর থানা বিএনপি’র সদস্য শাহীনুল ইসলামের পিতা মোঃ নজরুল ইসলাম নগরীর ২৫নং ওয়ার্ডস্থ সিদ্দিকীয়া জামে মসজিদে তাদের নিজস্ব পারিবারিক কবরস্থান পরিস্কার করার সময় অজ্ঞাত ৮-১০ জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা পিটিয়ে তার ডান পা ভেঙ্গে ফেলে। পরে তারা মটরসাইকেল যোগে নির্বিঘ্নে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে তার পরিবারের সদস্যরা আতংকিত রয়েছে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে আওয়ামী দোসর ও তাদের লালিত চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনও বিভিন্ন পাড়া মহল্লায় চুরি, ছিনতাই, হত্যা, ডাকাতিসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। উক্ত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। যার কারণে সন্ত্রাসীরা নির্বিঘ্নে অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে পরিস্কার ভাষায় বলতে চাই অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বিবৃতিদাতাগণ সদর থানা বিএনপি’র সভাপতি কে.এম হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক, মোল্লা ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক, মোঃ নাসির উদ্দীন।
খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আলহাজ্ব কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না। সভায় বক্তারা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের খুলনায় বসবাসরত সন্তানেরা ঐক্যবদ্ধভাবে মাতৃভূমির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখা প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন সমিতির উপদেষ্টা কুয়েট’র প্রফেসর ড. মোঃ জহিরুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নুর, বিশিষ্ট ব্যবসায়ী আসমাউল হোসাইন সোহাগ ও ভীস্মদেব মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ ফারুকী টোটন, ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান, ব্যবসায়ী জিএম তাজুল ইসলাম, ডাঃ ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির কার্যনিবাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ মোস্তফা, কোষাধ্যক্ষ হাফেজ মুহাম্মদ মজিবুল্লাহ, সহ-কোষাধ্যক্ষ মো. মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীমান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রাফসান মাহমুদ হেলাল, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান, কার্যনির্বাহী সদস্য আমির হামজা, সাইদুর রহমান, সাব্বির হোসেন, কালাম, ফরহাদ হাসান রাজ, মইনুল ইসলাম লিটন, সাব্বির রহমান শুভ, রবিউল ইসলাম রবি, জাহিদুল ইসলাম জাহিদ, আবুল হাসান, শারমিন, ফারিয়াসহ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের দুই শতাধিক বাসিন্দা।।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার
খবর বিজ্ঞপ্তি
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে দেশের সমৃদ্ধি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। এরপর এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, সাংবাদিক সংগঠন, পেশাজীবী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় টিভি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
কুষ্টিয়ায় তামাকক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের একটি তামাকক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের একতারপুর এলাকার ঋষি পাড়ার বাসিন্দা ঝন্টু দাসের স্ত্রী। তিনি শুক্রবার বিকেলে পাতা কুড়াতে বেরিয়ে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান জানান, নিহত নারী শুক্রবার বিকেলে পাতা কুড়াতে পার্শ্ববর্তী মাঠে যান। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন, তবে তাকে পাওয়া যায়নি।
শনিবার সকালে স্থানীয় কৃষকরা তামাকক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত নারীর কানে স্বর্ণের দুল ছিল, যা এখনো পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা, মাদকসেবীদের আড্ডার জায়গা হওয়ায় কেউ হয়তো তাকে চিনে ফেলায় দুল ছিনিয়ে নিতে গিয়ে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।
এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশও হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ করছে। স্থানীয়দের মতে, অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা জরুরি।
খুলনাস্থ গাবুরাবাসীর ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনাস্থ গাবুরাবাসীকে নিয়ে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোসাইটির উপদেষ্টা এবং ইফতার মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মহাসিন হোসেনের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভা শুরু হয়।
মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আহাদুজ্জামান, ইসলামী সঙ্গিত পরিবেশন করে রাফি আল হাসান ও গাবুরা সঙ্গিত পরিবেশন করে সামিদুল ইসলাম। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির খুলনা অঞ্চলের সভাপতি গাজী আব্দুল কাদের। ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক ছিলেন জিএম শরিফুল আলম মুকুল। ইফতার মাহফিলে আলোচনা করেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা মফিজুল ইসলাম, আব্দুল মান্নান, অধ্যাপক শোয়েব হোসেন, সহ: অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, সোসাইটির উপ প্রধান উপদেষ্টা জিএম মহিউদ্দিন, সাংবাদিক আসাফুর রহমান কাজল, সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, সালাউদ্দিন সান্নু, সংগঠনের সাবেক সভাপতি আলমগীর হোসেন, ঢাকা অঞ্চলের সভাপতি মো. হেলালুজ্জামান, সাতক্ষীরা অঞ্চল সভাপতি স.ম তরিকুল ইসলাম পলাশ এবং সংগঠনের বিভিন্ন দিন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সভাপতি ও ছাত্র প্রতিনিধি হাবিবুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের খুলনা অঞ্চলের সহ সভাপতি জিএম তরিকুজ্জামান, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন মুকুল, প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।
ইফতার মাহফিলে খুলনায় বসবাসরত সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের তিন শতাধিক বাসিন্দাদের মিলনমেলায় ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়।
খুলনাঞ্চল সম্পাদকের শাশুড়ির দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের শাশুড়ি জাবেদা বেগমের দাফন সম্পন্ন। শনিবার নগরীর নিরালা তাবলিক মসজিদে যোহরবাদ নামাজে জানাযা শেষে বসুপাড়া কবর স্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিএনপি সদর থানার সভাপতি কে এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদদীন, সদর থানা বিএনপি’র সদস্য শফিকুল ইসলাম শাহিন, নগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ, মরহুমার ছোট মেয়ে জামাই মিজানুর রহমান মিল্টন, দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান রাশেদুল ইসলাম রাশেদ, একুশে টেলিভিশনের প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, সৈয়দ রানা কবির, মুস্তাফিজুর রহমান, রাজু হাওলাদার ও মরহুমার পরিবার বর্গ।
উল্লেখ্য শুক্রবার নগরীর কাসেম নগরে বড় মেয়ের বাসায় বার্ধক্য জনিত কারনে জাবেদা বেগম (৮৫) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। শুক্রবার নগরীর কাসেম নগরে ছোট মেয়ের বাসায় বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
নহাটার ফুলবাড়ী ইটভাটায় ডাকাতি চেষ্টা
মাগুরা প্রতিনিধি
সারাদেশে চলছে ডাকাতি ছিনতাইয়ের মহড়া তার অংশ হিসেবে এবার মাগুরার নোহাটা ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসে ডাকাতি করতে গিয়ে সিসিটিভি ফুটেজে এক ডাকাত সনাক্ত হয়েছে।
গত বুধবার দিবাগত রাত একটার দিকে তিনটি মোটরসাইকেলে পাঁচজনের একটি দল মায়ের দোয়া ব্রিকসে ডাকাতি করতে যায়। তারা প্রথমে সিসিটিভি গুলো ভেঙে ফেলে এবং ইট ভাটায় হামলা ও ভাঙচুর চালায়। ইট ভাটার কর্মীরা ঘটনা টের পেয়ে তাদের ধাওয়া দিলে মোটরসাইকেল যোগে তারা পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন ইটভাটার মালিক মোঃ আকুব্বার মৃধ।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইটভাটার ম্যানেজার মোহাম্মদ মনোয়ার হোসেন ও নাইটগার্ড মনুমিয়া জানান, রাত একটার দিকে একটি ডাকাত দল ইটভাটায় ঢুকে হামলা ভাঙচুর চালায়। এমতাবস্থায় ইটভাটার কর্মীরা মিলে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।সিসিটিভি খোলা ঐ ব্যক্তি হচ্ছে মোহাম্মদপুর উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত রাশেদ মীরের পুত্র বাবর আলী বলে তিনি জানান।
নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা বলেন অভিযোগের সুত্রধরে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মহাম্মদপুর থানা ওসি আব্দুর রহমান বলেন ইট ভাটায় ডাকাতির অভিযোগে একটা সাধারণ ডায়েরি করা হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামি সনাক্ত করে গ্রেফতার করতে চেষ্টাকরছি।
ঝিকরগাছায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
বেনাপোল প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে সনাতন ধর্মাবলাম্বী গৃহবধূ (৩০) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলাউদ্দীন সরদার ওরফে পল্টি আলাল(৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান। এর আগে শুক্রবার (১৪ মার্চ) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলাউদ্দীন ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, জানা গেছে, গত ১২ মার্চ বুধবার ওই গৃহবধূর স্বামী তার দুই মেয়েকে নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূ বাইরে বাথরুমে গেলে। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে একই গ্রামের আলাউদ্দীন ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়ে। পরে গৃহবধূকে ধারালো দা এর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন বেরিয়ে আসলে লম্পট আলাউদ্দীন নিজের গামছা, টচলাইট ও হাতে থাকা ধারালো গাছিদা ফেলে পালিয়ে যায়।
পরে গত বৃহস্পতিবার ওই গৃহবধূ ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়। পরে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে আলাউদ্দীনকে গ্রেপ্তার করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ সকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
বিএনপি কর্তৃক সাতক্ষীরায় নারী ও শিশুদের আইনী সহায়তা সেলে গঠন
সাতক্ষীরা অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত ৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠনে সাতক্ষীরা জেলায় এড.এ.বি.এম. সেলিম এবং এড. শামীমা পারভীন মিঠুকে মনোনীত করা হয়েছে।
সারাদেশে নারী ও শিশুদের নির্যাতন, হত্যার সঠিক তথ্য সংগ্রহ সহ দ্রুত আইনী সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান নির্দেশক্রমে সারাদেশে ৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা দেওয়ার জন্য আইনজীবীদের সমন্বয় সেল গঠন করা হয়। নিপীড়িত নারী ও শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা সেল কেন্দ্রীয় সমন্বয়কারী মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সাতক্ষীরা জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা দেওয়ার জন্য সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. এ.বি.এম. সেলিম এবং এড. শামিমা পারভীন মিঠুকে গত ১৪ মার্চ ২০২৫ তারিখ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়।
মোরেলগঞ্জে আছিয়ার ঘাতকদের ফাঁসির দাবিতে মহিলা দলের মানববন্ধন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মীরা সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বারইখালী এলাকায় মানববন্ধন করেন।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম-আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মহিলা দলের সভানেত্রী শাহিনা ফেরদৌসি হ্যাপী, সাধারণ সম্পাদক নাসরিন নাহার শিল্পী।
বক্তারা পরবর্তী ১ সপ্তাহের মধ্যে আছিয়াকে ধর্ষণ ও হত্যার সাথে জাড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। একই সাথে তারা সারা দেশে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার প্রধানের প্রতি দাবি জানান।
মোরেলগঞ্জে ৩৪ হাজার শিশু পাচ্ছেন ভিটামিন এ-প্লাস ক্যাপসুল
মোরেলগঞ্জ প্রতিনিধি
সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন, উপলক্ষে ৩৪ হাজার শিশু পাচ্ছেন লাল ও নীল রংয়ের ভিটামিন ক্যাপসুল শনিবার ৮টায় আর্দশ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।
শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে উপজেলার ৩৮৫ টি কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ জন করে স্বেচ্ছাসেবক ৬ মাস থেকে ১ বছর বয়সি ৩৪ শ’ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং এক বছর থেকে ৫ বছর বয়সী ৩০ হাজার ৫শ’ শিশুদের লাল রংয়ের একটি করে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, সারাদেশে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর অংশ হিসেবে মোরেলগঞ্জে সকাল ৮টা থেকে কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রগুলোতে একজন সুপারভাইজার ও একজন স্বাস্থ্য সহকারী সার্বক্ষনিক তদারকিতে থাকছেন।
মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৯টায় মোরেলগঞ্জ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
এক বিশেষ মুহূর্তে, ইউএনও মোঃ হাবিবুল্লাহ তার নিজের ১৫ মাস বয়সী কন্যা রাফিয়া ইসলামকে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম তার ছেলে সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের সূচনা করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সুষ্ঠুভাবে ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৩৮৫টি কেন্দ্রে প্রায় ৩৪ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এ সময় ইউএনও মোঃ হাবিবুল্লাহ বলেন, “মোরেলগঞ্জসহ সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে, যা শিশুদের পুষ্টি উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে আশা করছি।”
মোরেলগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: ৭ ব্যবসায়ীকে জরিমানা
মোরেলগঞ্জ প্রতিনিধি
ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ ব্যবসায়ীকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৯০ রশি বাসস্ট্যান্ড ও মোরেলগঞ্জ বাজারের বিভিন্ন ফল ও মুদির দোকান তদারকি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। তারা হলেনÍমুদি ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম, ২০০০ টাকা,মো. জসিম উদ্দিন ২০০০ টাকা,মো. সাহারাফ হোসেন ২০০০ টাকা, হোটেল ব্যবসায়ী মোঃবেল্লাল হাং-১০০০টাকা, মো. আনোয়ার ১
১০০০ টাকা, ফল ব্যবসায়ী মো. হৃদয়, ১০০০ টাকা, মোঃ জাহিদ বিন অভি – ১০০০ টাকা, করে অর্থ দন্ড করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
মহিলাদলের মাঝে দ্বিতীয় দফায় ঈদ উপহার বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে মহিলাদলের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্টিল ব্রিজ সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপহার দেওয়া হয়।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এতে উপজেলার ১৬টি ইউনিয়নের শতাধিক নেত্রী উপহার গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাদলের সভানেত্রী মোসা. হ্যাপি আক্তার এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপির জনকল্যাণমূলক ভূমিকার কথা তুলে ধরেন এবং সংকট মোকাবিলায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। উপহারপ্রাপ্ত নারীরা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কামনা করেন।
খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন: দখলদারিত্ব নিয়ে দুই পক্ষের শ্রমিকদের বিক্ষোভ
দৌলতপুর থানা প্রতিনিধি
মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নে বহিরাগতদের দখলদারিত্ব নিয়ে ১৫ মার্চ শনিবার সকাল ১০ টায় শ্রমিকদের দুই পক্ষ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এঘটনায় মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে শুনছি কিছু নবাগত সদস্যরা যারা পূর্ণাঙ্গ সদস্য এখন পর্যন্ত হয় নাই। তারা ইউনিয়নে নেতৃত্ব দেয়ার জন্য জেডিএল থেকে এডহক কমিটির নিয়ে এসে কাজ পরিচালনা করতে এসেছে। মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নে সাধারণ শ্রমিকেরা বলেন যেই আমাদের নেতা হবে নির্বাচনী প্রক্রিয়ায় হবে। এ ঘটনা তিনি আরো বলেন, শ্রম অধিদপ্তরের নীতি অনুযায়ী নির্বাচন দেয়া হবে। রমজান শেষে ঈদের পরে সাধারণ সভায় নির্বাচনের সময় সূচি নির্ধারণ হবে। এ সময় উপস্থিত ছিলেন মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম কাজী, সহ সাধারণ সম্পাদক আবু জাফর, মো. মজিদ খা, মো. সাদেক, মো. মালেক, এ সময় আরো উপস্থিত ছিলেন সরদার মোতালেব, সালাম, ফিরোজ, হাছান।
অন্যদিকে মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের এডহক কমিটির আহবায়ক মাসুদ কবির বলেন, এখানে কেউ বহিরাগত নয়। নির্বাচন না দিয়ে দখলদারিত্ব অভিযোগ তুলেছে অন্য পক্ষের শ্রমিক নেতারা।
ইউনিয়নের ২৮৫ নং সদস্য সরদার শফিকুল আমিন (লাবলু) বলেন, মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন সাধারণ সদস্য শ্রমিকদের উপস্থিতিতে ১৫ মার্চ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি এবং ০৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ মানিকতলা মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নে একটি পরিচিতি সভা করতে গেলে। ঐ পক্ষের শ্রমিকেরা বিক্ষোভ জানান। মানিকতলা মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের এডহক কমিটিতে আহবায়ক আল মামুন, যুগ্ম আহবায়ক মাসুদ কবির, সদস্য সরদার শফিকুল আমিন (লাবলু), সদস্য মো. শফিকুল ইসলাম (বাবলু), সদস্য মো. সোহাগ খাঁন।
০৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যান সাবেক সভাপতি কাজী নেহিবুল হাসান (নেহিম), সদস্য সচিব ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ মাঈনুল ইসলাম।
ফকিরহাটে বিএনপি’র নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫শতাধিক দলীয় নেতাকর্মিদের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসাবে শাড়ী লুঙ্গি পাঞ্জাবি ও খেজুর বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ র্মাচ) সকালে শান্তিগঞ্জের মোড়ে অবস্থিত বিএনপি’র দলীয় কার্যালয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এগুলি বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ডাঃ সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সরদার সেলিম হোসেন, শেখ আজমল হোসেন, শেখ মিরাজুল ইসলাম, ফকরুল আলম, সরদার সাইফুল ইসলাম, কবির হাওলাদার, জাকির হোসেন, মহিলা নেত্রী মোসাঃ তৃষা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুমান আল মেহেদী, যুগ্ম আহবায়ক আরমান হোসেন বাদশা, কাজি মিরাজুল ইসলাম, ইউনিয়ন নেতা মোঃ নাজমুল হাসান, ছাত্রদল নেতা মোঃ রাকিব, শ্রমিকদল নেতা শেখ জিয়াউর রহমান (জিয়া), সুজন সরদার, রোস্তম শেখ, জামাল বয়াতী ও ইসরাফিল শেখ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মুল, অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে ১৫ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৪১টি টিকা কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৮৯০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ মোঃ ইব্রাহিম গাজী, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, স্বাস্থ্য পরিদর্শক মোঃ রহুল কুদ্দুস, পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স কাকলী বালা সানা, রেহেনা পারভিন, ইতিরাণী বিশ্বাস ও চায়না রাণী। উল্লেখ্য ১৫ মার্চ বাদ পড়া শিশুরা পরবর্তী সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভিটামিন-এ প্লাস গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
স্লুইস গেট দিয়ে চিংড়ি ঘেরে পানি উঠানোকে কেন্দ্র করে হামলার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চিংড়ি ঘেরে পানি উঠানো’কে কেন্দ্র করে ইউপি সদস্যের উপর হামলাসহ দু’জন আহতের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার সোলাদানার হরিখালীতে পানিউন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, হরিখালী মৌজায় এলাকার ঘের মালিকরা উন্নয়ন সংস্থা কারিতাস নির্মিত একমাত্র স্লুইস গেট দিয়ে পানি উত্তোলন করে চিংড়ি ঘের করে আসছেন। ঘের মালিক সুত্র বলছেন, এ স্লুইস গেটটি স্থানীয় গোবিন্দ লাল মন্ডলের ছেলে ঘের মালিক গোলক মন্ডল চিংড়ি ঘেরের মধ্যে থাকায় সে পানি উঠানোর বাঁধা হয়ে দাড়ায়। এ বিষয়ে ছালুবুনিয়ার বাসিন্দা নরেশ চন্দ্র ঢালীর ছেলে ঘের মালিক কিরন চন্দ্র ঢালী জানান, প্রতিবছর গোলক মন্ডলকে টাকা না দিলে সে অন্য ঘের গুলোয় পানি উঠাতে দেয়না।
সে কারনে এ বছর পানির অভাবে শত-শত বিঘার চিংড়ি ঘেরগুলো শুকনো অবস্থায় পড়ে রয়েছে। তাই, প্রতিকার পেতে ঘের মালিকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে গোলক মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করেন। নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বিষয়টি পানিউন্নয়ন বোর্ডের স্থানীয় শাখা উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেনকে তদন্তে পাঠান। এর প্রেক্ষিতে শনিবার দুপুরে মোতালেব হোসেন ঘটনাস্থলে তদন্ত গেলে ঘের মালিক গোলক মন্ডল ও কিরন মন্ডলসহ অন্য ঘের মালিকরা তর্কে জড়িয়ে পড়ে। কিরন মন্ডল অভিযোগ করেন, এক পর্যায়ে গোলক মন্ডল ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য শেখর ঢালীর উপর হামলা এবং লাঞ্ছিত করে। এ প্রসঙ্গে গোলক মন্ডল টাকার কথা অস্বীকার করে বলেন,আমার জমির উপর কারিতাসের গেটটি সংস্কার করতে প্রতিবছর অনেক টাকা খরচ হয়। কিন্তু এ গেট দিয়ে অন্য ঘের মালিকরা পানি নিতে চাইলে আমার প্রায়দেড় বিঘা জমি নষ্ট হবে তদন্তকালে বিষয়টি এসও’কে বুঝাচ্ছিলাম। তিনি অভিযোগ করেন এর ফাঁকে ইউপি সদস্য শেখর ঢালী আমার চড়াও হলে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে এস’ও মোতালেব হোসেন জানান,উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তদন্তকালে গেটটি পানি উন্নয়ন বোর্ডের নয় বলে জানা যায়। এসময় কথাকাটিকাটির এক পর্যায়ে দু পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে তিনি জানান।
ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন শ্রমিকদলের ইফতার মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে মাহে রমজানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া-ফুলতলা খুলনা -৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত।
তিনি তার বক্তব্যে বলেন,গত ৫ আগষ্ট শেখ হাসিনা যখন জনরোষের শিকার হয়ে দেশ ত্যাগ করেছেন। এরপরই আমরা দেখতে পাচ্ছি অন্য একটি দল পতিত সরকারের দোসরদের সাথে আঁতাত করে দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তিনি আরও বলেন আপনারা ভারতীয় গুপ্তচর হতে সাবধান থাকবেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শেখ জহুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান,শেখ মশিউর রহমান লিটন,বিএম হাবিবুর রহমান হবি, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন,ইউপি চেয়ারম্যান সাবেক উপজেলা বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদার, উপজেলা যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মোড়ল, মিজানুর রহমান লিটন,যুবদলের আহ্বায়ক প্রভাষক মঞ্জুর রশিদ,কৃষকদলের আহ্বায়ক মাষ্টার আইয়ূব আহমেদ, মোল্লা আবুল কাশেম, আসাদুজ্জামান মিন্টু, শেখ আব্দুর রশিদ,শেখ হযরত আলী, আশরাফ হোসেন শেখ,শেখ ফরিদুল ইসলাম, মহসিন খান,মহিবুর হোসেন জোয়ার্দার, হাফিজুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি কামরুল ইসলাম।
দামুড়হুদার বাজারে ভেজাল শিশু খাদ্য ধ্বংস, ৯০ হাজার টাকা জরিমানা
দামুড়হুদা প্রতিনিধি
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টিম বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য ধ্বংস, ৯০ হাজার টাকা জরিমানাসহ
মানহীন ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ এবং অনুমোদিত পানীয় ও শিশু খাদ্য ক্রয়-বিক্রয় করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার দুপুর ২টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান, শিশু খাদ্য, বেকারি প্রতিষ্ঠান তদারকি করেন অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।তিনি জানান, কোমল পানীয় এ উৎপাদন সংক্রান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায়, ক্রয় সংক্রান্ত কোনো কাগজ পত্র না থাকার এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার কারণে আবুল কালামের প্রতিষ্ঠান মেসার্স কালাম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ ও ৪৫ অনুসারে ৭০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ ও নিম্নমানের ফ্লেভার ব্যবহার করা কারণে ৪৩ ধারা অনুসারে হাফিজুর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স গাউছিয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত ১৫০ বস্তা কোমল পানীয় ধ্বংস (পোড়ানো) করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্য, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
আস্থা ফিড ইন্ডাস্ট্রিজের দোয়া ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা নগরীর হোটেল ক্যাসল সালাম ইন্টারন্যাশনালে শনিবার (১৫ মার্চ) আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে পরিবেশকদের নিয়ে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনার জোনাল ম্যানেজার সজল কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান , পরিচালক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সালাউদ্দিন, চীফ মার্কেটিং অফিসার নুরুল মোর্শেদ খান, ভেটেরিনারি অফিসার ডা. সঞ্জয় বিশ্বাস, সিনিয়র জিএম ডা. মাহাবুবুল আলম, জেনারেল ম্যানেজার মোহাম্মদ শহীদ কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার মীর রাইসুজ্জামান। ব্যবস্থাপনা পরিচালক তার বক্তৃতায় ডিলারদের উদ্দেশ্যে বলেন, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা শুরু ২০২০ সালের জুলাইয়ে। এই স্বল্প সময়ে ফিডের গুণগত মানের কারণে ফিডের বাজারে তার শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা পরিবেশক ও খামারীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি । আমাদের কাছে আপনাদের দাবি ছিল পণ্যের মান ঠিক রাখা। আমরা পণ্যের গুণগত মানের প্রশ্নে কোন আপোষ করিনি ভবিষ্যতেও এই আস্থা ধরে রাখব। শুধু ব্যবসা নয় সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ ও জাতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে আস্থার পথচলা শুরু। আগামীতেও নিজেদের অবস্থানে অবিচল থেকে বাংলাদেশের পুষ্টি চাহিদা ও অর্থসামাজিক উন্নয়নে কাজ করে যেতে চায় আস্থা পরিবার। অনুষ্ঠানে খুলনা জোনের সকল পরিবেশক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রেজাউল করিম।
কলারোয়ায় দু’দলের ব্যাপক সংঘর্ষ, আহত ১৬
সাতক্ষীরা প্রতিনিধি
বোরো চাষে মটরের পানি দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের প্রতিবন্ধি নারী ও শিশুসহ ১৬ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় তিনটি পরিবারের বসতবাড়ি ও রান্নাঘর, শোকেস, আলমারি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়েছে।
লুটপাট করা হয়েছে দুই লক্ষাধিক নগদ টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল। শুক্রবার দুপুর দুটোর দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, গোয়ালচাতর গ্রামের সাফাতুল্লাহ সরদারের ছেলে কামরুল ইসলাম, একই গ্রামের কামরুল সরদারের ছেলে হাসানুজ্জামান ওরফে মাহাবুল্লাহ সরদার, গোলাম মোস্তফার ছেলে আব্দুল্লাহ, বরকতুল্লাহ সরদারের ছেলে গোলাম মোস্তফা, গোলাম মোস্তফার চেলে হাফিজা খাতুন, রেজাউলের স্ত্রী আফিয়া খাতুন, শওকত সরদারের মেয়ে লিপি খাতুন, লিয়াকত সরদারের মেয়ে রিমি খাতুন, গোলাম মেস্তফার ছেলে আসাদুজ্জামান, হাসান সরদারের স্ত্রী আলো খাতুন, কামরুল ইসলামের স্ত্রী শাহানারা খাতুন, কামরুল ইসলামের প্রতিবন্ধি মেয়ে সোয়ানা খাতুন, আলো খাতুনের সাত মাসের সন্তান জাকারিয়া হোসেন, আসাদুজ্জামানের স্ত্রী রুমানা খাতুন ও তাদের দেড় বছরের মেয়ে আরোহী জান্নাত এবং দুই মাসের মেয়ে সাফা জান্নাত।
অভিযোগ, হামলাকারিদের সহিংসতার এতটাই ভয়াবহতা ছিল যে, হাসপাতালে হুমকি দেওয়ার পর পা ভেঙে যাওয়া দুগ্ধপোষ্য সন্তান নিয়ে দুই নারীসহ আটজন ভর্তি না হয়ে জরুরী বিভাগ থেকে প্লাস্তার করে ও প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছেন। দিতে পারেননি থানায় অভিযোগ। উপরন্তু হামলাকারিরাই কাল্পনিক আহত সেজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নির্যাতিতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।
সরেজমিনে শনিবার সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাগলা খালের গোয়ালচাতর দক্ষিণপাড়ায় যেয়ে দেখা গেছে আসাদুজ্জামানের বাড়ির টিনের বেড়া, ঘরের মধ্যে আলমারি, শোকেস, চেয়ার, টেবিল, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে ভাংচুর করা হয়েছে ঘরের চাল।
জখমী অবস্থায় ডান পায়ে প্লাস্টার করে যন্ত্রনায় কাতরাচ্ছেন জর্দান থেকে দেড় বছর আগে দেশে ফেরা সাত মাসের সন্তানের জননী আলো খাতুন, কামরুল ইসলামের স্ত্রী শাহানারা খাতুন, আসাদুজ্জামানের স্ত্রী রুমানা খাতুন,প্রতিবন্ধি সোয়ানা খাতুন। তাদের মধ্যে পুলিশ আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় শওকত হোসেন, আলী হাসান, আরশাদ আলী ও গোলাম হোসেন বলেন, গোলাম মোস্তফা, তার ছেলে আসাদুজ্জামানসহ তাদের কয়েকটি বাড়িতে ঢুকে নারী , পুরুষ ও শিশুদের লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে ওবায়দুর রহমান, রবিউল, মফিজুলসহ ২০/২৫জন এমনভাবেই হামলা চালায় যে, অনেকেই হামলাকারিদের ভয়ে গোলাম মোস্তফার খুলে যাওয়া লুঙ্গি পরিয়ে দিতে পারেননি।
কয়েকজনকে মারতে মারতে পাগলা খালে ফেলে দিলেও উদ্ধার করা সম্ভব হয়নি। একপর্যায়ে নারী ও শিশুদের রক্ষা করতে যেয়ে তাদের মেয়ে লিপি, রিমিসহ কয়েকজন জখম হয়েছে ওবায়দুর ও তার সহযোগীদের লাঠির আঘাতে। মাটিতে পড়ে যাওয়ায় অষ্টম শ্রেণীর ছাত্রী লিপি খাতুনকে হায়নার মত ছিঁড়ে খাওয়ার চেষ্টা করেছে ওবায়দুরের লোকজন।
গোলাম মেস্তাফার ছেলে আসাদুজ্জামান জানান, পাশর্^বর্তী ধোপারজেল বিলে তাদের তিন বিঘা জমি রয়েছে। ওই জমিতে তারা বোরো ধান লাগিয়েছেন। ওই বিলে বোরা চাষের সুবিধার্থে মফিজুল ও তারাসহ ১০ জন মিলে বৈদ্যুতিক মটরে সেচের পানির ব্যবস্থা করেছেন। কিন্তু বাইরের এক ব্যক্তির কাছ থেকে দুই সপ্তাহ আগে লাঙ্গল এনে নিজ জমি চাষ করলেও মফিজুলের কাছ থেকে লাঙ্গল না নেওয়ায় সে ক্ষুব্ধ ছিল। একপর্যায়ে তাদের জমিতে পানি কম দেওয়ায় জমির একাংশের ধান পানির অভাবে শুকিয়ে যায়।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কামরুল সরদার জানান, জমি পরিচর্যার জন্য তিনি কয়েকজন শ্রমিক নিয়ে শুক্রবার সকাল আটটার দিকে ধোপারজেল বিলে যান। সেখানে যেয়ে তার ধান খেতের একটি অংশ পানির অভাবে শুকিয়ে যেতে দেখেন। পরবর্তীতে তিনি বিষয়টি মফিজুল ও তার ভাই রবিউলের কাছে প্রতিবাদ করেন। একপর্যায়ে বিরোধ চরমে উঠলে তিনি বাড়ি চলে আসেন।
পরবর্তীতে তিনি জানতে পারেন যে তারা নুরানী সরদার হাফিজাখানা ও মসজিদে নামাজ পড়তে গেলে তাদেরকে মফিজুল, ওবায়দুলসহ তাদের লোকজন মারপিট করবে মর্মে খবর পান। তারা নামাজ পড়তে যাননি। দুপুর দুটোর দিকে মসজিদের বারান্দায় রাখা লোহার রড, বাঁশের লাঠি নিয়ে আজিজ সরদারের ছেলে ওবায়দুর সরদার তার ভাই মোকলছ সরদার, আব্দুর রাজ্জাক সরদারের ছেলে সিরাজুল, শহীদুল, মফিজুল, রবিউল, সিরাজুলের স্ত্রী রুমা, শহীদুলের স্ত্রী ফুলি, আব্দুর রাজ্জাকের মেয়ে শারমিন ও মমতাজ, শহীদুলের ছেলে আজমল, সিরাজুলের চেলে ফয়সালসহ ২০/২৫ জন গোলাম মোস্তফা, তার ছেলে আসাদুজ্জামান, হাসান ও তার (কামরুল) বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারিরা ওই সব পরিবারের ১৫জনকে পিটিয়ে জখম করে।
ভাংচুর করে গোলাম মোস্তফা ও আসাদুজ্জামানের বসত ঘর ও রান্না ঘর। আসাদুজ্জামানের আলমারি থেকে বাড়ি তৈরির জন্য রাখা নগদ দুই লাখ টাকা, সোনার গহনাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে।
হামলাকারিদের আক্রমণ এতটাই বিভৎস্য ছিল যে মারাত্মক জখম হওয়া কয়েকজনকে রক্ষা করতে গেলে প্রতিবেশি ও পথচারিরা আহত হয়েছে। তারাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গোলাম মোস্তফাসহ সাতজনকে স্থানীয়রা উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে যেয়ে হুমকি দেওয়ায় তিন শিশুসহ নয়জনকে জরুরী বিভাগে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরতে হয়েছে। হামলাকারিরা জনৈক বিএনপি নেতা সবুজ ও নাগিরক দলের নেতা মমতাজুলের সঙ্গে সখ্যতা গড়ে তোলায় তারা ভয়ে থানায় অভিযোগ দিতে পারেননি।
উপরন্তু হামলাকারি মফিজুল সরদার তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। প্রতিমুহুর্তে তারা নতুন করে হামলা ও মিথ্যা মামলায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুর সরদার জানান, শুক্রবার সকালে নিজের ধান খেতে যেয়ে কিছু জমিতে পানি দেখতে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে কামরুল। পরে তার চাচাত ভাই রবিউলকেও গালি দেয় সে। একপর্যায়ে মসজিদে এসে তার বাবা আব্দুল আজিজকে কটাক্ষ করে।
এমনকি জুম্মার নামাজের আগে কামরুল, গোলাম মোস্তফাসহ কয়েকজন লাঠি শোঠা নিয়ে এসে তার বাবা আব্দুল আজিজকে গালি দেয়। কামরুল ইট ছুঁড়ে মারে চাচাত ভাই সিরাজুলকে। নামাজ শেষে তিনিসহ কয়েকজন গোলাম মোস্তফার বাড়িতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তাদেরও চার জন আহত হয়েছে। এদের মধ্যে সিরাজুল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বাপ্পি জানান, উভয়পক্ষের আহতদের মধ্যে হাসানুজ্জামান ওরফে মাহাবুল্লাহ এবং সিরাজুল ইসলামকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামছুল আরেফিন জানান, এ ঘটনায় মফিজুল ইসলাম নামের এক ব্যক্তির অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করার জন্য উপপরিদর্শক সেকেন্দার আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপরপক্ষ অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আশাশুনিতে শর্ট সার্কিটের আগুনে ঘরের আসবাবপত্র ও দলিলপত্র পুড়ে ছাই
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় দলিলপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামে আলহাজ্ব জামাল উদ্দিনের ছেলে শহিদুল ইসলামের বসতঘরে। তিনি জানান, শুক্রবার বেলা অনুমান ১১টার সময় আমার বসত বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে বসত ঘরে হঠাৎ আগুন লাগে। পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। ধোঁয়া উঠছে দেখে ঘরের ভেতরে পৌঁছানোর আগেই একটি লেদারের মধ্যে থাকা আমার ও স্ত্রী সুফিয়া বেগমের নামীয় দুটি মূল পাসপোর্ট বই, জাতীয় পরিচয় পত্রের কার্ড, আমার ছোট ছেলে মোঃ সোয়েব এর মূল জাতীয় পরিচয়পত্র, জমির যাবতীয় দলিল ও আনুষঙ্গিক কাগজপত্র, ৩য় ছেলে মোঃ রবিউল ইসলামের এসএসসি, এইচএসসি ও অনার্স পরীক্ষার সার্টিফিকেট, কম্পিউটার ট্রেনিং ও গাড়ীর ড্রাইভিং সার্টিফিকেট, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার একটি চেক বই/এ,সি,সি এফ ব্যাংকে ফিক্স ডিপোজিট এর ব্লক ও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রসহ জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশীরা এসে বসত ঘরের আগুন নিভিয়ে দেওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে আশাশুনি থানাকে অবহিত করে একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
সীমান্তে তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
সাতক্ষীরা প্রতিনিধি
গতকাল শনিবার (১৫ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ পদ্মশাখরা, বাকাল চেকপোষ্ট, ঘোনা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ পিস অন্যাগ্রা ট্যাবলেটসহ প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানে শ্মশান নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় অন্যাগ্রা ট্যাবলেট আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানে দাসপাড়া নামক স্থান হতে ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বাকাল চেকপোষ্ট বিশেষ আভিযানে জামতলা সিএনজি স্ট্যান্ড নামক স্থান হতে ১১ হাজার ৫৩০ টাকা মূল্যের ভারতীয় দুধ ও প্রসাধনী সামগ্রী আটক করে।
ঘোনা বিওপির বিশেষ আভিযানে নাপিত ঘাটা পাকা রাস্তা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানে গেড়াখালি ও ভাদিয়ালী নামক স্থান হতে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানে হিজলদী আমবাগান নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ২ লাখ ৯৯ হাজার ৫৩০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
বড়দলে রবিউলের অত্যাচারে অতিষ্ঠ বিএনপি নেতাদের প্রতিকার প্রার্থনা
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে রবিউল ইসলাম দিং এর ষড়যন্ত্র, অত্যাচার ও মিথ্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতারা জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
বড়দল ইউনিয়ন বিএনপির বিগত স্বৈরশাসকের আমলে বারবার নির্যাতিত ও কারাবরণকারী নেতা পরীক্ষিত সৈনিক আজহারুল ইসলাম মন্টু ও আরিফুল ইসলাম বকুল জানান, ইউনিয়নের হেনু সরদারের ৪০ বছরের মৎস্য ঘের এলাকায় জুয়া কারবারী হিসাবে পরিচিত বামন ডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম ও আওয়ামীলীগের আঃ জব্বার মধু দিং দখল করে নিলে উপজেলা বিএনপি নেতা খায়রুল আহসান, নুরুল হক ও খালিদুজ্জামান টিপু শালিস করে মিমাংসা করেন। কিন্তু পরবর্তীতে রবিউলরা শালিস অমান্য করে ঘেরে ঘুনি পাতলে জানতে পেরে নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়েও তাকে পাননি। এনিয়ে পূর্ব শত্রুতার জেরধরে স্থানীয় ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুরুল ইসলামকে একা পেয়ে তাড়া করে নড়েরাবাদ গিয়ে ধরে বেদম মারপিট করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রেখে তারা চলে যায়। এ ঘটনা আমরা কিছুই জানতাম না। এব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শেষে এজাহার গ্রহন করেন। প্রতিপক্ষ আমাদেরকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমাদের জড়িয়ে থানায় পৃথক মিথ্যা ও কাল্পনিক অভিযোগ করে এবং সোস্যাল মিডিয়া ও পত্রপত্রিকায় অপপ্রচার চালায়। এখানে শেষ নয় উক্ত রবিউল ও আওয়ামীলীগের মধু স্থানীয় ছাত্রলীগের আলামিন, সাবেক বিতর্কিত চেয়ারম্যান জগদীশের পোষ্য আব্দুল্লাহ, যুবদলের শরিকুলদের নিয়ে নানা অপকর্ম করে আসছে বলে তারা দাবী করেন। তারা আরও বলেন, ৫ আগষ্টের পর হতে তারা একাধিক ঘের দখল, জমির ধান কেটে নেওয়া, জাল টেনে মাছ লুট, স্রুইস গেটের খাল দখল করে পানি নিস্কাসনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হাজার হাজার বিঘা জমির ফসলের ক্ষতি সাধন, জোর করে অন্যের জমি চাষ করা, তরমুজ ক্ষেতের হারি আদায় করে আত্মসাৎ, একবার স্থানীয় ব্যক্তিগত বিএনপি অফিস বানিয়ে মানুষকে জিম্মী করার লক্ষ্যে নিজে অফিস ভাংচুর করে মামলা করা, দ্বিতীয় বার একই ভাবে অফিস ভাংচুরের নাটক করে পূর্বে ভাংচুরকৃত আসবাব দেখিয়ে থানায় অভিযোগ দায়ের ও নিজের ফেসবুক আইডিতে মিথ্যা প্রোপাগান্ডা করা হয়েছে দাবী করে বিএনপি নেতাদ্বয় আক্ষেপ করে জানান, এভাবে অপকর্ম, নিরিহ মানুষদের ক্ষয়ক্ষতি ও হয়রানী করায় বিএনপির ভাবমূর্তি কলংকিত হচ্ছে, সাথে সাথে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীর উপর প্রভাব পড়ছে। তারা এব্যাপারে জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি। এ ব্যাপারে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র ইফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৪ মার্চ) শুক্রবার সাবেক যুগ্ম সচিব ফজলুর রহমানের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র কার্যালয়ে সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র সভাপতি ডঃ সুশান্ত ঘোষ’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রধান অতিথির হিসেবে তার বক্তব্য বলেন, ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চললে আমাদের সমাজ থেকে সকল অন্যায় অপরাধ কমে আসবে। এখানে সবাই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী সকলেই অনেক সম্মানিত ব্যক্তি সমাজে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের হক ফাঁকি দেওয়া যাবে না। কারো আমানত খেয়ানত করা যাবে না। ইনসাফের সাথে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে।
আজ থেকে আল্লাহর কাছে তওবা করে আত্মশুদ্ধি লাভ করতে হবে। খাঁটি মানুষ হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে হবে। রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে আলোচনা করেন, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব ফজলুর রহমান, সিনিয়র সদস্য সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হামিদ প্রমুখ।
সংগঠনের সদস্য মরহুম কাজী তৈয়বুর রহমান নঈম, মোঃ আব্দুস সউভানের মৃত্যুতে শোক প্রস্তাব আনেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফিরাত কামনা করেন, সংগঠনের যুগ্ম সম্পাদক কাজী আবু হেলাল। এসময় সকল সদস্য ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শহীদুর রহমান। ইফতার মাহফিলে দোওয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামী ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক এটিএস মাছউদুর রহমান।
হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাইফুল ইসলাম ওরফে সামাদ নামে ১৪ বছরের এক শিশু কিশোরকে গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজের পর কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নবাসীর আয়োজনে নলতা-তারালী সড়কের ইন্দ্রনগর মোড় নামক স্থানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে ইন্দ্রনগর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নলতা ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুল্লাহ হাবিব, শেখ আবু বক্কর, শিক্ষক আলমগীর হোসেন বাবু, ভুক্তভোগীর পিতা আব্দুল মালেক, রেজাউল ইসলাম শেখ, আমিনুল ইসলাম, শেখ, মুস্তাফিজুর রহমান সজল এবং তরিকুল ইসলাম চান্দু প্রমূখ।
এসময় বক্তারা বলেন-ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের পুত্র মাদকাসক্ত শরিফুল ইসলাম ওরফে অমিত কর্তৃক গত ১১ মার্চ সন্ধ্যায় ইন্দ্রনগর হুসনাইনবাদ জামে মসজিদের সামনে সাইফুল ইসলাম ওরফে সামাদকে গলাই ছুরি দিয়ে জবাই হত্যা চেষ্টা চালায়। উক্ত ঘটনা দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। তা না হলে কঠোর কর্মসূচি দিয়ে এর প্রতিবাদ কর্মসূচির হুমকি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের শিশু পুত্র সাইফুল ইসলাম ওরফে সামাদ এবং একই গ্রামের রেজাউল পাড়ের মাদকাসক্ত পুত্র শরিফুল ইসলাম ওরফে অমিত দু’জন গত কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। দু’জনের পূর্ব শত্রুতা ও মনোমালিন্যের জের ধরে গত ১১ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্দ্রনগর হুসনাইনবাদ জামে মসজিদের সামনে ফেলে সাইফুল ইসলাম ওরফে সামাদকে প্রকাশ্যে গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করে।
ঐসময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমান সামাদ সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। উক্ত ঘটনায় ভুক্তভোগীর পিতা আব্দুল মালেক বাদী হয়ে গত ১২ মার্চ বুধবার কালিগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করে।
উক্ত মামলায় ১৩ মার্চ বৃহস্পতিবার রাতে ইন্দ্রনগর গ্রামের রহিম বক্স পাড়ের পুত্র আব্দুর রউফ ওরফে রফুকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়াও মামলার অন্যতম মুল আসামি শরিফুল ইসলাম ওরফে অমিতকে আজ শুক্রবার বেলা দেড়টার সময় নলতা হাটখোলা হতে পুলিশ গ্রেফতার করে। এই নিয়ে পুলিশ এ পর্যন্ত মোট ২ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ মামলার অন্যান্য আসামিরা হলো ইন্দ্রনগর গ্রামের মৃত রহিম বক্স পাড়ের পুত্র রেজাউল পাড় এবং তার পুত্র জনি। আসামি ২ জনের গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করি অতি তাড়াতাড়ি আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
ফুলতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দেশ ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৫ এর উদ্বোধন শনিবার সকালে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা। এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র গাইনি কনসালট্যান্ট ডাঃসালিমা মেহের, জুনিয়র কনসালট্যান্ট শিশু ডাঃ উত্তম কুমার দেওয়ান,জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন ডাঃ সাইফুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৃন্ময় পাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, হিসাব রক্ষক মোঃ আজিজুল হক, অফিস সহকারী কুরবান আলী প্রমুখ। উপজেলার ৯৭টি স্থায়ী ও ১টি ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত্ বয়সী ১হাজার ৯শ ৩৬ শিশু এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত্ বয়সী ১৪ হাজার ৪শ ৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে বলে ডাঃ জেসমিন আরা জানিয়েছেন।
ফুলতলায় জামায়াতের পেশাজীবী বিভাগের আলোচনা ও ইফতার মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার বিকালে স্থানীয় ইউএফএস মেডিকেয়ার কমপ্লেক্সের ২য় তলায় অনুষ্ঠিত হয়। উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোঃনজরুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলীম মোল্যা, অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এস এম মহিউল ইসলাম, ফুলতলা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ মাওলানা আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন। মোঃ জাকারিয়া হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন পেশাজীবী বিভাগের চৌধুরী মনিরুজ্জামান শিমুল, মাওলানা জুবায়ের হোসেন ফাহাদ, শেখ আঃ জলিল, মোঃ শাহজাহান মোল্যা, হাবিবুর রহমান জমাদ্দার, নূও মাসুম রহমাতুল্লাহ, মোঃফয়সাল মাহমুদ প্রমুখ।
ইউনিক ক্রিকেট একাডেমী আয়োজিত তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট
ফুলবাড়ীগেট প্রতিনিধি
তারুণ্যের উৎসব তিন দলীয় ক্রিকেট টুর্নামেন্ট (২০২৫) ইউনিক ক্রিকেট একাডেমী আয়োজিত উদ্বোধনী গতকাল সকাল ১০ টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কেএমপি পুলিশ লাইন বনাম খুলনা রেঞ্জ ক্রিকেট টিম। টসে জিতে কে এমপি ৮ উইকেটে ২০ ওভার ১৮৫ রান করে। দলের পক্ষে ইলিয়াস সর্বোচ্চ ৬৫ রান ও সজল ৩৫ রান করে। খুলনা রেঞ্জের পক্ষে জুবায়ের ও শফি দুইটি করে উইকেট লাভ করে জবাবে ব্যাট করতে নেমে খুলনা রেঞ্জ ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলের পক্ষে হৃদয় ৫১ নাঈম ৪৮ রান করে খেলা উদ্বোধন করেন।
কেএমপি পুলিশ লাইনের এসি সাপ্লাই শোভন কুমার ইউনিক অ্যাকাডেমীর পরিচালক পল্টু ছোটনসহ খুলনা রেঞ্জ ক্রিকেট টিমের ম্যানেজার কোচ ও সহকারী কোচ পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির এএসআই বাবর, এএসআই খালেদ সহ কর্মকর্তা খেলোয়াড় বিন্দ উপস্থিত ছিলেন। একই মাঠে আজ মুখোমুখি হবে খুলনা রেঞ্জ বনাম ইউনিক ক্রিকেট একাডেমী।
শিরোমনিতে গণসেবা সংস্থা সাধারণ সভা ও লিফলেট বিতরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও শিরোমণি গণসেবা সংস্থার সাধারণ সভা গতকাল বেলা সাড়ে ১১ টায় শিরোমণি গণসেবা সংস্থার কার্যালয় সংগঠনের সভাপতি আকলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শেখ আব্দুস সালাম এর পরিচালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সহ-সভাপতি এস এম মাসুম বিল্লাহ, সংসাধারন সম্পাদক শেখ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান লিটন, মরিয়াম খাতুন, ফরিদা খাতুন, এমদাদুল ইসলাম, শেখ আসলাম হোসেন, শেখ আলমগীর হোসেন, মোহাম্মদ রানা শেখ, মহম্মদ বাচ্চু শেখ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ সাগর হোসেন প্রমুখ। সবার শেষে খুলনা যশোর মহাসড়কে ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”সড়ক দুর্ঘটনা রোধে যাত্রীদের করনীয় , নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির জরুরী সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির জরুরী সভা গতকাল বেলা ২টায় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আঃ সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় প্রধান অতিখি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, বিএনপি নেতা হাবিবুল ইসলাম , জাহিদুল ইসলাম, মিনা মুরাদ হোসেন, জাকারিয়া মাহমুদ পিটো, নুরুল ইসলাম নুরু, মারুফ মুন্সি, মোঃ রানা ফকির , গাজী মুন্তাজ উদ্দীন, রফিকুল মাষ্টার, ফজলুর রহমান সরদার, শরিফুল ইসলাম, এ্যাডঃ আব্দুস সামাদ, ইউপি সদস্য আলহাজ¦ আল আমিন, সাইফুল্লাহ তারেক, নাসিরউদ্দীন, মোঃ ইউনুছ মোল্ল্যা, বিল্লাল সরদার, ইসমাইল হোসেন বাবু, আসলাম, শরীফ ওবায়দুর রহমান চয়ন, ইলিয়াছ সরদার, মাসুম বিল্লাহ, আলমগীর হোসেন ইমন, জি এম মজ্ঞুরুল ইসলাম, খান মইনুল ইসলাম, মিন্টু সরদার, রেজা গাজী, রাকিব , মনিরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা আগামি ১৭ মার্চ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীদের সম্মানে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল খানজাহান আলী আদর্শ মহাবিদ্যায়ে অনুষ্ঠিত হবে উক্ত ইফতার মাহফিল সফল করার আহবান জানান। এছাড়া একটি কুচক্রী মহল আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তার নিন্দা ও প্রতিবাদ জানান। এলাকায় ঘাপটি মেরে থাকা ফ্যাসিষ্ট স্বেরাচারের দোসররা পরিকল্পিত ঘাটে এমন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলিপুর ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আলিপুর ইউনিয়ন বিএনপি’র নয়টি ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবগঠিত সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক জনাব আবুল হাসান হাদী , সদর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান ,উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাদিউজ্জামান বাদশা । অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম ,বক্তৃতা করেন মোস্তাফিজুর রহমান চান্দু , নুরুজ্জামান পল্টু , প্রভাষক আহসান উল্লাহ, আসাদুল ইসলাম আছা , মোস্তাক আহমেদ ,তানভীর আহমেদ শুভ ,মোহাম্মদ শাহিন প্রমুখ। আলিপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান টুটুল এর উদ্যোগে আলিপুর হাটখোলা প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণ করেন উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আলিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল ও ছাত্রদল এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইটভাটার দৌরাত্মে শ্রীরামপুর বেরিবাঁধ ভাঙ্গনের প্রতিবাদে কৃষক সমাবেশ
রূপসা প্রতিনিধি
রূপসায় ইট-ভাটার মালিক দ্বারা অবৈধভাবে নদী দখলপূর্বক নদীর গতিপথ পরিবর্তন করায় শ্রীরামপুর বিল সংরক্ষণ বেড়িবাঁধ ভাঙনের কবলে। ফলশ্রুতিতে শ্রীরামপুর বিলের ৫২০ হেক্টর ফসলি জমির ফসল হুমকির মুখে। যেকোনো সময় বেরিবাঁধ সম্পূর্ণ ভেঙ্গে ফসল নষ্ট হয়ে যেতে পারে। তাই শত শত কৃষক হতাশাগ্রস্তু হয়ে দ্বারে দ্বারে ঘুরছে। এ অঞ্চলের কয়েকটি গ্রামের কৃষকরা বেরিবাঁধ সংরক্ষণ করতে না পারায় আজ ফুঁসে উঠেছে। যার ফলশ্রুতিতে গতকাল ১৫ মার্চ সকাল দশটায় শ্রীরামপুর ভাঙ্গন কবলিত বেরিবাঁধে কয়েক শত কৃষকের উপস্থিতিতে শ্রীরামপুর বিলের পশ্চিমপাড়ের অবৈধ ইটের ভাটার মালিক কর্তৃক নদী দখলের প্রতিবাদে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কৃষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীরামপুর, নিহালপুর, নিকলাপুর ও নৈহাটি গ্রামের সকল কৃষকের উপস্থিতিতে কৃষক পার্টনার ফিল্ড স্কুলের আয়োজনে এ কৃষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ। আব্দুল হালিম মোড়লের সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ রয়েল আজম, মোঃ রবিউল ইসলাম রবি, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব ও শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোঃ দিদারুল ইসলাম , জেলা ছাত্রদলের যুগ্ন -আহবায়ক ও শ্রীরামপুর বাজার কমিটির সভাপতি মোঃ শাহাজামান প্রিন্স, খুলনা জেলা তাঁতের দলের যুগ্ন -আহবায়ক নাজমুল হুদা,ছাত্রদল নেতা রাকিব হাসান, মিকাইল হোসেন,৫ নং ওয়ার্ড জামাতের আমির ইঞ্জিনিয়ার জাহিদ, শ্রীরামপুর মন্দির কমিটির সভাপতি শক্তিপদ বিশ্বাস,কৃষক পার্টনার ফিল্ড স্কুল সাধারণ সম্পাদক মোঃ আল নোমান, কৃষক প্রতিনিধি আল আমিন, আমান, সাদ্দাম,আবু তাহের ,শান্ত, আল হেলাল , হুমায়ূন,আবুল কালাম, দাউদ আলি, সাদ্দাম হাওলাদার, আলকাস, মুনসুর হাওলাদার, হামিদ মোল্লা, নাসির উদ্দিন, জিয়াউর রহমান, ইসরাইল মোল্লা, রেজাউল শেখ,অসিম দাস,জীবন দেব, গফ্ফার মোল্লা, সুমন হাওলাদার, মোঃ জুম্মান হাওলাদার, আবুল হোসেন, নেওয়াজ শরীফ,মুহাসিন শেখ, স্বপন, কেরামত, সঞ্জয় দেব, নুর ইসলাম, মনির হাওলাদার, শ্যামল মন্ডল, আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা কয়েকটা ইটভাটার মালিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যদি অচিরেই অবৈধভাবে নদী দখল বন্ধ না’করে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন। এবং পূর্বে নদী যে জায়গায় ছিল সেই জায়গা খনন করে অবৈধ ভাবে ভাটার মালিকরা যে নদীর জায়গা দখল করে রেখেছে সেটি উদ্ধার করতে সরকারের প্রতি আবেদন জানান।
রূপসায় উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা
রূপসা প্রতিনিধি
রূপসায় উপজেলা বিএনপি’র আয়োজনে মতবিনিময় সভা গতকাল ১৫ মার্চ বিকালে নৈহাটির গোডাউন মোড় এলাকায় ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম- আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক রয়েল আজম, হুমায়ুন কবীর, রবিউল ইসলাম রবি, আইগাতী ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আবু সাঈদ, সাবেক ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম,আজিজুর রহমান, শাহাবুদ্দিন ইজারাদার, মিকাইল বিশ্বাস,সাবেক জেলা বিএনপি সদস্য জাহিদুল ইসলাম রবি,টিএসবি ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান,বাদশা জমাদ্দার, বাবু মোল্যা,হাকিম কাজী, খন্দকার শরিফুল ইসলাম, সিহাব সরদার,ইউনুস গাজী,মাহিদ খান,সেলিম শেখ, কৃষক দল নেতা শাহ আলম ভূইয়া, মমিনুর রহমান সাগর, কবির শেখ, আসাদুজ্জামান বিপ্লব, আমিরুল ইসলাম তারেক, ফিরোজ মাহমুদ,ইয়ারুল ইসলাম রিপন, এসএম আবু সাঈদ, আরমান শেখ, ওয়ার্ড বিএনপি নেতা নিজাম উদ্দিন টিটো,হালিম মোড়ল, নজরুল শেখ, শরিফ শেখ, সোহাগ শিকদার, সফর কাজী, রাতুল কাজী প্রমুখ।
রূপসায় ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
রূপসা প্রতিনিধি
রূপসায় ৩ নং নৈহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে গতকাল ১৫ মার্চ তালিমপুর জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, অর্থসহ কুরআন তেলাওয়াত করেন মাওলানা নজরুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর যুব সেক্রেটারি অধ্যাপক গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মোঃ সেলিম রেজা, উপজেলা ইউনিট দায়িত্বশীল মাওলানা হেদায়েতুল্লাহ, নৈহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সূরা সদস্য মাওলানা ওলিউল্লাহ, হাফেজ আফজাল হোসেন, ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি রকিব উদ্দিন রশিদ, তালিমপুর ইউনিট সভাপতি মোঃ মোক্তারুজ্জামান, ৪ নং ওয়ার্ড বাইতুল মাল সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, তালিমপুর জামে মসজিদ কমিটির সভাপতি স ম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আব্দুল হাই কচি, খাজা মহিউদ্দিন লাভলু, মাওলানা কামরুল ইসলাম, আবদুল্লাহ, মোহাম্মদ জাফর, ওলিয়ার রহমান, মোঃ সাইফুল ইসলাম, রবিউল ইসলাম মিনা, মোঃ সাইফুল্লাহ, মোঃ রফিক, নূরে আলম, হাফিজুর রহমান, মোঃ কাঞ্চন আলী, খোকন প্রমুখ।
সাবেক এমপি হাবিবের মধ্যস্থতায় ডাক্তার ও সাংবাদিকদের সংকট নিরসন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ট্রমা সেন্টারে তথ্য সংগ্রহের সময় হামলার শিকার হন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনি। ঠেকাতে গিয়ে আহত হয় দৈনিক কালবেলার সাংবাদিক গাজী ফরহাদ । হামলাকে কেন্দ্র করে ডাঃ হাফিজউল্লাহ সহ ৮ জন কে আসামী করে থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী সাংবাদিক মনি।
বিগত কয়েকদিন সাতক্ষীরা সাংবাদিক সমাজের ভিতর উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে সাংবাদিকদের মামলার কাউন্টারে ডা: হাফিজউল্লাহ বাদী হয়ে মনিরুল ইসলাম ও গাজী ফরহাদকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
পরিস্থিতি ঘোলাটে সৃষ্টি হওয়ায় কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের হস্তক্ষেপে দুই পক্ষ নিয়ে সমাধান করার তাগিদ দেন। সেই নির্দেশনা মোতাবেক ১৫ মার্চ শনিবার দুপুরে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকে সমাজসেবক আবুল কালাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সামছুল মো: ওমর ফারুক,যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা মজলিসের সূরা সদস্য এডভোকেট আজিজুল ইসলাম, সাতক্ষীরা শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা ক্লিনিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন।
উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাওন, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক ও প্রকাশক শাহ আলম, প্রেসক্লাবের সদস্য হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য খন্দকার আনিসুর রহমান আনিচ, দৈনিক দৈনিক যুগের বার্তার ইমরান হোসেন, জনবানী জেলা প্রতিনিধি রায়হান সিদ্দিকী, বার্তা বাজারের জেলা প্রতিনিধি সোহাগ হোসেন প্রমুখ।
আলোচনায় উপস্থিত সাংবাদিক মনিরুল ইসলাম মনি ও গাজী ফরহাদের উপস্থিতে ঘটনার পর্যালোচনা শেষে ডা: হাফিজউল্লাহ ও সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিষয়টি মীমাংসা করে দেন। ডা: হাফিজউল্লাহ সাংবাদিকদের ওপর হামালার ঘটনা দুংখ প্রকাশ করেন।
সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয় সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নামটা বলেন,আলোচিত এই ঘটনাটি সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক হাবিবুর ইসলাম হাবিবের নির্দেশক্রমে উভয়ের সম্মতিতে শান্তিপূর্ণভাবে নিরসন হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশিং কমিটির সভাপতি ও ক্লিনিক মালিক এসোসিয়েশনের সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা বলেন, আলাপ আলোচনার মাধ্যমে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাটি শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়েছে। সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি দুঃখজনক। এখানে চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি। সেটি উভয় পক্ষের বক্তব্যে উঠে এসেছে। একটি রোগীকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ভুল বোঝা বুঝি সৃষ্টি হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন বলেন, ডাক্তার কর্তৃক সাংবাদিকদের উপরে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ডাক্তার সোসাইটি ও সাংবাদিকদের মধ্যকার সৃষ্ট ঘটনাটি শান্তিপূর্ণভাবে মীমাংসিত হয়েছে। ট্রমা সেন্টারের মালিক ডাক্তার হাফিজুল্লাহ তার ভুল বুঝতে পেরে তিনি সকলের সামনে দুঃখ প্রকাশ করেন
দিঘলিয়ায় বিএনপি’র মতবিনিময় সভা
দিঘলিয়া প্রতিনিধি
বিএনপি’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জরুরী নির্দেশনা দলীয় নেতাকর্মীদের অবহিত করনের লক্ষে দিঘলিয়া উপজেলা বিএনপির আয়োজনে গতকাল শনিবার বেলা ১২ টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক,সাবেক জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, বিল্লাল মোল্লা,গাজী জাকির হোসেন, মোল্লা মনিরুজ্জামান, মোল্লা নাজমুল হক, মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন,আবুল কালাম আজাদ, ডাঃ হাফিজুর রহমান, ইমরান হোসেন, আলম চৌধুরী, জাসেদ কবির জুয়েল প্রমুখ।
এছাড়াও সকল ইউনিয়ন ও ওর্য়াডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।সভা শেষে উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবেদ মোল্লা ও শহিদুল চৌধরীর রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বাগেরহাটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টের ৩৪ দিনের অভিযানে ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। বাগেরহাট জেলার ৯টি উপজেলার সর্বত্রই অভিযান চলছে।
বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য তৈয়ব আলী মৃধা বহিস্কার
খবর বিজ্ঞপ্তি
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর বিএনপির অন্তর্গত খালিশপুর থানার ১৪নং ওয়ার্ড বিএনপির সদস্য তৈয়ব আলী মৃধাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩ মার্চ) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন। মিডিয়া সেল জানিয়েছে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন শনিবার (৩ মার্চ) বহিস্কার পত্রে স্বাক্ষর করেছেন।











































